চোখ

হঠাৎ ভাসমান কচুরীপানার  মতো
দেহবিহীন চোখ তাকায় স্থির পলকে
হরিণীর চোখ বললে উপমায় কমতি হবে;
তাই বলি- উন্মাদ প্রেমিকের তাড়া খাওয়া
মেঘ বালিকা এক জোড়া আহত চোখ।
চোখের ব্যাখ্যা হয়- শুধু আমার মতো
প্রেমিকের পরিচর্যাহীন চোখে মুখ ডুবিয়ে,
আঁকা হয়নি-অসম্পন্ন রয়ে গেছে
কালের গুহা থেকে আজ অব্দি খরা কাগজে।
মোট পড়েছেনঃ ১,১৩২জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. আহত চোখের ছবি আঁকা দুঃসাধ্যই বটে, রঙ হীন অনন্য বিমূর্ত একজোড়া চোখ শুধু কবির ভাবনার ক্যানভাসে পড়ে রয়। সব প্রেমিক কি কবি হতে পারে? …

    শুভ কামনা নাজমুল, সুন্দর উপমায় চমৎকার একটি লেখা দিলে। 🌹🌹

  2. আচ্ছা চোখের ছবিতে ইংরেজীতে before লেখা কেন? এত্ত সুন্দর ছবিতে কেমন বেমানান লাগছে।

    চোখের এমন অভিব্যক্তি বোঝার সাধ্য আমার নেই। আমি নাকি কারও দিকে তাকালে মনে হয় রাগী রাগী চোখে তাকাচ্ছি! বুঝেন অবস্থা!!

    ভালো লিখেছেন নাজমুল।

মন্তব্য করুন