এইই নদী

ছাইরাছ হেলাল ১ জানুয়ারি ২০১৭, রবিবার, ০৯:৫৮:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

পেলবতার মধুস্পর্শে
চিরআবৃতা তীব্র উলঙ্গতার আচ্ছাদনে,
কারণের অকারণে
দু’কুল ছাপানো উচ্ছলতা শেষে
ফেলে রেখে ফেলে যাওয়া প্লাবনভুমি,
ফিরে এসে খোঁজ নিয়েছ কি!

নিজের ছায়া মাড়িয়ে পা ফেলে
হাঁটা পথিক হেঁটে যায় দূরে আরও দূরে;

মৃতেরা লুকায় কাফনে-কফিনে,
অবাস্তব বাস্তবের স্বপ্নচোখে
আশরীরি ভালোবাসা বেড়ায় ঘুরে
নদীটির প্রবল দু’কুলে।

৮৮৬জন ৮৮৬জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য