হৃদয়ে তালের পাতা

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
এক পায়ে!
দাঁড়াক না!! পাড়লে দাঁড়াক, অনেক পায়ে!

আমাদের পা কিন্তু এক এর অধিক,
আকাশে কেন!! যে-দিক খুশি উঁকি দিক।
নিচেও একটু চোখাক।

নিবিষ্ট মনে দেখি বাবুইয়ের বাসা
দুলে-দুলে দোল-খাওয়া,

তাল-তাল ঝুলে থাকা কাঁচা-তাল পাকা-তাল,
কাঁচা-পাকা-তাল-ঘ্রাণ,
মাতোয়ারা হই তাল-রসে কোন এক জোনাক রাতে,
খুব ইচ্ছে করে।

করাত-কল এড়িয়ে
ছায়াচ্ছন্ন পেলব চির-মসৃণ আড়াই-হাতে
হাত রেখে, জড়িয়ে যাব ঠিক-ই একদিন কঠিন ফাঁদে;
সবুজ-পাতার বুকের-গন্ধ নিতে নিতে, ধুকপুক হৃদয়ে।

মোট পড়েছেনঃ ৬২১জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. তালগাছ যত্ন নেই যদি বেশি করে তবে আকাশের ঐ বজ্রকেও ভয় দেখিয়ে দিব।
    তালের রসে নেশা আছে, তাড়ির নেশা। ধুর! ওসব ছাইপাশ না হয় নাই বানালাম গুরুজি। মিষ্টি গুড় করতে পারি একটু কষ্ট করে। পিপড়েরাও আসবে মানুষ তো আসতে বাধ্য। বড় শক্ত সে তালের বাসায় বেঁধে রাখা পাখির বাসা। এক প্রেমের বাসা বেঁধে ফেলে যত্ন করে।
    তালগাছ যে, তাই তার নীচে তাকাতে মানা। হোঁচটের ভয়। বড় ধীরে বাড়ে।
    হ, বুঝছি কিছু।

    1. আপনার তো বোঝারই কথা!!
      তবে কী না কী বুঝছেন আল্লাহ মালুম।
      তালের গাছ হলেই যে নীচে তাকাবে না এটি বড়ই অন্যায্য কথা।
      তবে বাবুইয়েরা ঐ উঁচুতেই বাসা বাঁধে!

  2. হাত রেখে, জড়িয়ে যাব ঠিক-ই একদিন কঠিন ফাঁদে;
    সবুজ-পাতার বুকের-গন্ধ নিতে নিতে, ধুকপুক হৃদয়ে।

    কত কঠিনেরে বাধলেন যন্ত্ব করে শব্দ মালায়। ভাল লাগল ভাল থাকুন।

মন্তব্য করুন