আমিই শয়তান

 

              কোথায় শয়তান কোথায় ফেরেশতা,

                    কোথায় আবার দেবতা?

                   আমি নিজেই থাকি বহুরুপে,

                     নির্দোষ মহান বিধাতা।

 

বহু সাজে সাজি আমি,

সাজি গুণ্ডা মস্তান। 

আরও সাজি সাধু সন্যাস,

সাজি মানুষরূপী শয়তান।

 

                  স্বর্গের আশায় গুরু ধরি,

                    মন্দিরে দেই পূজা।

                সদা থাকি শয়তানি কর্মে,

                   টানি পাপের বোঝা!

 

কোথায় স্বর্গ কোথায় নরক,

কোথায় আবার বেহেস্ত?

দূরে নয়তো স্বর্গ নরক,

কর্মতেই সব ন্যস্ত! 

 

             সৎকর্মে অনুভব করি স্বর্গসুখ,

               অসৎকর্মে নরকের যন্ত্রণা। 

                 শয়তানকে দুষি শুধু শুধু, 

                 আপন মনেই শয়তানপনা।

 

নিজে করি শয়তানি কর্ম,

শয়তানের দোষ দেই!

আমিই হলাম বড় শয়তান,

আমার উপরে আর নেই!

 

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

মোট পড়েছেনঃ ২,০৬৩জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. আপনার লেখাটি পড়ে মনে পড়ে গেলো এক সময়ের বহুপঠিত কবিতার লাইন..

    * কোথায় স্বর্গ কোথায় নরক
    কে বলে তা বহুদূর,
    মানুষেরই মাঝে স্বর্গ নরক
    মানুষেতেই সূর–অসূর…

    ফেরশতা- শয়তান, এঞ্জেল–ডেভিল, দেবতা–দানব সব মানুষের মাঝেই থাকে,
    মানুষ নিজের কর্ম দিয়ে স্বর্গ–নরক গড়ে।

    ভালো থাকবেন দাদা, শুভ কামনা 🌹🌹

  2. উপমাগুলি চমৎকার হয়েছে দাদাভাই। সমস্যা আসলে আমার নিজের মধ্যেই। নিজের কর্মগুনেই মানুষ এগিয়ে চলে। না হলে ফেরেশতা, দেবতা, শয়তান সব রুপেই মানুষ আবির্ভূত হয়।

  3. কোথায় স্বর্গ কোথায় নরক
    কে বলে তা বহুদূর,
    মানুষেরই মাঝে স্বর্গ নরক
    মানুষেতেই সূর – অসূর!
    ফেরেস্তা শয়তান ডেভিল এঞ্জেল দেবতা দানব
    সবই মানুষের মাঝে বসবাসরত
    মানুষ নিজ কর্মগুণে স্বর্গ – নরক গড়ে ।
    ধন্যবাদ দাদা 🌹🌹

  4. হ্যা দাদা একেবারে সঠিক দিকটাই তুলে ধরেছে।

    আপনার লেখাটি পরে মনে পরেগেলো
    আরো একটি লাইন।

    “ফেরেস্তা শয়তান ডেভিল এঞ্জেল দেবতা দানব
    সবই মানুষের মাঝে বসবাসরত”

    1. হ্যা দাদা একেবারে সঠিক দিকটাই তুলে ধরেছেন।

      আপনার লেখাটি পরে মনে পরেগেলো
      আরো একটি লাইন।

      “ফেরেস্তা শয়তান ডেভিল এঞ্জেল দেবতা দানব
      সবই মানুষের মাঝে বসবাসরত”

মন্তব্য করুন