একজন কুবির জন্ম দিনে

কী করে কেমন করে চুল ওয়ালা চকচকে টাক আরও তৈলাক্ত হলো আজ সে গল্প অবান্তর! তাই বলে নেহাৎ ধরি মাছ না ছুঁই পানি এমন কিন্তু না, তবে মুসাফির হালতে ছ্যাঁত করে নামিয়ে ফেলব সে সক্ষমতা নেই ই। তাই বলে নিশপিশে হাত গুটিয়ে রাখব!
কভি নেহি কভি নেহি,
আসলে একজন কুবি আরও ধাড়ী হয়ে গেল তা ভাবতেই হিমস্রোত শিরদাঁড়া ছুঁয়ে যায়,
সে যাক, আজ হুলুস্থুল দিবসে ফয়ফূর্তি কাম্য, আগুপিছু খুব করেই বাদ,

আসলে কবিতার মত দুর্বোধ্য আবজাব লেখা সে কী ভাবে ভালোবেসে ফেলেছে তা এখনো
গভীর গোপন, শুধু তাই নই! সে পণ করে বসে আছে কুবি সে হবেই! তবে সে কাঁচকলা তাঁর ভাগ্য বারাবর ঝুলে থাকতে থাকতে শিকা ছিঁড়বে কী না কে জানে।
উহ সে কী প্রাণান্তকর প্রচেষ্টা! দেখলেও পালিয়ে বাঁচতে ইচ্ছে করে।

আজ এই অদিনের অবেলায় কুবির ড্যাসতম জন্মদিনে তাঁর কুস্বাস্থ্য কামনা করি।

মোট পড়েছেনঃ ৭৪৩জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. বড় মানুষের জন্মদিনে বিশাল শুভেচ্ছা -{@ শুভ জন্মদিন কুবি ভাইয়া। লেখায় কেক কুকের কথা তো লিখলেন না। কেক কুক খাওয়াবেন্না? :p

  2. বয়স যত বাড়বে, অভিজ্ঞতা তত বাড়বে। কবি আরও আরও ভাল লিখবেন। বয়সী কবিতায় সোনেলা ভরে যাবে। তাই জন্মদিন মানে শুভ দিন। কুবি সাহেবের বয়স আরও বাড়ুক। উনি দিনে দিনে বেড়ে উঠুন পাঠকের মাঝে।
    কুবির প্রতি আপনার ভালবাসাই লেখাটি লিখিয়ে নিল। ধন্যবাদ অবশ্যই না দিলে নয়।

    1. দেখুন উনার বয়স বটবৃক্ষ বরাবর, আর বয়স হলেই সব কিছু হওয়া যায় না, অবশ্য অমিত সম্ভবনার এই কুবি
      কী করে কী লিখে কী ফাটিয়ে ফেলবেন তা আমাদের সত্যি ই অজানা,
      আমাদের ভালুবাসা খুবই কঠিন,
      ধন্যবাদ আপনাকে।

  3. কেউ কেউ দেখি ছ্যাঁত করে ঠিকই নামিয়ে ফেলে!
    তবে করেছেনটা কী! তার চকচকে টাকটায় ঘোল ঢেলে টাকের সৌন্দর্য হরণ! এতো সাহিত্য চর্চায় কাঁটাতারের বেড়ার মত কঠিন কাজ! বেচারা না হয় বুড়া থেকে বুইড়া হচ্ছে, তাই বলে তাকে নিয়ে এই পরিহাস!

    মাইলসের গানটা আমার প্রিয় গানের একটা।

    জন্মদিনের শুভেচ্ছা দেবো না কেককুক চাইবো, ঠিক ঠায়র করতে পারছিনা। বেজায় কঠিন লেহা যাতে মন্তব্য করা আরো কঠিন। থাক, বেশী বোঝা ভালোনা ফরমুলাটাই থাকুক।

    1. যা নামাতে পারি তা আর পারলাম কৈ!
      আফসুস, আফসুস,
      আপনি বুড়া কে বলেছে এমন কথা, বায়ো ত্যাও বা এর থেকে এক বিঘত বেশি হইলেও হইতে পারে,
      কুবি সাব,
      মাইলেস এর গান আমারও খুব প্রিয়।
      এহ, কেক্কুক! আমরা খাইনা খাওয়াই না,

      1. যেইডা নামছে হেইডাওতো মাথার উপ্রে দিয়া গ্যালো।

        তাইতো, বুড়া হওন যাইবোনা।
        ৮০র মাঝামাঝি মাইলসের কনসার্ট দেখা। এখনো দেখি সুযোগ হলে।
        কেক্কুক খাওয়নের দরকার কি। মুখের মধ্যে লেপটাইয়া তো দেওয়ন যায়!!!

      2. ঠিক ভাবে নামাতে পাড়লে খবর হয়ে যেত!
        এবারের মত বেঁচে গেলেন জনাব!
        কে আর বুড়া হয়, আগুন বাইশ হয়ে ঝুলে থাকব, ঝুলে যাবও।
        মাইলস আমার এখনও প্রিয়,
        কেক্কুক চাই, লেপ্টালেপ্টিও চাই, চলবেও,

  4. কুবি ভাই শুভ জন্মদিন। -{@
    দোয়া করি আমার মাথায় যত চুল আঁছে তার চেয়েও বেশী চুল আপনার মাথায় হোক।:D
    আর কুবিরাজ ভাই এত সহজ করে লেখা জন্মদিনের পোষ্ট ভালু হইছে। 🙂

    1. কিন্তু ঘটনা হলো আমি তার অশুভ জন্মদিন চাই!
      সব দিয়ে দিলেন! আমাদের জন্য কী রাখলেন!
      দেখুন আমার ল্যাহা খুব ই সহজ,
      তয়, আপনার লেখা অনেক কাল পড়ি না!

      1. ওরে জেলালাইস্সা… :D)
        আমি এত কেশবতী যে দুইচারটা টাকুকে দোয়া দেয়ার পরও কিছু বাকি থাকবে। :D) :D) :D) :D) আমি ও তো তাই বল্লাম খুব সহজ লেখা।
        লেখতে পারিনা ,পোষ্ট করতে পারিনা মহা সমিস্যায় আঁছি । ^:^

  5. এটা জন্মদিনের শুভেচ্ছা ? :D)
    মরি মরি !
    তয় এই মহান কুবির ঝন্মদিনে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা।
    আমার বংশে একটা ঐতিহ্য আছে, তা হইল কারো মাথায় চুল তো চুল ব্রুও থাকে না।
    কুবি ভাই এমন পোষ্ট দেইখ্যা মন খারাপ কইরেন না। তয় পোষ্ট পড়তে পড়তে মাথায় যে হাত একবার দিছেন হেইডা বুঝবার পারতাছি।
    ডোন্ট ওয়্যারি, আমরা কেউই কেশবতী নই।

    1. অবশ্যই এক টাউক্কা কুবির জন্মদিনের শুভেচ্ছা!
      এবং তা সন্দেহের উর্ধ্বে,
      আপনার শুভেচ্ছা জায়গামতো পৌছে যাবে,
      আরে ভাই! টাকু মাথায় হাত এমনিতেই দিতেই হয়।

  6. কেককুক তো আর খাওয়াইবেন না, নিদেনপক্ষে ছবিছুবি দিয়েন।
    নবিশের জন্মদিনের পোস্টখানি কিনা সন্ধ্যায় দেখলাম! শুভ জন্মদিন নবিশ। -{@
    আমরা দুর্জনের কথায় কান না দেই।

  7. ভাইয়ূ শুভ জন্মদিন। আমি কিন্তু জন্মদিনের গান গেয়ে শুনিয়েছি। কেক পাওনা রইলো।

    আর কুবিরাজ ভাই এমন কুঠিন লিখা লিখেন বইলাই কপাল বড়ো হইতেছে আফনের।
    কুপাল বাঁচাইয়া লেইখেন কইলাম। হের পরে নিজের মাথা হাতাইয়াও কিচ্ছু পাইবেন না। 😀

    1. এ কফাল দি কী করমু! কুনই কামে লাগল না! লাগবে এমনও ভাবছি না,
      আপনার ভাইয়ূকে আপনার শুভেচ্ছা পৌছে দিলাম,
      আপনি এলে কেক্কুক নিয়ে আসবেন,
      সে অপেক্ষায় রইলাম,

      1. আফনে বেশী অফেক্ষায় থাকিয়ইন না, বুজছইন্নি? জন্মদিনের হুইশ করবা আফনে আর কেইক-উইক আনমু আমি! ইতা কিতা কইলা?
        ইতাও ঠিক আফনে কফাল দি কিতা আর করবা! হের থাকি চুপ করি বই থাকইন। 😀

মন্তব্য করুন