চোখে চোখে দেখা
কাছে ডাকা,
ঠোঁটের ঐ মুস্কি হাসা
মনে তোলে দাগা,
হৃদয়ে তোলে ঝঞ্জা
এই বুঝি নেই রক্ষা।
তাকাও না যে নয়নে
বাকা বা আড় চোখে
নিচু কিবা উচু নয়নে
অন্তরে মোর ঝড় ওঠে
ঐ নয়নে নজর পরলে।
জাদু আছে কি যে
ঐ আখি পল্লবে
মরি! মরি! আহা মরিরে
ঐ চক্ষু খনিতে।
তোমার চোখের দহনে
আমি জ্বলি অন্তর জ্বলে,
যুগল চোখ অবিরাম চেয়ে
দৃষ্টি দোলে শুধুই দোলে
ঝরাপাতা ছড়ানো উঠানে ।
দৃষ্টি ক্লান্ত দিনহীনে
তেপান্তর পেরিয়ে
গোধুলী লগ্নে হাফিয়ে
তোমার চক্ষুর মাঝে
দিতাম ডুব অতল গহীনে।
অলস মনে ঐ চক্ষুতে
নিই সুখ খুজে তোমাতে।
ছবি নেট দুনিয়ার।
মোট পড়েছেনঃ ১,১২৩জন
আজ পড়েছেনঃ ০জন

প্রেমের প্রথম সকালের কথা মনে পড়ে গেল ভাই ,
মনে পড়ার জন্য ভাল লাগলো ভাই।
খুঁজুন খুঁজুন, সুখ খুঁজুন
ঐ চোখের আলোতে।
একাতো চলতে পারব না তাই কোন না কোন চোখের সাহায্য নিতেই হই।
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে … রবিদাদু সর্ব পরিস্থিতির জন্য সর্বপ্রকার লেখা লিখে গেছেন 🙂
রবি দাদু ঐ যে গুরু, আমি ইচ্ছায় মনে থাকা কিছু লিখি তা কোন ফাইলে জমা হবেনা। আপনাদের মাঝে আনন্দ নিয়ে বেচে থাকতে চাই, শিমুল দা।
নয়ন, চোখ ! ঘটনা কি? হৃদয়ে নতুন করে দোলা লাগলো নাকি ভাই? :p
না বড় ভাই, কোন কিছুই না, ছবি দেখে জাগ্ল তাই আমি আমার মতই প্রকাশ করলাম।
আপনি এখন কেমন আছেন।
-{@
ভাই এইকি অবস্থা!ভাবী জানলে খবর আছে।তবে কবিতা সুন্দর হয়েছে -{@
না জানেনা, আমার অনেক অনলাইন সম্পর্কে বা অফিস সম্পর্কে বাসায় আলোচনা করি না। ভাল আছেন মনির ভাই।
জানতে চাই কাকে নিয়ে এই লেখা। আমার বৌদি জানে তো? জানলে কিন্তু রাস্তায় নেমেই তাকে খুঁজতে হবে, যার জন্য এই অসাধারণ লেখাটি লিখেছেন।
দারুণ লিখেছেন কিন্তু!
ঐ চোখে ভর করেই লিখেছি। ছবিটি পাইলাম আর লিখলাম।
সবই তাই দয়ায়।
অসাধারণ অনুভূতি (3
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
কি ব্যাপার মজিবর ভাই, ভাবি কি বাপের বাড়ি?
চোখ সব সময়ই মনের কথা বলে। চোখকে কখনোই ফাঁকি দেওয়া যায় না।
ভালো লিখেছেন।
শুভকামনা আপু। ভালো থাকুন।
ভাইয়া আপনি চোখ * নিয়ে এমন সুন্দর কবিতা কখন লিখে ফেলেছেন যে আমার চোখ যুগল এর নজরে পরলো না !!! জীবনের একটা সময় নিজের
চোখ নিয়ে এমন অনেক কবিতা চিঠি আকারে পেয়েছিলাম জানেন তাই চোখ ব্যাপার হৃদয়ে দাগ কেটে আছে । (3
অনত্রে দাগ কাটা স্বাভাবিক আপু। ভালো থাকুন।
মজিবর ভাই আপনার কবিতায় মুগ্ধতা।
চোখে পড়েছে আলো, নাকি আলোয় নেচেছে চোখ? জানিনা, বুঝিনা।
বেশ লাগলো।
আপনার মুগ্ধতায় আমআর ভাল লাগলো দিদি।
আপনাকে অশেষ ধন্যবাদ ।