চোখ

চোখে চোখে দেখা
কাছে ডাকা,
ঠোঁটের ঐ মুস্কি হাসা
মনে তোলে দাগা,
হৃদয়ে তোলে ঝঞ্জা
এই বুঝি নেই রক্ষা।

তাকাও না যে নয়নে
বাকা বা আড় চোখে
নিচু কিবা উচু নয়নে
অন্তরে মোর ঝড় ওঠে
ঐ নয়নে নজর পরলে।

জাদু আছে কি যে
ঐ আখি পল্লবে
মরি! মরি! আহা মরিরে
ঐ চক্ষু খনিতে।

তোমার চোখের দহনে
আমি জ্বলি অন্তর জ্বলে,
যুগল চোখ অবিরাম চেয়ে
দৃষ্টি দোলে শুধুই দোলে
ঝরাপাতা ছড়ানো উঠানে ।

দৃষ্টি ক্লান্ত দিনহীনে
তেপান্তর পেরিয়ে
গোধুলী লগ্নে হাফিয়ে
তোমার চক্ষুর মাঝে
দিতাম ডুব অতল গহীনে।

অলস মনে ঐ চক্ষুতে
নিই সুখ খুজে তোমাতে।

ছবি নেট দুনিয়ার।

মোট পড়েছেনঃ ১,১২৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. রবি দাদু ঐ যে গুরু, আমি ইচ্ছায় মনে থাকা কিছু লিখি তা কোন ফাইলে জমা হবেনা। আপনাদের মাঝে আনন্দ নিয়ে বেচে থাকতে চাই, শিমুল দা।

  1. জানতে চাই কাকে নিয়ে এই লেখা। আমার বৌদি জানে তো? জানলে কিন্তু রাস্তায় নেমেই তাকে খুঁজতে হবে, যার জন্য এই অসাধারণ লেখাটি লিখেছেন।
    দারুণ লিখেছেন কিন্তু!

  2. ভাইয়া আপনি চোখ * নিয়ে এমন সুন্দর কবিতা কখন লিখে ফেলেছেন যে আমার চোখ যুগল এর নজরে পরলো না !!! জীবনের একটা সময় নিজের

    চোখ নিয়ে এমন অনেক কবিতা চিঠি আকারে পেয়েছিলাম জানেন তাই চোখ ব্যাপার হৃদয়ে দাগ কেটে আছে । (3

মন্তব্য করুন