বিষাদখেকো মেঘ

ঘরের জানালা গলে ঢুকে গেলো
এক টুকরো বিষাদ খেকো মেঘ।
ও মেঘ আমার সকল বিষাদ
নিমিষেই টেনে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেলো।
জানালার গ্রীল ছুঁয়ে,
কপাট ছুঁয়ে,
ধূলিকণা ছুঁয়ে
আমি খুঁজি ঐ ধূসর রঙা বিষাদের অস্তিত্ব।
নেই, নেই, কোথাও নেই সে বিষাদ।
আমায় নিঃস্ব করে সকল বিষাদ নিয়ে
পালিয়ে গেলো ঐ মেঘ।
আমি এখন তবে কি নিয়ে বাঁচি?

যাবার সময় মেঘ বলে গেলো,
নতুন কোন বিষাদের অপেক্ষায়
নতুন করে বাঁচো!

১৫.০৪.১৯

  • (ছবি: অন্তর্জাল থেকে নেওয়া)
মোট পড়েছেনঃ ১,৪২৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. প্রথমেই একটা কথা বলি,আমার ব্যক্তিগতভাবে মনে হলো “মেঘ” এবং “বিষাদ” শব্দটার অতি ব্যবহার পড়ার রিদমে একটু হোঁচট সৃষ্টি করেছে। শব্দ চয়ন এবং বিন্যাসে আরেকটু সতর্কতার দরকার ছিলো বলেই মনে হলো।

    যাইহোক, খুব সুন্দর একটি কবিতা। শেষের চরণগুলো অসাধারণ। ক্ষুদ্র কিছু পঙতি হলেও যেন অলিখিত একটি গল্প খুঁজে পেলাম। ভালো লেগেছে খুব। প্রিয়তে পোস্ট!

    1. প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি,সমস্যাগুলো ধরিয়ে দেবার জন্য। আসলে কবিতা লিখবো, এই ভেবে লিখতে বসিনি। মনের বিষাদগুলোকে উগড়ে দিতে চেয়েছিলাম। পরেরবার থেকে খেয়াল রাখবো।
      এটা আসলেই একটা গল্পের মত।
      অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।

  2. মেঘ পুরনো বিষাদ নিয়ে গিয়ে নতুন বিষাদ রেখে গেছে ! তারচেয়ে ভালো হতো যদি বৃষ্টি হয়ে ঝরে পড়তো। বিষাদের হাহাকারে নতুন মেঘের আগমন ঘটতো মেঘবালিকার জানালায়।

    সুন্দর লেখা, বিষাদ-ভালোলাগা ছুঁয়ে গেলো মনে। ভালো থাকো, অনেক ভালোবাসা রইলো ❤❤

  3. আসলে তাই যাদের জীবনে বিষাদ নেই তারা জীবনের আসল স্বাদ বুঝে না।কিন্তু আমরা চাই না আপনি বিষাদে বার বার ফিরে পান।

    1. বিষাদ কেটে যাবে সেই প্রত্যাশা করার জন্য ধন্যবাদ। আপনাদের চাওয়াতেই হয়ত বিষাদ অনেকটা কেটে গেছে। একদিন আলোর মুখ নিশ্চই দেখবো। শুভ কামনা জানবেন।

  4. বিষাদের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ুক। যতোই বিষাদ আসুক না কেন, জীবন খুবই সুন্দর।

    শুভ নববর্ষ আপুনি। মন ভালো হয়ে উঠুক তোমার। 💛💛

    1. বিষাদ কেটে যাবে সেই প্রত্যাশা করার জন্য ধন্যবাদ। আপনাদের চাওয়াতেই হয়ত বিষাদ অনেকটা কেটে গেছে। একদিন আলোর মুখ নিশ্চই দেখবো। শুভ কামনা জানবেন।

মন্তব্য করুন