জমা//

জমা আছে………..কিছু আগুনের ভাটিতে পোড়া ইট,ঢিবিকৃত বালু রাশি, আছে কিছু  ঘোলা পানি। সহজ কথার ভীড় জমতেই…….. সিমেন্ট মাটি দাঁড় করিয়ে দ্যায়, দুর্ভেদ্য দেয়ালের সীমানা প্রাচীর।

থাকেনা কোনো ঘুলঘুলি। থাকেনা আলো প্রবেশের…….গোপন রাস্তা। ইটের পরে ইট রেখে পৌঁছে যাওয়া………………………………উঁকি দিতে মুক্ত আকাশের নিলাভ আবেগ চুরি করতে, কুয়াসার ধোঁয়াসা আচ্ছাদন সরিয়ে দৌঁড়ে ছুটতে চাইতেই,……………………………………….প্রাচীর গাত্রে কুষ্মান্ড কপালে আলতার রঙ।

জমা আছে কিছু……………. আগুনের ভাটিতে পোড়ানো ইট,ঢিবিকৃত বালু,মিহি সফেদ সিমেন্ট মাটি আর……… জমাকৃত যত ঘোলা পানি //

মোট পড়েছেনঃ ৮৯৯জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. —-একেই বলে কবিতা। বোঝা-না-বোঝার দোলায় দুলতে থাকে কবি এবং পাঠক মন। পাঠক তাই বলে ফেলে,

    সময়ের কাছে জমা দিয়েছি
    সারল্যময় শৈশব, লাজুক কৈশোর এবং দুরন্ত তারুণ্য
    জমতে জমতে ভরে গেছে ভগ্ন পোড়া ঐতিহাসিক ঘর,
    তবুও ক্ষুধা মেটে না তার।
    সময় গিলে খায় সময়কেই, কী ভয়ঙ্কর!

    আপনার কবিতায় মুগ্ধতা।

    1. এমন পাঠক পেলে…. কার না ইচ্ছে করে এমন আরো লিখতে? যে পড়বে এবং টেনে বের করে আনবে সবটুকু ভাব লেখকের ভাবনার!! সাথে পাচ্ছি উৎসাহ আর অনুপ্রেরনায়, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আপ্রান….. কৃতজ্ঞতা, ভালোবাসা অফুরান। (3

      1. ভালো লেখার প্রতি আমার নিজের আকর্ষনটা যেমন প্রবল,ভাবি… আমার মতোই পাঠক নিশ্চই আরো ভালো কিছু আশাকরে। কতটুকু দিতে পারবো কি পারবোনা সবটাই আপনাদের বিচার্য। পাশে চাই সর্বক্ষন।ধন্যবাদান্তে কৃতজ্ঞ।

  2. কয়েকবার পড়লাম,,,যতবার পড়েছি ততবারই নতুন নতুন করে বুঝেছি না বোঝা কথার অর্থগুলি।বিস্মিত হয়েছি কেমন করে লিখেছেন !! অসাধারন হয়েছে বন্যা,,,শুভেচ্ছা ও ভালোবাসা।ভালো থাকুন। ❤❤

    1. বদনাম আছে, দুর্বোধ্য লেখনী’র।সহজ কথায় জঞ্জাল ভারী….. শব্দের আড়ালে শব্দকে দাঁড় করিয়ে নিশ্চিন্তে বলে যাওয়া অথবা ছুঁড়ে দেয়া সময়ের ইট পাথর সময়কে।আপনার বিস্ময়ে আমি আপ্লুত! নিরন্তর ভালোবাসা (3 (3 -{@

    1. এইতো!!!! পেয়েছি একজন। যে শুধু কাব্য না খুঁজে দেখতে পায় আরো কিছু। সার্থক তবে আমার শব্দের অতলান্ত জমাকৃত বালুরাশি। অসংখ্য ধন্যবাদ। (3

মন্তব্য করুন