আকামার ডায়েরি

দ্যাশ-বিদ্যাশ ঘোরবেন, ল্যাহালেহি করবেন, টেনিস খ্যালাইবেন, সিনেমা দ্যাখপেন,
জনমের পড়া পড়বেন দিন-রাত্রির মাথায় তুলে, এরপর আবার ছবি-ও তোলবেন!!
অনেক হইছে, অনেক করছেন, এবার এট্টু ক্ষ্যামা দেন, আর কত?? এ-বর্ষা-বেলায়!!

মহামান্য মান্যবর,
খুবই যথার্থ বলিয়াছেন, কোন আইঢাঁই ছাড়াই, অকিঞ্চিৎকর মোটেই না, আদেখলাপনাও-না;
ল্যাহায়, ঘোরোনে, পড়নে, ছবি তোলাতুলিতে, অন্যান্যকাজ-কামে, মেধা-মন-মনন-অমনন
ও সর্বোপরি শরীলে অপটুত্ব দিন-কে-দিন প্রকট হইয়াফুটিয়া-ফুঁড়িয়া বাহির হইতেছে;
কখনও কখনও তাহা গলগল করিয়াও গড়াইতেছে।
এ-যেন ইহ-জীবনের অন্তিম ক্ষণে নিঃশেষে তিলে তিলে অ-প্রকৃতিস্থের আত্মবলিদান!!

হৃদয়ে সত্যোপলব্ধির প্রলম্বিত রশ্মিচ্ছটায়, আশু সমাধানের নিমিত্তে, আকুলি-বিকুলি সমেত উছাট-পাছাট করিতে-ই আছি,
করিতে-ই আছি, অল্প-বিস্তর তাহা বুঝিতে-ও পারিতেছি, আরও পারিব, বিলক্ষণ তাহা-ও জানা-ই আছে।
তবে ইস্পাত সইত্য এই-যে, ক্ষ্যামা আমাকে ক্ষ্যামা করিতে এতটুকুনও রাজি হইতেছে-না, ব্যাকুল হইয়া এ-ও জানি,
সায়-সাহায্য আপনারাই করিবেন বিলকুল, দয়ালু-শরীলে, দয়াবান হইয়া-ই।
ঔৎসুক্যের অপেক্ষা ও আক্ষেপ নিয়া অপেক্ষা বহিতেছে;

**রিয়েল ফিল আনার জন্য যেমন যেমন শুনেছি, তাই তুলে দিলাম।

মোট পড়েছেনঃ ৯২৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ঠিকই তো, আর কত? এবার ক্ষ্যামা দেন। বয়স হইছে নাই? এইবার ছেলে মেয়ে বিয়া দিয়ে শশুড় হইয়া বেয়াই বাড়িতে ঘুরিয়া বেড়াইবার সময়।
    আচ্ছা ভালো কথা, ফটু তোলার কথা যে বলা হইলো সেসব কোথায়? আমরাকি সেসব অবলোকন করিতে পারিবো না?

    1. আপনি তো ফটু একা-একাই দেখতেছেন, আমাদের তো এখনও দ্যাখাইলেন না,
      এই খাড়া বয়সে (আঠাশ) কেউ খ্যামা দ্যায়!! সাধ-আহ্লাদ বলে কী জেপনে কিচ্ছু থাকতে নেই!

      1. আরে কি কন!!! ফটু দেকতে দেকতে শেষে চোক্ষে ধান্ধা দেখবেন। আর আটাশ বছর? এর হিসাবের মীমাংসা তো এখনো বাকি। জেবনের সাধ আহ্লাদ সেদিন দেকাবোনে। রেডি থাইকেন।

  2. আক্যাইম্যার ডাইরি যারে কয়।
    ঘর পোড়ায় ওনার ইচ্ছা করছে একটু আলু পুইডা খাইতে। :@ :@
    আমনেরে আর আমনের ডাইনি ডুইনিগো ভরা পূন্নিমায় আমাবস্যা দেখাইয়া দিমু নে।
    ঠিক কইছেন। ক্ষ্যামারেও ক্ষ্যামা দেয় না।
    আমগাছ ,কাডলগাছ, তালগাছ সব আমার। :@

    1. দেখুন পোড়ালু কিন্তু খারাপ না, শুধু মুখ না পোড়াইলেই সই!!
      আমার লক্ষ্মী ডাইনিদের নিয়ে কিচ্ছু বলপেন না। নিদান কালে হ্যারাই আমার আপনজন।
      ঠিকাছে, আপনার গাছ-দুর্ভিক্ষের টাইমে আপনাকেও দু’একটা মরা-ধরা গাছ দিমুনে।

  3. পোড়ালু খাবেন মুখ পোড়াবেন না তা কি হয়?? :D)
    ওরে আমার লক্ষি পক্ষি ডাইনি .. এর দূর 😮
    না ভাই মোর গাছ গুছ চাইনা ঠাডা পড়লে প্রথমে ঐ গাছের উপর ই পড়বে। :D)

  4. আকামাটা কে? ;? কারে কইলেন আকামা? দেখেন আমারে য্যান কইতে আইয়েন না। আগে বহুৎ কাজকম্ম করছি, অখনও করি। তয় বিনা বেতনে। যাউজ্ঞা আসল কথায় আইয়া লই। আকামাটা কারে কইছেন? আফনে যদি কুবিরাজ ভাইরে কইয়া থাকেন, তাইলে ঠিক আছে। কিন্তু যদি উনার ডাইনি-পেত্নী-মাতঙ্গী দেবী-টেবিগো কন, তাইলে ঠিক নাই। বুঝছেন?

    এইবারে ক্ষ্যামা দ্যান। বহুত হইছে প্যাচাল-পুচাল। সুন্দর কিছু লেখেন, যাতে মন খালি উড়াল উড়াল থামাইয়া শান্ত হইয়া ভালো কিছু করতে পারে এই দ্বীন-দুনিয়ার লাইজ্ঞা। 😀

    1. অপনারা এত্ত ভাল লেখেন যে এর থেকে ভাল কিছু লেখা আসলেই অসম্ভব (হাওয়া দিলাম)।
      তারপরও সঙ্গদোষে কিছু লেখা এসেই যায়, লিখিও, লিখেও যাব যখন সাহস (ভূয়া) দিচ্ছেন।

      আপনি ছাড়া আর আকামাডা আছে কেডা হেইডাইতো বুঝলাম না।
      উহ, ডাইনিগুলো যা ভালু!!

মন্তব্য করুন