স্বজন-সুহৃদ

আমাদের শেষহীন
অগাধ-নিখাদ হাজার-বিজার সান্ধ্য-ভালোবাসা
এতো সহজ-হেলাফেলায় ঠেলে ফেলা যাবে-না, যায়-ও-না,
ঠিক-ও হবে-না;

খুঁটিয়ে সংগোপনে ফেলেছি জেনে,
কিছুতেই সে অভাবী স্বভাবের দুষ্ট-টেকো-স্বজন না,
বিশ্বাস অবিশ্বাস এক করে নেয়-ও না;
হৃদ্ধ হৃদি ছুঁয়েছে যার, এলভিস-লেলন-রিচি-ব্লান্ট-অঞ্জন-আজমে,
ক্ষণিকের আচ্ছন্ন অবশেষে।

আনন্দ-চঞ্চল গহীনের সন্ধ্যায় গোচরে-অগোচরে-অকাতরে
আমরা তো আমরাই!
তারা তারাই!!

মোট পড়েছেনঃ ৫৯৬জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. এলভিস-লেলন-রিচি-ব্লান্ট-অঞ্জন-আজমে,
    ক্ষণিকের আচ্ছন্ন অবশেষে।
    আনন্দ-চঞ্চল গহীনের সন্ধ্যায় গোচরে-অগোচরে-অকাতরে
    আমরা তো আমরাই!

    হৃদ্ধ হৃদি ছুঁয়েছে যার— ছোয়া কম ব্যাপার না ছোয়া কঠিন ব্যাপার।
    আমরা সবাই এক সবাই একসঙ্গে যাব।

  2. সত্যি বলতে আমি ছোট বেলা থেকে ই ছড়া আর কবিতার মধ্যে ডিফার করতে পারতাম না , আস্তে আস্তে যত ই বুড়ি হইতেছি রুদ্র সাহেবের কবিতা গুলো খুব ভাল লাগছে আর সাথে সাথে আপনার ও। কিন্ত শব্দ গুলো এতো দুর্ভেদ্য লাগে যে কয়েক বার পড়তে হয় । অবশেষে দারুণ লাগে আপনার লেখা এই সব ছোট ছোট একান্ত অনুভূতি । মাশাল্লাহ -{@

  3. যতোদূর দূরত্ব পার করে যাওয়া যায়, ততোটাই দূরত্ব কমে আসে। দূরত্বকে যদি ধরা যায় খুব আপন বলে, তাহলেই সব হিসেব মিলে যাবে। ছোঁয়া তো মনে মনেও ছোঁয়া যায়, ভৌগলিক সীমারেখা তখন আর ভাবনায় আসেনা। তখন বিশ্ব আপন হয়, আত্মার স্বজন; আর দূরত্বকে তো মুঠোয় ভরে নেয়া যায়।

    জানিনা কবিতার সাথে গেলো কিনা!

    **কবিতা পড়ি ঠিকই, মন্তব্য করার সুযোগ ছিলোনা সেলফোন থেকে।**

    1. সহজ করে বলি,
      আমরা যখন আমরা তখন দূরত্ব কোন ব্যাপার না।

      লেখার সাথে যাক বা না যাক, ঐ যে আমরা তো আমরাই।
      আর যাবে না কেন!! ভাল করেই যাচ্ছে, যাবেও।

      তাই তো ভাবি মানুষটা গেল কোথায়!!

মন্তব্য করুন