সকাতর প্রতীক্ষা

উদ্ভ্রান্ত ঝড়ের বেশে গর্জন-সমুদ্র ফুলে-ফেঁপে ঝাঁপিয়ে পড়ে ক্যালিপ্সো-সম্ভোগ-উন্মত্ততায়,
অনুকুল-বাতাস-প্ররোচনায়; ক্রমাগত। বালিয়াড়ি-বাঁধ ক্ষত-বিক্ষত হয়, ভেঙ্গে-চুরে একাকার হয়;
টিকে থাকে মাটি কামড়ে, দীর্ঘ-বিলম্বিত-নিঃশ্বাসে।

বিফল-সমুদ্র ফিরে যায় দূর-বহুদূরে, রাগে দুঃখে; রেখে যায় অমলিন স্মৃতি-চিহ্ন, লোনা-স্বাদে;
ঝড়ো-বৃষ্টি নিয়ে আবার ফিরে আসে, ফিরে ফিরে আসে, জ্যোৎস্না জ্বেলে, ঘুটঘুটে আধারে,
নীরব-নিভৃতে; ফিরে-ও যায় পুরনো নিয়ম মেনে, নিয়ে যায় একরাশ স্মৃতি-উজ্জ্বল-বালুকা-বেলা।

কাতর-প্রতীক্ষার সাদা-সুখ, ছিঁড়েখুঁড়ে যাওয়া দগদগে-দিগম্বর-হৃদয় লুকিয়ে,
চোখ-ওপড়ানো ব্যথা নিয়ে বালিয়াড়ি ভাবে, সে-ও একদিন সমুদ্র হবে।

মোট পড়েছেনঃ ৬৪০জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. প্রতীক্ষার প্রহর গুনে গুনে বালিয়াড়ির সমদ্র হওয়ার স্বপ্ন সকাতরে শুধু হাওয়ায় উড়ে যায় আর সমুদ্র আছড়ে পরে বালিয়াড়ির উপর বার বার…. তাহলে কেনো এই প্রতীক্ষা!!
    এভাবে কি করে ভাবেন কবি রাজ!!!

    1. প্রতীক্ষা এ জন্য যে, সে তো ভালো-ও বাসে সমুদ্রকে!!
      সবাই-ই ভাবে এর থেকে আর-ও ভালো করে, শুধু বলে না, বলতে চায় না
      সবাই জেনে যাবে ভেবে!!

  2. ওডেসিয়াস মরে গিয়ে বেঁচে যাও।
    তবুও ছুঁয়োনা ওজিজিয়া দ্বীপের কূল,
    আটকে যাবে নিশ্চিত।
    নির্বাসিত রাজকন্যার রাজত্বে
    বন্দী জীবনের চেয়ে স্বাধীন মৃত্যু কি কাম্য নয় তোমার?
    ######################
    সমুদ্র সেচে ঝিনুক কুড়িয়ে আনা এক বিকেল
    খুঁজে ফেরে সেইসব লোণা স্বাদ
    স্মৃতি নিংড়ানো ঝড়-বৃষ্টি জড়ানো সামুদ্রিক ধবল জ্যোৎস্নায়
    মাখামাখি করে বালিয়াড়ি পড়ে থাকে নীরব-নিশ্চুপ।
    সমুদ্র ঠিকই জানে ঢেউ উঠিয়ে তীব্র গর্জন কি করে দেয়া যায়!
    কিভাবে আঘাত হানতে হয়!
    অজস্র ঘাত-প্রতিঘাতের মধ্যেও প্রতীক্ষার বিসর্জন হয়না,
    আশা বহমান;
    একদিন হয়তো বালিয়াড়িকে খুঁজে ফিরবে উত্তাল সমুদ্র।

    1. সুখ সুখ বন্দিত্ব যে একবার পেয়েছে, সে তো বন্দি-ই থাকতে চাইবে ভালোবাসার কাছে!!
      চাইবে না!!

      বালিয়াড়ি মাটি কামড়ে পড়ে থাকার ভান করে মজা লয়!!
      আর উত্তর দেতে পারমু না!!

  3. অধরা স্বপ্ন নিয়েই মাটি কামড়ে পড়ে থাকবে বালিয়াড়ি,,তার আর সমুদ্রে পরিনত হওয়া হবেনা।প্রকৃতির নিয়ম কিছু কিছু সময়ে খুবই নির্মমতা দেখায়।

    সমুদ্র জানে সবই ,,তবুও কেন নিয়ম ভাঙার ছল করে যায় ,,,,,

  4. বালিয়াড়ি সুমুদ্রের উত্তাল-পাথাল টেউয়ে মুচড়ে-দুমড়ে গেলেও ঠিকই তাঁর নিশানা বজায় রাখে। শ্তব্যাথা থাকলেও সুমুদ্র পাড়ে তাঁর চিহ্ন ঠিকই থাকে।

মন্তব্য করুন