দশদিগন্ত

আমার আছে আকাশ-অরণ্য…

শুধু ,
আমার করে
কেউ থাকেনা
আমার ঘরে
জানলা দিয়ে
ওই যে আকাশ
সেও যে অন্য কারো
অনেক দূরে।

নীরবতা শুধুই আমার
যেইনা ভাবি
হঠাৎ করে
হৈ-হুল্লোড়
চারদিকে সাড়া পড়ে।

কেন জানি
একা লাগে
আমার মতো
রাতও একা
দিনের কাছে
হাত পেতে চাই
দাওনা আমায়
সঙ্গ তোমার;
তখনই যে ঝড় ওঠে,
হারিয়ে ফেলি
আবার তোমায়।

আমার করে কেউ থাকেনা
থাকেনা কেউ
প্রতীক্ষাতে
ঘরটা আমার
পর করে দেয়
বিশ্বকে নিই আপন করে।

হ্যামিল্টন, কানাডা
২৮ সেপ্টেম্বর, ২০১৭ ইং।

মোট পড়েছেনঃ ৭৩৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. নিজের জন্য নিজে ছাড়া আর কিছুই আর আমার করে হয়না নীলাপু। কিংবা আমার পার করে দেয়া প্রতিটা মুহূর্ত যা একান্তই আমার, আর কারোরই হয়না। কেউই তা অনুভব করেনা। তবে তো সবকিছুই আবার আমার করে হয় 🙂
    তোমার করে কেউ না থাকলেও লেখাটা কিন্তু তোমার করে ঠিকই রয়ে গেছে; একই, সুগন্ধীময়।

    1. লেখাটাও আমার কোথায় রইলো! সেও তো দিয়ে দিলাম তোমাদেরকে।
      যা আমার রইলো, সেটা হলো তোমাদের দেয়া ভালোবাসা। যা আমাকে লিখিয়ে নিতে সাহায্য করে প্রতিনিয়ত।
      আপু নিয়মিত হও। ব্লগটা কেমন জানি নিস্তেজ হয়ে পড়ছে।

  2. কোন কিছুই নিজের মত করে আমার হয়না,
    যেভাবে চাই, সেভাবে কিছুই পাওয়া যায় না।
    কেমন করে লেখো তুই এমন করে! তোর মতন করে 🙂

    1. নানা কেমন যে লিখি, বুঝিনা। কেন জানি লেখাগুলো আজকাল খুব ছন্নছাড়া আচরণ করে। এলোমেলো লেখাও আসেনা কিছু। 🙁
      মন তাই খুব খারাপ।

      ভালো থেকো নানা। -{@

  3. নিজের মতো হয়তো সময়টুকু। যে সময়টুকুতে নিজেকে ভালবাসা যায়। তবে জানো ঐ আকাশটাকে বড় আপন মনে হয়। ইচ্ছেমতো আঁকতে পারি ওর বুকে অনেক কিছু।
    খুবই মন ছঁয়ে যায় তোমার এমন সব লেখা। ভাল থেকো নীলনদ। নীলনদের বুকেই কিন্তু আকাশ বসে যায়। -{@ (3 আর ঘরের কথা! সে যে আমার আশ্রয়।

    1. মন্তব্যটা কেমন জানি প্রাণকে সতেজ করে দিলো!
      মন্তব্যবালিকা এভাবেই অক্ষরের আঁচড় ফেলো সাদা কাগজে। সাজিয়ে দিও আমার অলিখিত মনটার কক্ষকে।

      অনেক ভালো থেকো। -{@

  4. এক অসম্ভব হ্রিদয়ে ভাল লাগা দোল দিল আপু। একা একা নিজের মত করেই লিখলে আপু বাট আমার মনে হই অনেকের নিজের মতই লায়াগবে ভাল। অনেক দিন পর লেখা পেলাম। ভাল থাকুন।

    1. মনির ভাই একা আসা এবং যাওয়ার মধ্যে বিস্তর ব্যবধান নেই। কিন্তু বেঁচে থাকার থেকে আসা-যাওয়ার বিশাল বিশাল ব্যবধান। দুস্তর ফারাক। তাইতো জীবনে চাওয়া-পাওয়ার মাপকাঠি নামের শব্দটি আছে। যা শেষ হয়ে যাবার মধ্যে নেই।

      ভালো থাকবেন।

মন্তব্য করুন