উইয়েদের হেরে যাওয়া

গোলাপি রাত্রি ফুড়ে বেরুচ্ছে
ঝাঁকে ঝাঁকে উইপোকা,
ওরা জানেনা ওৎ পেতে আছে কীটপতঙ্গভুকেরা,
ওরা জানেনা পালানোর পথ নেই
জানেই না, মাথা চুরমার সুগভীর কঙ্কাল
কতটা কাছে কত্তো নিকটে!

নয় এ কোন যুদ্ধ-যুদ্ধ খেলা
ক্ষুধার্ত পশুপাখিদের কাছে শুধুই হেরে যাওয়া;

মোট পড়েছেনঃ ৯৮৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. জন্মান্ধ উঁইপোকাদের মতো আমাদের মানুষের মন। মন জানেনা কখন কোথায় কার যে শিকার হয়।

    আমাগো কুবিরাজ ভাইয়ের এত্তু কেনু মন খারাপ গো?
    মনখানা ভালু হইয়া যাক। যেনো ঠিক দাঁত 😀 কইরা হাসিখানা আসে। 😀

  2. এত্তো বড় একজন লেখকের কাছথেকে আজকাল কি সব ছাইপাস লেখা পড়তে হয়! ব্যাপার খানা কি!

    ক্ষুধার্ত পশুপাখি এবং ক্ষুধার্ত মানুষের আর তফাত কি! থাক, বেশি বোঝা ভালোনা।

  3. উইপোকা আর আমাদের মাঝে কোথায় যেন মিল রয়ে গেছে। তারা যেমন বুঝে না যে তাদের বেরিয়ে আসার অপেক্ষাতে আছে পতঙ্গভুকেরা, তেমনি আমরাও বুঝে উঠতে পারি না কোথায় উৎপেতে আছে বিভিষিকাময় দুস্বপ্ন আমাদের জন্যে

    তবুও নিয়ম প্রকৃতির…
    “নয় এ কোন যুদ্ধ-যুদ্ধ খেলা
    ক্ষুধার্ত পশুপাখিদের কাছে শুধুই হেরে যাওয়া”

    -{@

      1. হাত পা ছড়িয়ে অনেকেই লিখতে পারে, কিন্তু সবাই তা পারে না।
        তেমনি অনেক ব্যাপার নিয়ে অনেকেই লিখতে হয়তো পারে, কিন্তু কবিতা সকলের দ্বারা লিখা সম্ভব না।
        আমি এই অনেকের একজন। চেষ্টা চরিত্র করে কিছু হিজিবিজি হয়তো লিখি কিন্তু তাই বলে কবিতা! সে আমার কম্ম নয়।

        “পাক্কা মন্তব্যকারী” উপাধি হিসেবে পেলাম নাকি? 😃 😃

      2. আপনার এখনকার লেখাকে হিজিবিজি ভাবছি না, (এও বলছি না আগের লেখা হিজিবিজি)
        আমরা মনের আনন্দে লিখি, হোক না তা সীমিত সাধ্যে বা সামর্থে,
        এটিকে ঠিক উপাধি বলছি না, স্বীকৃতি মাত্র, যা আপনি এতেই পারেন।

  4. বুঝতে পারছিনা। আমার মন্তব্য ফেইসবুকের আইডি থেকে হচ্ছে কেন? ব্লগারদের মত করে হচ্ছে না। আর ব্লগে কাওকে ম্যাসেজ পাঠানোর অপশন বোধহয় নেই। তাই লীলাবতী দির দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ফেবু আইডি কি অফ? তাহলে আমরা কার কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাব? তাই ফিরে আসুন দিদি।

    1. আপনার মন্তব্য তো ব্লগ থেকেই হয়েছে। হ্যা, ব্লগ থেকে কাউকে ম্যাসেজ দেওয়া যায় না, আপনি গ্রুপে সমস্যার কথা বলতে পারেন। হেলাল ভাইকেও বলতে পারেন।
      আর ফেইজবুক থেকে মন্তব্য করলে সেটা ফেইজবুক থেকেই কাউন্ট হবে, ব্লগ থেকে করলে ব্লগে কাউন্ট হবে। ধন্যবাদ।

  5. ভাইয়া আপনার চিন্তা এবং দৃষ্টি শক্তির প্রসংশা করতেই হচ্ছে, রাতের বেলা এগুলো খেয়াল করে তা নিয়ে লেখা যেনতেন কাজ নয়। যদিও আমরা সবাই জানি, আপনি চশমা ব্যবহার করেন। আচ্ছা পাওয়ার টা যেন কত?

  6. এই তো শৃঙ্খল পৃথিবীর নিয়ম প্রকৃতির খেলা। পৃথিবীতে অতি শক্তিশালি ও অতি দুর্বলের কোনো স্থান না। তাই তা হেরে যায় নতুবা একেবারেই ধ্বংস হয়।
    কুবি ভাই মন কি খারাপ? কপি টপি খান মন ভাল হবে। মুই খাইতাছি।
    :T

    1. হ্যা, সব কিছুই প্রকৃতির নিয়মেই ঘটে যায়, আমরা নিতান্তই দর্শক মাত্র।
      আপনি নিয়মিত আনন্দে থাকন এটাই তো চাই।
      নাহ, মন খারাপ বা ভাল তো সহজ কোন কাজ নয়।

  7. প্লেট ভর্তি ডাবল মাছের পেটি আর চিকেন রোস্ট খেতে খেতে উইপোকা নিয়ে ভাবলে চলবে!! চলুন ভেজিটেরিয়ান হয়ে যাই। ইকো সিস্টেমে বেঁচে থাকা জরুরি, কে কাকে, কবে, কখন হারালো কি আসে যায়!
    ছোট কবিতা কিন্তু ছোট না …

    1. চাইলেই ভেজিটেরিয়ান হওয়া যায় না, অটুট মনোবলে সাধ-আহ্লাদ চালু আছে,
      ছোট কিন্তু ছোট না (প্রমাণিত), বড়ও বড় না, কোবতে কখনওই কবিতা না!!

      ডাইনি সোহবত (সহনসোহবত) বা সহবতদুরস্ত সহবাস চালু আছে,
      পরের লেখায় সেটি এড়িয়ে একটি সিরিজ (বেনামে) লেখার একাংশ প্রকাশ পাবে এই মন্তব্যের উত্তরে,
      সময়ের সুযোগ এলে পড়ে দেখবেন!
      খুপই কঠিন মন্তব্যের উত্তর দেয়া।

মন্তব্য করুন