হেঁটে হেঁটে হাঁটি

হাঁটি, হেঁটে হেঁটে যাই, হাঁটা নাকি পদব্রজ!
বিভ্রম স্মৃতিতে কত কী, কত কিছুই না উঁকি দেয়!
হামাগুড়ির ভঙ্গিতে ঘুর ঘুর করে স্বস্তির অস্বস্তি,
সুতোর উপরে থাকা একরত্তি মৃত্যু
থমকে দাঁড়ায়, কাছে আসে, দূরেও যায়।
ফসল ফলায়, তোলে, খায়-দায়, ঘুমায়ও!

প্রখর রোদ্দুরে, খটখটে জ্যোৎস্নায়,
কবিতার সান্নিধ্য খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতে
কীভাবে কী জানি কী হয়ে যায়
হঠাৎ সুতোটি ছিঁড়েও যায়; স্বপ্নময় বিজন সন্ধ্যায়
শিশিরসূর্যোদয়ের দ্বিধান্বিত স্বপ্নমৃত্যু হয়;

মোট পড়েছেনঃ ৫৯৪জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. হঠাৎ সুতোটি ছিঁড়েও যায়; স্বপ্নময় বিজন সন্ধ্যায়
    শিশিরসূর্যোদয়ের দ্বিধান্বিত স্বপ্নমৃত্যু হয়;

    ঠিক তাই। ভাল লাগা রইল।

  2. এতো কঠিন লাগে কেনো (সবসময়ই এমন কঠিন থাকতে হবে কেনো!)।

    এতো হাঁটা হাঁটি কেন এই কবিতার! কবিতার রক্তেও কি শর্করা বেড়ে যায়!
    আর বুড়ো হলে স্মৃতি বিভ্রমতো হতেই পারে! তা মনে করিয়ে দেবার কি আছে!!
    কি যে লেখেন – “স্বস্তিরও অস্বস্তি থাকে”!
    থাক, বেশী বোঝা ভালোনা।

    1. ভালোবাসা ব্যাপারটিই তো কঠিন ও দূর্বোধ্য একটি বিষয়!
      তাই সে কঠিন বা তরল তা ভাবেই না!
      হাঁটলে ‘বিয়াম’ হয়, আর বুড়োদের ভরসা বিভ্রম স্মৃতি,
      কী যে মন্তব্য করেন!
      সব বুঝতে নিজেই পারিনা।

  3. হাটাহাটির মাঝেও এতকিছু!
    স্বপ্নরা আসেই তো মরে যাবার পণ নিয়ে। হঠাৎ আনন্দে বিষাদ এসেই যায় কখনও কখনও। তবে প্রতিবার জন্ম নেয় নতুন কোন কবিতা।
    যদিও কিছুই বুঝিনি। তবুও ভাল লাগা রেখে গেলাম।

    1. স্বপ্নদেরও কিছু স্বপ্ন থাকে, বাঁচা নাবাঁচা থাকে,
      প্রবল ভাবে মরে যাওয়াও থাকে, এত্ত কিছুর মধ্যেও
      স্বপ্ন বেঁচে থাকে, জেগে থেকে অসম্ভব সম্ভবের স্বপ্ন দেখে।
      অনেক অনেক কিছু না বুঝেই লিখেও ফেলি!

  4. বাহ! হেঁটে হেঁটে হাঁটি!!!
    আচ্ছা কেউ কেউ কিন্তু ঘুমের মধ্যেও হাঁটে, অবশ্য এমন মানুষ দেখিনি। শুধু শুনেছি।
    আপনি সোনেলার কুবিরাজ। কুবিতার সান্নিধ্যে যাবার চেষ্টা তো থাকবেই, এটাই স্বাভাবিক।
    আর শোনেন স্মৃতি উঁকি দেয়া মানে এখনও সুস্থ আছেন। ডিমেনসিয়া হয় নাই। 😀

    কিচ্ছু বুঝি নাই। সাধে কি আর কই সোনেলার কুবিরাজ? 😀

    1. আপনি সোনেলার কবিগুরু (লেডি), আপনি না বুঝলে আমাদের চলেই না!
      ঐ যে কবিতা খুঁজি, কবিদের দেখলেই হেসে ফেলি অবস্থা চালু রয়েই গেল,
      স্মৃতিময়তাই জীবন, আর তা আছে বলেই জীবন আছে। আমারা আছি,
      খুঁড়িয়ে হলেই হাঁটাহাঁটি চালু করে দেখতে পারেন, মন্দ লাগবে না!

  5. আপনি হেটে হেটে হাঁটেন ? আমি তো লাফিয়ে লাফিয়ে হাঁটি । :D)
    “সুতোর উপরে থাকা একরত্তি মৃত্যু
    থমকে দাডায়, কাছে আসে, দূরেও যায়।”
    অসাধারন…

মন্তব্য করুন