শুভনববর্ষ। নববর্ষের শুভেচ্ছা।

চুনাওঠা পাঁচিলের কলঙ্ক লোপ হোক।
গত হওয়া শালিকেরা ফের প্রাণ ফিরে পাক।
অশ্বত্থের নিচে হোক না একটু ঝঁঝাটপূর্ণ
ঘুঘু কিবা শাঁখচুন্নি ডাইনীদের আমন্ত্রণে।
লক্ষ্মীপেঁচা এবং আমি না হয় থাকিব ঘুমে।

মঙ্গলকাব্যের মঙ্গলকথন শুনেছি ওই ছেঁড়া পাতায়।
সেদিন তো আর নেই, মানুষ এখন পশুদের মত।
হোক না একটু পশুর মস্তক নিয়ে মঙ্গলের টানাটানি।
হয়ত কাটা দিয়ে কাটার হবে চিকিৎসা।
আমি এবং সমুদ্রপায়রা না হয় ছুটি আলেয়ার পিছু।

ছেঁড়া তারে উঠুক ধ্বণী নতুন দিনের,
হালেরখাতায় ফুডুক না মিষ্টিমালাই।
বিশালাক্ষী ভর করুক সব ঋণাদির।
স্ফুট-মৃত্যু অশ্র হয়ে যাক না ঝরে।
ঘাসফড়িঙ আর আমি থাকি ওই নীড়ে।

দাঁড়কাক টি হোক না ময়ূরপঙ্খীরূপের
সেজেছে তো নতুন ঝাঁঝে নতুনসাজে।
সেলাম জানাই কাকটি আমার লক্ষ্মীমণি।
নতুন বছর করব সাফ এই মৃতবৎসের।
আমি এবার একটুখানি আমি হব।

নতুন বছরের প্রথমলগ্নে সকল সহব্লগারদের জানাই সবরঙেরগোলাপ শুভেচ্ছা -{@

মোট পড়েছেনঃ ৭৯৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সুন্দর কবিতা গাজী ভাই। পশুদের প্রতি আমার অসীম শ্রদ্ধা। বিচার বিবেকহীন প্রানী আমাদের চাইতে ভালো। তাদের মস্তক নিয়ে শোভাযাত্রা আমি আনন্দ আর পুরনো প্রথা হিসাবে দেখি। মানুষ বরং পশুদের থেকে শিখুক।
    শুভ নববর্ষ গাজী ভাই। ভালো থাকুন সারাটিবছর।

    1. ধন্যবাদ আপু। পশুদের সম্পর্কে আমারো একই ধারণা।

      পশু থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। স্রষ্টা তাদের সৃষ্টি করেছেন মনে হয় এই জন্যই।

      ভালোয় কাটুক সারা বছর।

মন্তব্য করুন