মূল লেখায় যান

নাগরিক

পাগলা জাঈদবিবিধ১৭টি মন্তব্য

নাগরিক

-আবু জাঈদ

নগরীর এক প্রান্তে খাদ্য কিন্তু ক্ষুধা নেই,
অন্য প্রান্তে ক্ষুধার মহাসমাবেশ, খাদ্য নেই,
তোমাদের আছে যুক্তি, যার বাস্তবতা নেই,
আমাদের আছে বাস্তবতা, যার যুক্তি ই নেই।

তাই বলি কি-
উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দাও রাজ্য পরিষদ
বুক থেকে এক চিমটি চামড়া নিয়ে কর অনিরুদ্ধ বশীকরণ
পালটে দাও নির্লজ্জ সংবিধানের বেহায়া গতিপথ।

মোট পড়েছেনঃ ৭৯৭জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

    1. এক লেখা সবার কাছে ভাল লাগবে বলে আমি মনেও করিনা, আপনার আপত্তি থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়, যখন বাসের মধ্যে মোবাইলে জাতীয় সঙ্গীতের রিন টোন বাজত আর আমি দাঁড়িয়ে থাকতাম সে রিং টোন শেষ হবার আগ পর্যন্ত তখন আমার ও আপত্তিকর লাগত।
      ভাল লাগা এইটুকুই যে এখনো অনেকে আছেন যারা চোখ বুজে সংবিধান কে ভালবাসতে জানেন।
      ধন্যবাদ