বন্ধু , সেইতো হয়
যেখানে হয় মনের মিল,
হয় সময়ে অসময়ে কাছে পাওয়া
নিজের স্বার্থকে তুচ্ছ মেনে
এগিয়ে যায় বন্ধুর দুর্দিনে।
শত দূরে থেকে থাকে মনে
শুধু আর্থিক সাহায্য নহে
জীবন সংগ্রামে, জীবন দিয়ে
যে বন্ধু , বন্ধুকে বুকে রাখে আগলিয়ে
সেই প্রকৃত বন্ধু, হৃদয় বন্ধু।
জন্ম হলেও যথা তথা
বন্ধু হলো সকলে সখা
জাত-বেজাত থাকেনা সেথা।
জয় হোক বন্ধুত্বের।
বন্ধু দিবসে সকল বন্ধুদের প্রতি রইলো শুভেচ্ছা।
মোট পড়েছেনঃ ৫৯৫জন
আজ পড়েছেনঃ ০জন
ভালো থাকবেন বন্ধু আমার! চির সুখী হউন।
বন্ধুরা ভাল থাকি ভাল বাসি সকলকে।
বন্ধুত্বের জয় হোক
সকল বন্ধুদের ভালবাসা রইল।
শুভেচ্ছা
এ জীবনে বন্ধু পেয়েছি। ২৭ বছরের সম্পর্ক, আজও একই থেকে গেছে। সময়ের ব্যবধানে একটুকু আঁচড় পড়েনি। বরং না-দেখায় আরোও বেশী গভীর হয়েছে।
বন্ধুত্বের জয় হোক। যুগ যুগ জিয়ে থাক মনের গহীনে।
ভালো থাকবেন মজিবর ভাই।
আপনিও ভাল থাকুন আপু।
জীবনে চলার পথে অনেক সময় নিজের আত্মীয়ের চেয়ে বন্ধুরা আগে এগিয়ে আসে। জয় হোক বন্ধুত্বের।
-{@
হ্যাঁ বাহার ভাই, বন্ধু সব কথা নলার জায়গা। যেথায় মিলে মিশে হয় একাকার কথার ফুলঝুরি।
সত্যিকারের বন্ধু পাওয়া খুব কঠিন তবে অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধু দিবসের শুভেচ্ছা এতো দেরি করে দিলে কোন সমস্যা নেইতো আবার! 🙂
আপু কি আর করব আমি আইন ভঙ্গ করে পোষ্ট দিয়েছিলাম তাই দেরি হয়েছে।
হ্যাঁ সত্যিকারের বন্ধু পাওয়া কঠিন।