ভালোবাসাই ধর্ম আর ধর্মই ভালোবাসা”!

ছেলেটা মসজিদের বারান্দায় আর
মেয়েটা মন্দিরের বারান্দায় ; 🙂
.
দুটো মানুষ দুটো আলাদা জায়গায় একই জনের কাছে একই প্রার্থনা করছে,ভুলে যাবার প্রার্থনা।
আর চাইছে পরপারে গিয়ে অন্তত যেনো দুজন একসাথে থাকতে পারে!😊
.
কারন সমাজ বলেছে, এ জন্মে ভালোবাসা টিকিয়ে রাখতে হলে ধর্ম ছাড়তে হবে🖕 নয়তো ধর্ম টিকিয়ে রাখতে হলে ভালোবাসা ছাড়তে হবে🖕
.
অথচ তাদের কাছে, “ভালোবাসাই ধর্ম আর ধর্মই ভালোবাসা”!
আমি এমন স্বপ্ন দেখি যেখানে ধর্ম হবে না ভালোবাসার মাপকাঠি।

মোট পড়েছেনঃ ৮৬৩জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. ভালোবাসা মানেনা জাতি-ধর্ম। তবুও ভালোবাসারই পরাজয় হয় বারবার। কারন আমরা আমাদের স্রষ্টাকে আলাদা করে করেছি যুগে যুগে। স্রষ্টাও তাই ভালোবাসাকে টেনে নিয়েছেন জনম থেকে জনমে। হয়তো এই জনমে নয় অন্য জনমে পাবো, এই বিশ্বাসে ভালোবাসা ত্যাগ করতে হয় প্রতিবার।

    শুভ কামনা 🌹🌹

  2. কারন সমাজ বলেছে, এ জন্মে ভালোবাসা টিকিয়ে রাখতে হলে ধর্ম ছাড়তে হবে🖕 নয়তো ধর্ম টিকিয়ে রাখতে হলে ভালোবাসা ছাড়তে হবে🖕
    .
    অথচ তাদের কাছে, “ভালোবাসাই ধর্ম আর ধর্মই ভালোবাসা”!
    আমি এমন স্বপ্ন দেখি যেখানে ধর্ম হবে না ভালোবাসার মাপকাঠি।

    অসাধারণ ভাই। বলার ভাষা নাই৷ খুব ভালো লাগলো

  3. সব শেষে আমরা ধর্মীয় পরিচয়টাকে আর উপেক্ষা করতে পারিনা।
    ভালোবাসার জয় হলে যে কোন একজনকে ধর্ম ত্যাগ করতে হয়।
    আমাদের সামাজিক অবস্থায় হাতে গোনা দু একজন আছে হয়ত বিয়ের পরে যার যার ধর্ম নিয়ে আছে।
    ভালোবাসার পরাজয় হয় ধর্মের কাছে।

    শুভ কামনা।

    1. একদম ঠিক বলেছেন দাদা।
      আমাদের সামাজিক অবস্থায় হাতে গোনা দু একজন আছে হয়ত বিয়ের পরে যার যার ধর্ম নিয়ে আছে।
      ভালোবাসার পরাজয় হয় ধর্মের কাছে।
      .
      শুভকামনা অহর্নিশ।

  4. ভালোবাসা মানেনা জাত পাত, ধর্ম। প্রেমই প্রকৃত ধর্ম। সমাজ মানতে চায়না, তবুও ভালোবাসারা হয়ে রয় অমলিন।

    ভালো লিখেছেন দাদা।

  5. ভালোবার কাছে ধর্ম, জাত, উঁচু নিচু সবই তুচ্ছ। তবে ধর্মকে ছেড়ে অধর্ম্য না করাই ভালো।ভালোবাসা হলো অনুভুতি আর ধর্ম হলো বিশ্বাস। দুটোইেই ধারন করে মানুষ এপার ওপারের সান্তি লাভ করে।
    ভালো লিখেন দাদা। শুভকামনা রইলো।

মন্তব্য করুন