শীতের ভূত

মিলমিলে-হিলহিলে-কনকনে
হিমেল হাওয়া দূর-সাইরেন বাজাচ্ছে,
জাঁকিয়ে বসবে বলে হনহনিয়ে আসছে ধেয়ে,
মুখ লুকিয়ে, অ-চঞ্চল-চাদর মুড়ে
শ্লথ-জড়িমা উপড়ে ফেলে;

তুসের-আগুন জ্বেলেছে হৃদ-চুলোয়,
সুগন্ধি-দ্রবণে,
শীত-পোড়ানো-ছাই মেখে অপেক্ষায়
আড়াল-ভুত-সেজে, ভরকে দেবে বলে;

মোট পড়েছেনঃ ৬৮২জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. আপনি তো বড্ড হিংসুক। শীত নামাতে আজ এ শহরে তাইতো বৃষ্টি নামিয়ে দিলেন!
    মজার ব্যাপার শীত আমি ভয় করি। তবে লেপ আমার দারুন প্রিয়।
    এতো হিংসে ভালো না গুরুজী।

    1. হিংসে কারো কারো ভূষণ শুনেছি, ছোঁয়াচ তো লাগতেই পারে, পারে না!!
      শীত তো বাঘেও ভয় পায় (আপনি বাঘের দেশের মানুষ)।
      শীত ভালোবাসি বলেই এত্ত আয়োজন!!

  2. আসুক ভুত,,,শীত ভুত বা আড়াল ভুত যেই নামই তার হোক। সুবাসিত খেজুর গুড়ের পিঠা আর নানা রংয়ের গরম কাপড়ের উৎসবে সে নিজেই ভয়ে পালিয়ে যাবে।😂😂

  3. উষ্ণতা বুঝি সহ্য হয়না? এতো হিংসে কেন? আমি বাঁচতে চাই মায়নাস ডিগ্রীর হাত থেকে, আর আপনি কিনা শীতের ভুতের হাতে আমার রোদ্দুরকে বন্দী করতে চান? সে হবেনা, বলে দিচ্ছি কিন্তু!

    1. উষ্ণতা পাইনা বলেই এত্ত আক্ষেপ!!
      পেলে আর হাউ মাউ খাউ বলা/কওয়া লাগত না।
      কোন মাইনাস আপনাকে কাবু করতে পারেনি/পারবেও না।

      ল্যাহা কই!!

মন্তব্য করুন