*************************************
আপনারা যারা সোনেলা ব্লগে সংযুক্ত আছেন সবাইকে সালাম ও মাহে রমজানের শুভেচ্ছা । আমি শাহীন চৌধুরী ডলি আজকে সোনেলা ব্লগে আপনাদের সাথে একাত্ম হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।ইংরেজিতে একই নামে ফেসবুকে আমার আই ডি আছে। সেখানে নিয়মিত লেখার চেষ্টা করি। লেখা খুব সাধারণ মানের তবু ফেসবুক বন্ধুদের উৎসাহে লেখা চালিয়ে যাচ্ছি। যারা খুব অনুপ্ররণা দেন তাদের মধ্যে MG Einzza দাদাভাই অন্যতম। দাদাভাই অনেক দিন থেকে আমাকে সোনেলা ব্লগে লেখার আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। আসলে আমি ভালো লেখি না বলে এখানে লেখা প্রকাশের সাহস করে উঠতে পারিনি। অবশেষে দাদাভাই আমাকে জিসান ভাইয়ার ফেসবুক আই ডি দিলেন। জিসান ভাইয়াকে বন্ধুত্বের অনুরোধ পাঠালাম। তিনি অল্পক্ষণের মধ্যেই আমাকে উনার বন্ধু তালিকায় স্থান দিয়ে প্রীত করলেন। জিসান ভাইয়ার পরামর্শে খুব দ্রুত সময়ে সোনেলায় নিজ নামে এই ব্লগটি খুলতে সমর্থ হলাম। যেহেতু নতুন কিভাবে কি করতে হবে সব বুঝতে পারছিলাম না। বারবার ইঞ্জি দাদাভাই ও জিসান ভাইয়াকে নক করেই যাচ্ছি। উনারা উনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাকে সহযোগীতা করেই যাচ্ছেন। অবশেষে আপনাদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারলাম। আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ইঞ্জি দাদাভাই ও জিসান ভাইয়ার কাছে। যারা সোনেলা ব্লগে সংযুক্ত আছি, আমরা সবাই একটা পরিবারের মতন। ইন শা আল্লাহ সেই দাবীতে আপনাদেরও সহযোগীত পাবো আশা রাখি। রমজান ও ঈদের মাসে বিভিন্ন কারণে নিরবিচ্ছিন্নভাবে একই জায়গায় থাকা হয়ে উঠে না। সময়ের স্বল্পতা থাকে। আশা করি অদূর ভবিষৎ এ ভালোভাবে সোনেলা ব্লগের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারবো, বাকী মহান আল্লাহর ইচ্ছা। আপনাদের সবার জন্য অফুরান
শুভকামনা। সবাই সুস্থ থাকুন,আনন্দে থাকুন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
মোট পড়েছেনঃ ১,১৩৬জন
আজ পড়েছেনঃ ০জন
সুস্বাগতম আপু, খুব আনন্দিত আমি আজ আপনাকে সোনেলার উঠোনে পেলাম, আপনার মতো লেখক, আড্ডাবাজ প্রিয় বোনটিকে যখন ব্লগে পাই, ভাইয়ের কি আনন্দ আর কম থাকে।
ভালো থাকবেন প্রিয় আপু।
আপু, সময় করে ব্লগের নিয়মাবলি পড়ে নেবেন, আর আরেকটি কথা, ব্লগে ২৪ ঘন্টায় একবার লেখা দিতে পারবেন।
হ্যাপি ব্লগিং প্রিয় আপু।
সোনেলায় স্বাগতম। থাকুন সোনেলার সাথে। ইনশাআল্লাহ ভালো লাগবে।
দাদী, আপু তো মনে হয় আপনার ফেইসবুক বন্ধু?
না ভাই।
সোনেলা পরিবারে স্বাগতম
সোনেলায় স্বাগত -{@
স্বাগতম সোনেলায় -{@
আপনি অনেক ভাল লেখেন, গতকালই আপনার অনেক লেখা পড়ে ফেলেছি।
ব্যস্ততা কমলে নিয়মিত হবেন এই প্রত্যাশা করি।
শুভকামনা সব সময়ের জন্য।
স্বাগতম সোনেলা নীড়ে।
আপনার এই স্বাগত পোষ্টেই বুঝতে পারছি আপনি কতোটা আন্তরিক! 🙂
সোনেলায় সু-স্বাগতম। যথেস্ট আন্তরিকতার সাথেই সোনেলার নীড়ে এসেছেন। অনেক শুভকামনা রইলো। লিখুন ও অন্যের লেখা পড়ুন। ভাল লেখেন বোঝাই যাচ্ছে। ভাল থাকুন।
স্বাগতম সোনেলায়। আমি নগন্য পাঠক। আপু আপনার লেখা পড়আর অপেক্ষায় থাকলাম।
স্বাগতম সোনেলায়। সোনেলায় মেয়ে ব্লগারের সেখান কম । আপনাকে পেয়ে আমাদের পাল্লা একটু ভারি হোল। সোনেলা শুধু একটা ব্লগ না। এটা আমাদের আড্ডাস্হল ও। খুব মজা করি আমরা এখানে। আশা করি ভালো লাগবে।
সময় করে লিখুন।
সুস্বাগতম সোনেলায় আপু। আটদিন তো পার হয়ে গেছে, লেখা কই? আমরা কিন্তু এই ব্লগে অনুপস্থিতি একদম লাইক করিনা। পার্সেন্টেজ কেটে দেই, ঈদ বোনাসও। 🙂