এবারে আর এসো না

নিয়ম-নিগড়ের আতিশয্যে গা-দুলিয়ে ফি বছরের মত এবারেও এসে জাহির
দ্বোর গোঁড়ায়, উত্তপ্ত লাভা-গরল ফেলে লালা-চোখা-দৈত্য, ছিঁড়বে খুঁড়বে
পিষে পিষে চিরে-ছিরে চ্যাপ্টা বানাবে, অট্ট-হাসি হাসতে হাসতে;
বিভ্রম-বন্ধনে অমীমাংসিতের কাটাকুটি খেলা অনন্ত অস্পষ্টতার সিল মেরে।
ক্ষয়ে যাওয়া মেঘ-দল দল ছুট হয়ে পথ হারাবে কেঁদে কেঁদে তীব্র শোকে,
ঋতুমতী বর্ষা টিকা টিপ্পনী ছেড়ে-টেরে অবাক উদাস নয়নে কোন এক বজ্রের
অপেক্ষা গুনবে। চাদের মায়া-ফাঁদ তেমন ই থাকবে ছিল যেমন আজন্ম।
সুতীক্ষ্ণ নখর ধারিয়ে পাহাড়ি বিড়াল অপেক্ষায় থাকবে একটি মোহন শিকারের।

হে নূতন বছর, এবার কী না এলেই নয়!! পঞ্চভূতের রগর-নাচনের মায়া-ম্যাজিক নিয়ে!!
বসে আছি জবুথুবু হয়ে অগ্নি কুণ্ডের কিনারে।

শুশুক শীত-নিশ্বাসের নিকুচি করি উঠোন-চুলোর আঁচে,
কাঁচা-রসের মিষ্টি গন্ধ-মাদকে।

মোট পড়েছেনঃ ৭২৪জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. নতুন বছর না এলে কাঁচা মিষ্টি রসের মাদক আর পাবেন ? যেভাবে উঠোন চুলার আঁচে বসে মিষ্টি রসের গন্ধ শুঁকছেন,,তাতো এই শীতেই শেষ হয়ে যাবে,,😂😂

    গপ্পো-গোপ্পেই বেলা কেটে যাবে,,পঞ্চ ভুতের সাধ্য কি ডাইনী রাজের মন বিরূপ করার !!

    খুব খুব ভালো থাকুন মহারাজ,,,ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো।🌸🌼🌻🌺🌷🍀💐

    1. আপনাকেও শুভেচ্ছা নববর্ষের, লিখিয়ে হয়ে উঠুন দোর্দণ্ড প্রতাপের
      আলো ছড়িয়ে। (ভয় দেখানোটুকু আড়াল করে)।

      কলিকালের নাম শুনেছি, এবার দেখতেই পাচ্ছি, উপাধি পেয়ে পেয়ে।
      ভিতু মানুষদের সুখের হাতছানি সয় না। তাই আগামীর জন্য ভয় জমা-ই
      থাকে, অবশ্য সাহসদের সাথে আছি বলে এ যাত্রা ভয়-ডর ইট্টু কম-ই পাচ্ছি।

  2. ও মা ! নতুন বছর কে শুভেচ্ছা জানাতে এতো কার্পন্য কেনো কবি রাজের? এতো জটিল লাগে কেনো নতুন পুরাতনের মাঝে সব কিছুকে!!!
    গল্পের কবিতা পড়ে সব কিছু আওলায় গেলো ^:^

    1. না না, কিছুতেই আপনি অন্তত অগোছালো হবেন না!!
      গল্পের আবার কবিতা হয় বুঝি!! আপনি মানি জন!! কতরকম কত-কী ভাবতে পারেন!! ভাবুন এবং
      আরও সুন্দর করে বলুন, শুনতে ভাল্লাগতেছে!!
      নূতন-কে ভয় না পাইয়ে উপায় কী বলুন।

  3. এ তো দেখি অবাক কান্ডকারখানা! নতুন বছর না এলেই ভালো হয়, আবার শীতের অপেক্ষা নিয়ে কবিতাও লেখেন!
    “নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস
    ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।” —

    নতুন বছরের শুভেচ্ছা।

    1. আপনার কাছে তো নদীর সব পার ই এক পার!! তাই আপনার চিন্তার কিছু নেই।

      শীতে-চুলোর ওম সবাই-ই চায়।
      অনেক শুভেচ্ছা আপনাকেও।

মন্তব্য করুন