ভালোবাসি তাই

সুনীল গাঙুলি পাহাড় কিনতে চেয়েছিলেন
তুমি কিন্তু সমুদ্রই কিনবে!!
একটা ছোট ঘর,ঝাউবাগান
সুশীতল জলরাশি,সবুজ মাঠ
আশেপাশে থাকবে!

নীলরং দারুণ পছন্দ আমার
সাথে নীল সমুদ্র, নীলাকাশ!
আমি নীল শাড়ি পড়ে হাঁটবো
নীল জোসনায়!

বুনো ফুলের সুবাসের সাথে
থাকবে ভাষাহীন নীরবতা!
তুমি ভালোলাগায় ভালোবাসায়
একবার ডুবাবে
একবার ভাসাবে!!

মোট পড়েছেনঃ ১,৬৬৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ছবিটা কিন্তু সেই লেবেলের সুন্দর!! সমুদ্রপারে প্রথম গিয়ে আমি আর শবনম তিনদিন সূর্যের দেখা পাইনি। সূর্যগ্রহণ আর সূর্যাস্ত কিছুই দেখা হয়নি আমাদের!!

    কবিতা দারুন লিখেছেন আপু। এভাবেই লিখতে থাকুন। আর হ্যা সবাই কবিতা লিখলে এত্ত এত্ত কবিদের ভীড়ে নিজেকে খুঁজে পাবোতো?? ভাবছি ☺☺

    শুভকামনা রইলো আপু।

  2. ছবিটা গত মাসে তুলেছিলাম।।লাবণী পয়েন্টে।।
    কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।।আপনার মতো যদি রম্য লিখতে পারতাম, তবে ধন্য হতাম।।
    আপনার জন্যও শুভকামনা।।

মন্তব্য করুন