পদ্মেভাসা জলপুকুর

ঝাঁকের কৈ ঝাঁকেই যাব মিশে
ঝাঁক কই? কৈ বা কই? খুঁজছি দিবার শেষে,
খোঁচাদাড়ি সযত্ন ট্রিমে মিশে যাব ঝানু রোমিওদের ভিড়ে
কোথায় সেই রূপালী শহর ধানসিঁড়িটির তীরে?
আকাশের ঐ চূড়োয় নিখাদ বর্তমান
উঁকিঝুঁকি দেয়, ডাকে সারাক্ষণের দিনমান;

ভাবছি ঠিক কী হবে? মিস করা এই ক্ষণ উদ্ভাসন!
কল্পনার জল্পনা থাকে, থাকে জল্পনার কল্পন,
পদ্মেভাসা টইটম্বুর জলপুকুর কই?
হলদে পাখি! বউ কথা কও পাখির ডাক!
মাভৈ মাভৈ, ঝাঁক কই? কৈ বা কই?

মোট পড়েছেনঃ ৬৯৭জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. তেল কৈ খাবেন নিয়মিত বেশি তেলে ভেজে,
      কৈ এর তেলে কৈ ভাজবেন না যেন!
      আপানার মাথা!
      হাতিয়ে দেখুন, মাথাতেই আছে মাথাটি।

  1. ঝাঁকের কৈ ঝাঁকেই মিশে যাওয়া ভালু 😀
    কারণ কৈ এর কাটা গলায় বিঁধলে খবর আছে।
    খোঁচা দাড়ি ট্রিম না করে ক্লিনসেইভ করলে আরো ঝানু রোমিও লাগবে। :D)
    মাভৈ মাভৈ।

    1. মাছের কাঁটা প্রাণঘাতী না হলে মাছের কাঁটা কিন্তু কাঁটা না।
      তেমন কৈ হলে তো প্রাণ গেলেই বা মন্দ কী!
      মাভৈ!
      আজকাল একটু ট্রিম না হলে ঝানু রোমিওদের চলেই না!!

  2. প্রথমেই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

    আপনার কবিতায় মন্তব্য করতে গিয়ে ভেবে পাইনা কি লিখবো! তবে ছন্দের মাত্রা কিন্তু দারুণ! পর্ব এলোমেলো বলেই ছন্দ বুঝতে পারছি না।
    ও কুবিরাজ ভাই বলুন না কোন ছন্দ? মজা করছি না, জানার আগ্রহ নিয়ে অপেক্ষা করছি উত্তর পাবার। ;?

    1. আপনাদের! ও ঈদের শুভেচ্ছা।
      আপনার কাছাকাছিই ভাবি, কী না কী লিখি কিছুই তো বোঝতারিনা!
      ছন্দের কথা যদি বলেন তাহলে বলব এটি নীলাক্ষর ছন্দ,
      আবার যদি মাত্রায় আসেন তাহলে বলব এটি নীলাচল মাত্রা।

      অবশ্য খিয়াল রাকতে হপে, উহা কুন কুবিতা-ফুবিতা কিছুই না,
      বোঝা গেলু!

      1. কুবিরাজ ভাই নামখানা যে পছন্দ হইবে, এইডা তো আমি জানি মনু।
        ইহা কুবিতা-ফুবিতা যখন না, তখন এইডার নাম কি! ;?

        আপনার মহান কথন অখনও তো বুজবার পারলাম না। কিতা কইতাম কইন অখন? ^:^

      2. ব্লগের লেডি কবিগুরু আপনি, আপনার কথা তো ফেলতে পারি না।
        এডি যে কী লিখি আমি নিজেই কইতারিনা,
        বুঝবেন বুঝবেন, কালে কেলে সবই বুঝবেন।

      3. কুবিরাজ ভাই এতো বেশী ভালো হইয়া গেলেন কথা ফেলতে পারেন না! এ ক্যাম্নে সম্ভব!! ;?

        দাঁতের ব্যথা হইছে নাকি? তাইলে আর কইবেন ক্যাম্নে! আহারে! 🙁

  3. পদ্মেভাষা নাকি পদ্মেভাসা? ভাষা হলে একরকম করে ভাবতে হচ্ছে, যেমন কৈ মাছরা এখন পদ্মের ভাষায় কথা বলছে, আর ভাসা হইলে কইতাম খুঁজতেছেন কৈ মাছ, শিরোনাম উলটা দিয়া মাথা কেনু খ্রাপ কইচ্ছেন?
    আর আপনিই না কইলেন ঝাকের কৈ ঝাঁকেই যাবো মিশে, আবার খোঁজাখুঁজি কেন?
    যাক আবার আগের মতো রোমিওদের ভীড়ে মিশে যাচ্ছেন শুনে আস্বস্ত হলাম, লিস্টির খাতা তাহলে আবার শুরু করি কী বলেন?
    পুকুর, বউ কথা কও পাখি, কৈ মাছ সবই আছে, একটু দেখে নিতে হবে যে। সেই বিয়ে করা নতুন জামাই এর মতো হয়ে গেছেন দেখছি। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে বউ কে খুঁজছে, কিন্তু পায়না। তখন বলে, সবাইকে দেখছি অথচ কাওকে দেখছিনা।
    কবির এমন ছন্দে ছন্দে লেখা পড়ে বেশ লাগলো। আরো কিছু হয়ে যাক।

    1. দুঃখিত দুঃখিত,
      ভুল-টুল লিখি বানান-বুনান সহই, তাই বলে এটি নিজেই মানছি না,
      ‘পদ্মেভাসা’ ই হবে,
      পরে উত্তর দিচ্ছি, তা দেওয়াও তো ম্যালা কঠিন!

      1. ও আচ্ছা এখন তাহলে বানান লেখেন না? লেখেন ভুল? বানান-বুনান সহই? হা হা। মাথা আজ কোন সাইজের, ত্রিকোণ নাকি চতুষ্কোন? গরু, খাসি একা একাই গলাধঃকরণ করলে এই-ই হয়।

      2. এ ভাবে বলতে নাই ভাই, ভুল করেই ভুল হৈ গেছে।
        আপনি একটু ঠিক-ঠাক করে দিলেও পারতেন, কিছুই শেখালেন না!

        খোঁজা-খুঁজি করি এজন্য যে ঝাঁক ই খুঁজে পাই না। পেলে আর এত খুঁজতে হত না।
        শ্বশুর বাড়ী থাকে কিন্তু সব শ্বশুর বাড়ীতে বৌ নাও থাকতে পারে।

        ছন্দ হই গেছে নাকি!! খাইছে, ল্যাক্তে তো পারি না।
        অবশ্য আপনিই ছন্দের বিশিষ্ট কালাকার, ভুলিনি আপনার সেই বিখ্যাত ছন্দায়িত মন্তব্য, এখনও ভাবি
        কেমতে কী!!সেখান থেকে অনুপ্রাণিত হতে হতেই এই্ অতি ক্ষুদ্র ভুল-ভাল প্রচেষ্টা।

        না ভাইয়া আর কিছু লাগপে না, নুতন বা পুরাতন কিচ্ছু না,

    1. আচ্ছা, আপনাকে তো কামেল মনে হচ্ছে,
      আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না।
      ছন্দের কথা ভেবে লিখিনি, লিখে ফেলেছি,
      প্রথমবার লিখলাম।

মন্তব্য করুন