পথের সীমান্তে

পথ মিশেছে সীমান্তে,সীমান্ত এসেছে পথে,
তবুও, পথ পথেই থেকেছে,
সীমান্ত সীমান্তেই;
বাঁকা পথ বেঁকেছে বারে বারে
মলিন দীর্ঘ নিঃশ্বাসে;

রোদ-ছায়া ছায়ার রোদ
ক্ষয়ে-ক্ষয়ে যাওয়া পদ চিহ্ন
তাও ছিল,

বিলক্ষণ ছুঁয়েছে তা সীমান্তে,
আনন্দ-নিশ্চল-চঞ্চল চিত্তে;
বিসর্জনের শব্দাশ্রু তাও তো ছিল,
বনেদী মেঘের ডানায় বৃষ্টিও জমা ছিল,
অপেক্ষা ছিল ঝরে পড়ার!

পরস্পরাশ্রয়ী অনবচ্ছিন্ন অনাবৃত
রূপালী-ভালোবাসার অনন্ত জীবনের সৌন্দর্য দৃষ্টি-বৃষ্টি
তাও তো ছিল!

উত্ত্যক্ত করা সোমত্ত-সীমান্ত সীমান্তেই
কুহক ডেকেছে!!

মোট পড়েছেনঃ ৭২৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. কবি ভাই সবই ছিল, সবই আছে মনঃটাও আছে ঠিক আগেরই যায়গায়।

    রূপালী-ভালোবাসার অনন্ত জীবনের সৌন্দর্য দৃষ্টি-বৃষ্টি
    তাও তো ছিল!
    মুগ্ধ হলাম। -{@

      1. ঠিকানা পেলে কাল-ঘাম ছুটিয়ে হলেও জীবনের কালি-সন্ধ্যায়
        কাক-ভেজা না হয় না-ই হলাম, হিমেল নিঃশ্বাসটুকুই-বা কম কিসে!

    1. বনেদিপানা দেখাতে সঠিক জায়গাই বেছে নিয়েছে।
      বৃষ্টি নামুক অঝোর ধারায়,

      পথ খুব দুষ্টু, শুধু ছুটে ছুটে বেড়ায়, ছোটায়-ও!

  2. আমি স্থবির।
    জগদ্দল পাথর হয়ে চেয়ে দেখি;
    কি করে মানুষ হাঁটে,কথা বলে,
    ভালোবেসে ভালোবাসা পায়।—-কার জানি লেখা এটা? ^:^

মন্তব্য করুন