শীতার্ত স্বপ্ন

বিভোর শীতঘুমে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা পাদদেশ,
তুষারশুভ্র পাহাড়ের চূড়ায় সুবর্ণ রোদের রেশ।

সুপ্ত আলোর স্পর্শ রেখায় নেই তার প্রতিদান,
এ যেন প্রকৃতি কন্যার সম্প্রদান।

অমৃতসম মোহনীয় স্নিগ্ধ স্পর্শ মনোলোভা,
চোখের জলে ভাসছে তাহা আদ্র উষ্ণতা।

অজস্র বিটপীর রন্ধ্রে জমেছে সেথায় কুয়াশা,
সুবর্ণ রোদের আমেজে বইছে পাহাড়সম ভালোবাসা।

মেঘের মাঝে সবুজে ঘেরা নীলাক্ত প্রেম,
ঠোঁটের গাঁয়ে ঘেঁষা পাহাড়সম হেম।

মোট পড়েছেনঃ ৮৮৫জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. প্রেমে পড়লে এভাবেই প্রকাশ করতে হয়, যে প্রেমে প্রকাশ নেই সেটা প্রেম নয়। প্রকৃতি প্রেম অনেক সময়েই পার্থিব প্রেম কে ছাড়িয়ে যায়। তোমার কাঞ্চনজঙ্ঘার প্রতি প্রেমটাও তেমন।

    ছোট কবিতা খুব ভালো হয়েছে প্রদীপ। ম্যাগাজিনের জন্যে কোন লেখা দিতে চাইলে শিরোনামের পাশে ব্রাকেটে ম্যাগাজিন লিখবে।

    ভালো থেকো, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন