ধন্যবাদ ও কৃতজ্ঞতা

শাহীন চৌধুরী ডলি ৪ জুন ২০১৭, রবিবার, ১১:৪৪:৫০পূর্বাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

*************************************
আপনারা যারা সোনেলা ব্লগে সংযুক্ত আছেন সবাইকে সালাম ও মাহে রমজানের শুভেচ্ছা । আমি শাহীন চৌধুরী ডলি আজকে সোনেলা ব্লগে আপনাদের সাথে একাত্ম হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।ইংরেজিতে একই নামে ফেসবুকে আমার আই ডি আছে। সেখানে নিয়মিত লেখার চেষ্টা করি। লেখা খুব সাধারণ মানের তবু ফেসবুক বন্ধুদের উৎসাহে লেখা চালিয়ে যাচ্ছি। যারা খুব অনুপ্ররণা দেন তাদের মধ্যে MG Einzza দাদাভাই অন্যতম। দাদাভাই অনেক দিন থেকে আমাকে সোনেলা ব্লগে লেখার আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। আসলে আমি ভালো লেখি না বলে এখানে লেখা প্রকাশের সাহস করে উঠতে পারিনি। অবশেষে দাদাভাই আমাকে  জিসান ভাইয়ার ফেসবুক আই ডি দিলেন। জিসান ভাইয়াকে বন্ধুত্বের অনুরোধ পাঠালাম। তিনি অল্পক্ষণের মধ্যেই আমাকে উনার বন্ধু তালিকায় স্থান দিয়ে প্রীত করলেন। জিসান ভাইয়ার পরামর্শে খুব দ্রুত সময়ে সোনেলায় নিজ নামে এই ব্লগটি খুলতে সমর্থ হলাম। যেহেতু নতুন কিভাবে কি করতে হবে সব বুঝতে পারছিলাম না। বারবার ইঞ্জি দাদাভাই ও জিসান ভাইয়াকে নক করেই যাচ্ছি। উনারা উনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাকে সহযোগীতা করেই যাচ্ছেন। অবশেষে আপনাদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারলাম। আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ইঞ্জি দাদাভাই ও জিসান ভাইয়ার কাছে। যারা সোনেলা ব্লগে সংযুক্ত আছি, আমরা সবাই একটা পরিবারের মতন। ইন শা আল্লাহ সেই দাবীতে আপনাদেরও সহযোগীত পাবো আশা রাখি। রমজান ও ঈদের মাসে বিভিন্ন কারণে নিরবিচ্ছিন্নভাবে একই জায়গায় থাকা হয়ে উঠে না। সময়ের স্বল্পতা থাকে। আশা করি অদূর ভবিষৎ এ ভালোভাবে সোনেলা ব্লগের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারবো, বাকী মহান আল্লাহর ইচ্ছা। আপনাদের সবার জন্য অফুরান
শুভকামনা। সবাই সুস্থ থাকুন,আনন্দে থাকুন।

১১১৮জন ১১১৮জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ