সমুদ্র জেগে থাকে

প্রশস্ত সমুদ্র প্রশান্ত হয়ে শুয়ে আছে, লম্বালম্বি, আড়াআড়ি বা গোল হয়ে,
চাঁদ-বুকে বালিয়াড়ি ছোঁয়া-ছুঁয়ি করে, আধো-আধো ঘুম-জাগরণে,
ভাবে,
উন্মত্ত জোয়ারে-রণে-রমণে কতকাল থেকেছি একসাথে একপাশে,
জোয়ার এখন ভাটায় নেয় টেনে, তবুও দূরে কেন?
কাছে এসো,
মাথা তুলে স্নিগ্ধ কণ্ঠে বলে
কে, কে ওখানে? এসময়ে?
‘আমি রাত্রি’;

মোট পড়েছেনঃ ৫৫৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সমুদ্র গোল হয়ে শুয়ে থাকে ? জানতাম নাতো।
    আচ্ছা কাল যেয়ে দেখবোক্ষন। :D)
    রাত , চাঁদ সমুদ্র সব মিলে মিশে একাকার।
    ভাল লেগেছে ।

  2. বাব্বাহ ইদানিং দেখি লেখায় ভালোবাসা উছলে পড়ছে, এক্কেবারে কৈশরিক ভালোবাসা। ক্যান্ডি কুন্ডি চলবে?
    সমুদ্র আর রাত্রির এক অপার্থিব দৃশ্যের কথা মনে পড়লো লেখাটি পড়ে।
    বাস্তবে রাত্রি কথা বলে উঠলে ঝেড়ে দৌঁড় লাগানোর সম্ভাবনা। 🙂
    ভাল্লাগছে কবিতা। 🙂

    1. এভাবে বললে হবে না, বলতে নেই,
      আপনার ভয়ে ‘রাত্রি’ নিয়ে পরের লেখাটি দিলাম না।
      অবশ্য ভয় বেশি-স্থায়ী-না, কেটে গেলেই এসে যাবে!!

      এনসাইক্লোপিডিয়ায় সবই থাকে।
      ভৌতিক ভালুবাসাই প্রকৃত ভালুবাসা, ট্রাই করে দেক্তে পারেন, মন্দ লাগবে না।

মন্তব্য করুন