অগ্নিশিখার প্রতিহিংসা।

মনের সব প্রতিহিংসা স্থির হয়ে আছে
ভয়ানক এক অগ্নিশিখার মতো।
হেলছে না দুলছে না সে এপাশ ও পাশ।
তাকিয়ে আছে স্থির নয়নে
আকাশের ঐ চাঁদের পানে।
চাঁদের স্নিগ্ধতা নিতে, কোমল পরশে শীতল হতে।
সারাদিনের উত্তপ্ত আকাশের বুকে চাঁদ ওঠে কোমল ভাবে।
সুন্দর চামড়ার আড়ালে, আত্নার আত্নীয়রা ফনা তুলে থাকে, সুযোগে ছোবল মারে।
সে বিষের জালায় আত্নার আত্নীয়ের সম্পর্ক  মরে।
অগ্নিশিখা, চাঁদের কোমলতায় কোমল হতে ছুটে আসে রাতের নির্জনে।
ক্ষণিক তরে একা থাকতে জলতে দেয় অগ্নিশিখা।
অতীতের গহ্বর থেকে উঠে আসা সব ক্ষত জালিয়ে দেয়।
দিনের সূর্যের রুক্ষতা সব ঝেড়ে ফেলে,
হিংসা প্রতিহিংসা প্রতিরোধে উর্ধ্বলোকে হাত জোড় করে।
শুধু বুকের পাঁজর ভেঙ্গে বেরিয়ে আসে
অনিচ্ছার কিছু অভিশাপ।
অনুভব করে, মনের মধ্যে এক অন্য মনের বসবাস।
,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,
২৯/১/১৭.

মোট পড়েছেনঃ ৬৬৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সুন্দর চামড়ার আড়ালে, আত্নার আত্নীয়রা ফনা তুলে থাকে, সুযোগে ছোবল মারে।

    এক মানুষের মাঝে অন্য মানুষের বসবাস। অনেক সুন্দর হয়েছে কবিতা।

  2. তুমি লেখো ভালো। আজকের লেখাটা ভালো হয়েছে। কিন্তু কেমন জানি ছাড়াছাড়া লাগছে।
    ভালো আছো তো আমার শান্ত-সুন্দরী? -{@

    1. হুম, আমি ও বুঝেছি। মন একটু এলোমেলো।
      কিন্তু ভালআছে তোমার শান্ত সুন্দরী। তোমাদের ভালবাসা, মেমন রিয়ানই আমার বড় সম্পদ।
      ভাল থেকো আপু।

      1. এলোমেলো মনে কিভাবে ছন্দ এনে দেয়া যায় তোমাকে, সেটাই ভাবছি। ;?
        নাও তোমার জন্যে। আমার খুব প্রিয়তর কবিতা। শোনো কান্না পাবে, কিন্তু বড়ো আহ্লাদী কান্না।
        https://www.youtube.com/watch?v=a-M0-17yH3U

        মন শান্ত হোক, কিন্তু আবেগ নাচুক ফুলের ওপর নাচে যেমন প্রজাপতি। -{@

    1. বিশ্বাস করেন ভাই, আমি কখনো অভিশাপ দেই না।
      অনেক সময় হয়না, কেন এমন হলো, এই প্রশ্ন আসলে কিছুটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। হয়ত এটাই অভিশাপ।
      তবে সবাই ভাল থাকুক। হয়ত এটাতেও আল্লাহ্ কোনো ভাল রাখছে।

মন্তব্য করুন