নদী ও নারী

নদী,তুমি কখনো উদ্বেল জলে
কখনোবা বালিয়াড়ি ভরে
কখনো তোমার জল নিয়ে যায় গাঁয়ের বধু!

কখনো শোকাহত প্রেমিকার
মতো হৃদয়ে জাগে তোমার হাহাকার!!

নদী তো নারীর মতো
সোহাগের ফেনা ছড়ায়
তার স্তব্ধতা অবাধ অতল রহস্যাবৃত!!

জলগুলো ঢেউ দিয়ে আঁকে
না বলা কথার ছবি!
তোমার প্রেমের মতো অনির্বচনীয়!!

মোট পড়েছেনঃ ৩,০৯৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. বাহ! লেখার হাত খুলে যাচ্ছে!! বেশ ভালো লিখেছেন আপু। তবে নারী রহস্য উন্মোচন খোদ বিধাতাও সে ক্ষমতা মানুষকে দেননি।

    শুভকামনা রইলো।

  2. এবার আমার আর কোন ভয় নেই নদী নিয়ে। সাঁতার না জানলেও নদীকে ভরসা করা যায়। কারন সে নারীর ভালোবাসায় আগলে রাখবে আমাকে।
    খুব সুন্দর কবিতাটি।

  3. নদী কে প্রায়ই নারীর সাথে তুলনা করা হয়, তাহলে নদ কে নরের সাথে তুলনা করে লিখলে কেমন হয় ?
    যেমন,

    নদ তুমি কখনো প্রলয়
    কখনো ধীর-গভীর,
    কখনো অশান্ত ,
    কখনো বা অতল অরিন্দম..

    শুভ কামনা , ভালো থাকবেন 🌹🌹

মন্তব্য করুন