প্রত্ন নদীর খোঁজে

কথার নূপুর চেনা পাখির ঠোঁটে
স্বপ্ন-ঘুমে স্বপ্ন অটুট;
ডানা-মেলা ঐ দিগন্তের নীলাচল
স্বপ্ন ব্যঞ্জনের মৃত্যুহীন দোলাচল,
আকাশী রঙের ধেনু ছুঁয়েছে শেষের সীমানা;

চৌকাঠ না পেরোনো হৃদয়ের ডানায় নূতন পালক,
শিরশিরে হাওয়ায় সলাজ সাধ, ডানা মেলার,
ধ্রুপদী অস্পষ্টতায়;
দারুণ ঔদাস্যে চোখ পাতে খটখটে কাক-ভেজা দুপুর,
মেঘেদের ভাঁজে ভাঁজে নীলাকাশ, সেখানেও রেশমি ফাঁস!
তবুও জেগে থাকে সাধ, সাধ্যের অতীতে!
খুঁজে পেতে হবে প্রত্ননদী, ধ্রুবসত্যের মত।
ভেসে বেড়ায় সুরের মূর্ছনা
ডানা-মেলা স্বপনের খড়কুটোর আহ্লাদী ঠোঁটে,

মোট পড়েছেনঃ ৭২৬জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. নতুন পালক ডানা মেলে চৌকাঠ পার হয়ে উড়ে যাক মেঘেদের ভাঁজে ভাঁজে।
    শিরশিরে বাতাসে, সকালের এই মুক্ত নির্মল বাতাসে মেলে চলে যাই প্রত্ননদীর খোঁজে।
    দারুন হয়েছে কবি।

  2. ঘুমাতে যাবার সময় কি করলে বুঝবো এটা স্বপ্ন-ঘুম হবে!
    অনেকদিন স্বপনরা পথ ভুলেও আসছে না ধারে কাছে।

    যাক, বেশী বোঝা ভালোনা। সেই কথাই রইলো।।

  3. স্বপ্ন বুন্তে পারিনা চলুন কাজে নামি

    স্বপ্ন দূর দিগন্তে ধেয়ে চলে ঐদুর উপর দিয়ে ছুইনা আমায়
    আমিত পারিনা আকড়িয়ে রাখতে তারে বুকের মাঝেতে।

  4. আপনি তো ভুল জায়গায় খুঁজছেন প্রত্ননদী নীলাকাশে থাকে নাকি? সেতো মাটিতে থাকে। পেছনে ঝোলা নিয়ে তাতে শাবল, দা, ডাবল মাছের পেটির শক্তি নিয়ে বেড়িয়ে পড়ুন।
    মেঘের ভাঁজে ভাঁজেও নাকি রেশমী ফাঁস থাকে! এ কেমন ফাঁস তা কে জানে তবে এরপরও সাধ রয়েছে যখন তখন পশমি রেশমি টাইপই মনে হচ্ছে।
    আহ্লাদী ঠোঁটে সুর ভেসে বেড়াক তবে ধ্রুবসত্য বলে কিছু নেই, সবকিছু পেতে হবে এমন ও নয়।
    পেয়ে গেলে এমন চমত্কার লেখা পেতাম কী?

    1. আপনি ঠিক-ঠাক ই বলেছেন আকাশে প্রত্ননদী থাকে না, নেই ও,
      তবে পাখির চোখে খুঁজতে হলে আকাশেই প্রথম ডানা মেলতে হবে,
      পাই, পাচ্ছি, পাব তে এলেই ভুপদ ধরণীতল!
      ব্জ্র-বিদ্যুত কিন্তু মেঘেদের সঙ্গী হয়েই থাকে, আর চাওয়া-চাওয়ি একটু থাকেই, লাগেও,
      তবে এগুলো পাওয়ার হিসেবের খাতায় বাকীর কালিতেই লেখা থাকে,
      চমৎকারের জন্য আপনাকে ধন্যবাদ।

      1. আমার পোস্ট থেকে মন্তব্য টুকে আনা এ কিন্তু ভারী অন্যায়, আমি শান্তশিষ্ট বলে কিচ্ছু বললাম না।
        চৌকাঠ না পেরোনো হৃদয় শুনে বাচ্চা পাখির প্রথম ওড়ার কথা মনে পড়ছে। প্রত্ননদী পেয়ে গেলে একটু ভাগ দিতে হবে কিন্তু, আমিও তখন আহ্লাদী সুরে গান গেয়ে শোনাবোনে, বেসুরেই। স্বপ্ন ব্যঞ্জন ধ্রুবসত্যের মতোই স্বপ্ন যদিও।

      2. টোকা-টুকি করিই, করতে হয়, তবে আপনার থেকে একটু বেশিই! করে ফেলেছি বিনানুমতিতে!!
        আপনি ই শান্তের শিষ্ট!! সেই ভাল, এবারে রক্ষা পেয়ে গেলাম।
        স্বপ্নেরা স্বপ্নেই থাকুক স্বপ্নের ব্যঞ্জন নিয়ে,
        প্রত্ননদী পেলে গান শুনতে শুনতেই না হয় ভাগাভাগি করা যাবে।

  5. কয়েকবার পড়েছি। কিন্তু… ^:^
    প্রত্ননদীতে কি জল আছে?
    কুবিরাজ ভাই আপনার কবিতাখানা প্রত্নতত্ত্ববিদের কাছে পাঠাতে হবে বলে মনে হচ্ছে। 😀

    1. অবশ্যই জল আছে, তা নাহলে চুবাচুবি হবে কীভাবে!
      তা গুরুমশাই (লেডি) আপনার থেকে বড় প্রত্নতত্ত্ববিদ তো দেখছি না,
      আপনি ই শুরু করে দিন না, প্লিগ লাগে,

  6. সবে দুইখানা ব্যঞ্জন চিনি:
    ১। ব্যঞ্জন – তরকারি
    ২। ব্যঞ্জন- ব্যঞ্জন বর্ণ
    স্বপ্ন ব্যঞ্জন চেনা তো দূরের কথা, এর নামই তো আগে কোনোদিন শুনিনাই। ^:^
    আকাশী রঙের ধেনু কোনডা? নীলগাই? ;?
    হৃদয়ের ডানা আছে? সেই ডানায় আবার পালকও আছে? তবে যে বেশকিছু জায়গায় দেখেছি হৃদয়ের মাঝে তীর বা বর্শার ফলা লাগানো! ওইটা কি মিথ্যা? ;?
    খটখটে কাকভেজা দুপুর! কেমনে কী? ^:^
    প্রত্ননদী! ইহা কী জিনিস?
    কিছুই বুঝলামনা মাঝখান থাইক্যা মাথাডাই আউলায়া গেছে। সুপারিশ করছি অনতিবলম্বে এই কোবতেখানা প্রত্নতত্ত্ব গবেষণার জন্য পাঠানো হউক। ^:^

    1. ল্যাক্তারিনা দেইক্যা কডিন কডিন প্রেশ্ন করোন ঠিক না, ঠিক না,
      তয় একজন তিরান্দাজের দেখা পাইলাম মুনে লয়, তা আপনার তুণের তীরগুলো ছুঁড়ে মারার আগে
      দেখালে মন্দ হতো না!
      আফ্রোদিতি আপনার আত্মীয় লাগে নাকি!!

      1. কডিন কডিন প্রেশ্ন নিজে বানাইয়া করছি? কোবতে গনেই জিগাইছেলাম। :@
        আফ্রোদিতি আমার আত্মীয় অইবে ক্যা? আফনে আসল কতা জানেননা? মুইই ত আফ্রোদিতি। 😀

মন্তব্য করুন