হারানো সে প্রেম

নলডাঙ্গা বিলের পাশে,

হিজল বনের বিজন ছাঁয়ায়,

আমার কুঁড়ে নিবাস ছিল!!!

বানের জলে, জোয়ার জলে

তোমার আমার বসত ছিল

সেথায়, সুখের পালে পবন ছিল!!

শাপলা, শালুক, টেংরা খেয়ে

ভালোবাসার শোলক বুনে

বেঁচে থাকার মানে ছিল!!

সেথায়, সাঁঝের রাতে জোনাক জ্বেলে

হিজল ফুলের সিঁদুর পড়ে

লজ্জা নিয়ে তোমায় চোখে,

নিজের ছবি দেখার মাঝে

পবিত্র এক প্রেম ছিল…..

এখন ভিষণ অট্রালিকয়

বছর জুড়ে বসন্ত থাকে….

বিজলিবাতির ঝিলিক দেখে

জোনাকিরা ডুকরে কাঁদে,

পুরানো সেই তুমি আছ

আমিও বেশ পুরানো আজ!!

আভিজাত্যের কঠিন দেয়াল

প্রেম হয়েছে কবেই ফেরার।

মোট পড়েছেনঃ ১,০৩১জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. “হিজল বনের বিজন ছাঁয়ায়,

    আমার কুঁড়ে নিবাস ছিল!!!

    বানের জলে, জোয়ার জলে

    তোমার আমার বসত ছিল”

    আপনার এই কবিতা নিয়ে মন্তব্য করা স্পর্ধার কাজ।
    একটি প্রশ্ন,,,, ‘নলডাঙ্গা’ কি গাইবান্ধা জেলার ‘নলডাঙ্গা’? নাকি আপনার ভাবনায় চলে আসা কাল্পনিক কোন ‘নলডাঙ্গা’?

  2. পুরানো সেই তুমি আছ

    আমিও বেশ পুরানো আজ!!

    আভিজাত্যের কঠিন দেয়াল

    প্রেম হয়েছে কবেই ফেরার।
    আপু প্রেমটা ফেরার হলো কিভাবে?
    খুব ভালো লাগলো।

  3. নলডাঙ্গা বিলের পাশে,

    হিজল বনের বিজন ছাঁয়ায়,

    আমার কুঁড়ে নিবাস ছিল!!!

    লেখার এ স্পেসটা কমাতে
    সিফট চেপে এন্টার দিবেন।

    নলডাঙ্গা বিলের পাশে,
    হিজল বনের বিজন ছাঁয়ায়,
    আমার কুঁড়ে নিবাস ছিল!!!

    চমৎকার লেখা।

  4. আভিজাত্যের চার দেয়ালে থেকে অভিজাত ভালোবাসা তার নিজস্বতা হারিয়ে ফেলে। ফুল প্রজাপতির মিলন প্রকৃতিতে শোভা পায়, কৃত্রিমতায় নয়। কথা গুলো খুব সুন্দর করে সাজিয়েছো, আর ভালোবাসাও।

    লাইন গুলোর মাঝে স্পেস না দিলে দেখতে সুন্দর হতো। ভালো থেকো, ভালোবাসা অবারিত রইলো ❤❤

মন্তব্য করুন