মা-গো যাচ্ছ কোথায়।

মিথ্যে কিছু ছন্দঃ দিয়ে  ছোট কবিতা !

মা’গো তুমি যাচ্ছ কোথায়
কাজ গুলো রেখে,
মা’গো যাচ্ছি আমি স্কুলেতে
বাবা যাচ্ছেন হাঁটে ! 
মা’গো কাজ গুলো সেরে নাও
ভেলায় চলে বেলা,
আমার খেলার সাথী হবে
তোমার অবস বেলা!
মা’ রান্ন বান্না সেরে নাও
দুপুর এলো ঘরে,
সময় পেলে বাবা আসবে
কাজ গুলো রেখে!
মা’গো যাচ্ছ কোথায় একলা রেখে
হাওয়ার গাড়ী চড়ে! 

সঞ্জয় মালাকার //  

মোট পড়েছেনঃ ৯৮৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. মাকে হারানোর কথা কল্পনায় আনাও অসম্ভব। যেভাবেই হোক মায়ের কোথাও যাওয়া চলবেনা। তাকে আটকে রাখতে চাই শত কাজে, ভালোবাসায়। মায়ের মৃত্যুতেও তাকে বেধে রাখতে চাই তার মায়ার সংসারে…

    শুভ কামনা দাদা 🌹🌹

    1. হুম, ঠিক বলেছেন দিদি,
      মাকে হারানোর কথা কল্পনায় আনা অসম্ভব,
      ম্ দীর্ঘজীবি হোন এই কামনা করি।
      ধন্যবাদ দিদি, অনেক অনেক শুভেচ্ছা রইলো
      ভালো থাকুন সব সময় শুভ কামনা।

  2. মাকে হারিয়েছি ২০১৫ সালের ১৩ অক্টোবর। মনে হলেই কান্না আসে, চোখে আসে জল। তবে পার্থিব প্রিথীবি থেকে মাকে ১২ তারিখে ঢাকা থেকে বিদায় দিলাম। ঐদিন বিকালে মা গ্সরামে পৌছে সন্ধ্যায় মা আসরের নামাজ পড়ে অসুস্থ হয়ে পড়ে সুস্থ মাটি। ঢাকায় আনা লাগবে বিধায় দ্রত গেলাম না। কিন্তু পরদিন সন্ধ্যায় মা বিদায় নেয়।
    চার বাহকের কাঁধে ভর করে।
    মা কোথায় তুমি!

    1. দাদা মায়ের জন্য চির স্বর্গীয় কামনা করি,
      মা চিরদিন থাকেন না, কিন্তু মা-কে হারানোর কথা কল্পনায় আনা অসম্ভব ,
      তবু একদিন না একদিন বিদায় দিতে হয়।
      ধন্যবাদ দাদা অনেক অনেক শুভ কাম৷।

মন্তব্য করুন