বন্ধু

বন্ধু , সেইতো হয়

যেখানে হয় মনের মিল,

হয় সময়ে অসময়ে কাছে পাওয়া

নিজের স্বার্থকে তুচ্ছ মেনে

এগিয়ে যায় বন্ধুর দুর্দিনে।

শত দূরে থেকে থাকে মনে

শুধু আর্থিক সাহায্য নহে

জীবন সংগ্রামে, জীবন দিয়ে

যে বন্ধু , বন্ধুকে বুকে রাখে  আগলিয়ে

সেই প্রকৃত বন্ধু, হৃদয় বন্ধু।

জন্ম হলেও যথা তথা

বন্ধু হলো সকলে সখা

জাত-বেজাত থাকেনা সেথা।

জয় হোক বন্ধুত্বের।

 

বন্ধু দিবসে সকল বন্ধুদের প্রতি রইলো শুভেচ্ছা।

 

মোট পড়েছেনঃ ৫৯৫জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. এ জীবনে বন্ধু পেয়েছি। ২৭ বছরের সম্পর্ক, আজও একই থেকে গেছে। সময়ের ব্যবধানে একটুকু আঁচড় পড়েনি। বরং না-দেখায় আরোও বেশী গভীর হয়েছে।

  2. সত্যিকারের বন্ধু পাওয়া খুব কঠিন তবে অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধু দিবসের শুভেচ্ছা এতো দেরি করে দিলে কোন সমস্যা নেইতো আবার! 🙂

মন্তব্য করুন