ঘুমেদের ঘুম

ঘুমেরা ঘুমিয়ে গেছে, সেই কখন!
ঘুম, ঘুমোও এবার, স্বপ্নিল স্বপ্নহৃদয়ে ভালোবাসার আগুন জ্বেলে!

নির্ঘুমেরা জেগে থেকেই জাগুক নৈমিত্তিক বাহানায়
হুলো বিড়ালের মিউ ডাক শুনে,
বিড়ালের ইঁদুরখেলা বা ইঁদুরের বিড়াল বিড়াল!
ক্যান্ডি ক্রাশের পিণ্ড চটকে
চোর ধরার চোরপুলিশ খেলে খেলে!
আজগুবি স্বপ্নপ্রেমের ডায়েরি খুলে,
নূতন বা পুরনো কিছু লিখব বা ধ্যাত
কিচ্ছুই লিখব না, লিখে কী হবে! ভেবে ভেবে
ঝগড়ার নিকুচি করে, ডিজিটাল হাওয়াই-মিঠাই ঘেঁটে,
জ্ঞানী মাথায় ঘুমের চৌহদ্দি এড়িয়ে
দিগ্বিজয়ী দুরন্ত অশ্বারোহণ শেষে
বিসূচিকায় রাত পার!

মিহি ঘুমের গলা চেপে হঠাৎ ঘুম জেগে ওঠে
ভাবে, উঁকিঝুঁকি দেয়, চোখ পাতে,
এলো নাকি সেথায় অন্য কেউ বা গেল নাকি সে অন্য কোথাও!
অথচ
নপুংসক, অজ্ঞানী করেছে ভীষণ পণ
ইহ জীবন কোন্‌ ছাড়
পরজীবনেও নোঙ্গর বিহীন নৌকাই হবে
জীবনের একমাত্র সার!

মোট পড়েছেনঃ ৮৮১জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. জ্ঞানী মাথায় ঘুমের চৌহদ্দি এড়িয়ে
    দিগ্বিজয়ী দুরন্ত অশ্বারোহণ শেষে
    বিসূচিকায় রাত পার!

    ভস্ল লসগস রেখে দিলস্ম।

  2. খুবই সাদামাটা লেখা। জ্ঞানীরা অজ্ঞানীদের নিয়ে একটু ঠাট্টা তামাশা করবে, এটাই স্বাভাবিক। করুন করুন। কোন একদিন আমরাও ফেরত দেবো। তখন যেনো হজম হয়।
    এতো সহজ লেখায় কি আর মন্তব্য করবো। কিছু শব্দ শরবতের স্বাদ তেমন ভালো হয়নি। ভালো কিছু লিখুন!!!!

    1. আমিও যে অজ্ঞানীদের দলে, তাই ত কুবি সাবও অবহেলার চোখে দেখে,
      সে সব বুঝতে পারি,
      হজমি আছে দেশে। আর তা হলে যা হবে তাত এমনিতেও হয়, হোক।
      তৈরি থাকুক পরেরটির জন্য,
      কেউ যেন ট্যাঁ ফো না করে।

  3. ঘুম পাড়ানি মাশি পিশি মোদের বাড়ী এসো….. এই গান গাইলে ই তো ঘুম আসে।।এত্ত কষ্ট করতে হয় নাকি? কিসসু বুঝেনা :p কত্ত সহজ লেখা

  4. কিসব যে লিখেছেন, আমিও নাসির ভাইয়ার সাথে একমত। শেষকালে কিনা ক্যান্ডিক্রাশ খেলা কবিতা বাদ দিয়ে। এই হাল আপনার! নির্ঘুম থেকে এইসব করা হচ্ছে তবে!!! ইঁদুর বিড়াল ও খেলছেন :p।
    তবে যাই হোক ক্যান্ডিক্রাশ কিন্তু মজার খেলা। আমিও খেলি রাত দিন। হা হা হা হাটে হাড়ি না ভাঙলেই হয় এবার। কবিতা সাংঘাতিক ভাল হয়েছে এবারে।

    1. আপানার সাংঘাতিক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ,
      আপনিও ক্যান্দিক্রাশ পার্টি!
      কোবতে-ফোবতে কোথায় যে পান! আজব,
      কবিদের দেখলেই হাসাহাসি চালু রেখেছি এযাবৎ,
      হাল কিন্তু একেবারে খারাপ না, কায়দা-কানুন দেখে বুঝতে হবে,

  5. ঘুমেদেরও ঘুম হয়! হবে হয়তো, তাই তো কোন কোন রাত নির্ঘুম পার করতে হয়। আবার কোন কোন রাত কখন শেষ হয়ে ভোরের আলো ফোটায় তা আর বুঝে উঠতে পারি না। মাঝের দুটি লাইন বিশেষ ভাবে আকর্ষন করেছে। “বিড়ালের ইঁদুরখেলা বা ইঁদুরের বিড়াল বিড়াল” আর “চোর ধরার চোরপুলিশ খেলে খেলে!” সত্যিই তো তাই! যেদিক থেকে আমি ভাবছি তার উল্টো দিক থেকেও ঐ একই ব্যাপার নিয়ে ভাবা যায়।

    ঘুমেদের ঘুম ভাঙ্গুক, তারা অবস্থান নিক ঘুম খুঁজে বেড়ানো মানুষ গুলির আঁখিতে.. -{@

    1. অনেক দিন পর হলে আপনাকে দেখে আনন্দিত হচ্ছি,
      ঘুমেদের নাগাল পাওয়া অনেক সময়ই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, তবুও ঘুমদের পিছু নেয়া
      পিছু চলা আমাদের চালুই থাকে।
      হ্যা, আপনি ঠিকই ধরেছেন, অন্য দিকটিও অনুপেক্ষণীয়।
      ধন্যবাদ,

      1. Trust me, আপনাদের মাঝে থাকতে পারার আনন্দ আপনার আনন্দ হতে হাজার গুন বেশি উপভোগ করছি 😄

        তবে আপনার এমন ঘুম ঘুম কবিতা পড়ে কেন যে ঘুমটা হঠাৎ এত বেড়ে গেল তা এখনো বুঝতে পারছি না। কার কাছে যে এ ব্যাপারে নালিশ জানানো যায় সেটাও জানা নেই। কি করা যায় বলুন তো! 😷

      2. বিশ্বাসে নিলাম, মাঝে মাঝে না হারিয়ে যেয়ে আমাদের সাথে থেকে আনন্দ অনুভবে
        আমাদের আরও সঙ্গী নিন, আমারা আরও বেশি করে বাঁচি,

        এবারে আর একটু বেশি করেই না হয় ঘুমিয়ে নিন আড় চোখ মেলে!
        নালিশ-ফালিশের দরকার নেই, ঘুমদের সাথে রফা করে ফেলুন;

  6. ঘুমেদের জন্য ঘুম! বাপ্রে!! এত্তো কিছু জানেন? ক্যান্ডিক্র্যাশ খেলা! আমায় যারাই ইনভাইট পাঠায় এই খেলার জন্য আমি তো রিজেক্ট করে দেই। কুবিরাজ ভাই তো দেখি অনেক খেলা জানেন!

    ভাই হুনেন এই গান। ঘুমেদের ঘুম খালি না, আপনার ইঁদুর-বিড়াল-ক্যান্ডিক্র্যাশ সবধরণের খেলারও ঘুম নিশ্চিত আসবে। 😀
    অনেক কষ্ট কইরা গানখানা শুনে তারপর লিঙ্ক দিলাম। ^:^
    https://www.youtube.com/watch?v=NxU0UgEpyOw \|/ 😀

    1. গুরুজীরা কত্ত কী শেখায়! তাঁদের কাছ থেকে শেখার শেষ নেই ই।
      নূতন গেইম-গুইম কিছু শিখলে আমাদেরও জানান দিয়েন, আমরাও নূতন করে চেষ্টা-চরিত্তি করে দেখতে চাই।

      মারহাবা,মারহাবা, চালু রাখুন এভাবেই,

  7. ঘুমেরা ঘুমাবেই, তবে দিনকাল যা পরছে তাতে ঘুমের ঘুমহীনতাই স্বাভাবিক।
    লেইখ্যা কিচ্ছু হয়না আসলে, কিছু শব্দের চাষ, এই আর কি 🙂
    মশার কথা বিবেচনায় নিয়েন এরপর ঘুমের কতা লিখতে 🙂

    1. ঘুম-ফুমদের খুবই দুর্দিন যাচ্ছে,
      লেইখ্যা যেমন কিছুই হয়না ঘুমিয়েও কে কী হয়েছে কে জানে!
      তবে মশাসখ্যতা খুবই প্রয়োজনীয় ঘুমহীনতায়!

মন্তব্য করুন