আকালের বিষের ফোঁড়া

অপারেশনের তারিখ দিয়েছেন ডাক্তার আজ, অনেক ঘুরিয়েছেন আজ কাল পরশু তরশু বলে, বলতে পারিনি কিছুই, আকারে ইঙ্গিতে গুষ্টি উদ্ধার করলেও এই মহা ধড়িবাজ হাসাহাসি ডাক্তার নট নড়ন চরণ নট কিচ্ছু,
এত কিছুর পরেও কেন এই ডাক্তার! সে গল্পটি নিবেদনে পরে আসছি।
বিষফোঁড়া না বিষের ফোঁড়া বা শুধুই ফোঁড়া এ নিয়ে আকছার জ্ঞানী জ্ঞানী তর্ক-বিতর্ক ইতোমধ্যেই হয়েছে কোনরূপ সমাধান ছাড়াই।
সকাল সকাল খালি পেটে পেট খালি করেই নির্দিষ্ট সময়ের আগেই হাজির হয়েছি, একাই।
আনিনি ইচ্ছে করে সাথে কাউকে, ডাক্তারের কাণ্ডকারখানা দেখে অযথা কেউ টাস্কি না খায়, তাছাড়া ক্ষীণ সম্ভাবনার অক্কা কর্মটি যদি হয়েই বসে কেউ যেন টের না পায়।
প্রায় হন্তদন্ত হয়ে এলেন সুবেশী সাহেব প্রবর হনুমানমুখো ডাক্তারটি, ওটি প্রস্তুত করতে হুকুম জারি করে আসমানি বুয়ার দেয়া চায়ে বাহারি চুমুকে সতেজ নির্ভার দিলখোশ নিঃশ্বাসে মিটি মিটি হাসি ছড়ালেন।
কিন্তু আমার মনে পড়ছে এই অপারেশন নিয়ে কত কী ঘুরান্টি দিয়েছেন, এহেন অসুখ নিয়ে কতই না মশকরা করেছেন, একবার বলে বসলেন, ফোঁড়াটি থাকুক, বিষটুকু নামিয়ে দেই!! নূতন প্রযুক্তিতে। রোগীর মাইনকা চিপায় ডাক্তারের কতই না আনন্দ।
এই দিন দিন না।
ভুবনমোহিনী মাথা ঘুরানো হাসি নিয়ে অন্য একজন হুর-পরী সেবিকা জানালেন আজ অপারেশন হবে না কারণ ডাক্তার সাহেব এই মাত্র ডায়রিয়ায় আক্রান্ত হয়ে টয়লেটে শয্যাশায়ী!!
ঝড়ে বকে হাসতে পারিনি, বিষফোঁড়ার টনটনে ব্যথার কারণে।

বিদ্রঃ
সাবধানে পানাহার করুন,
ওরস্যালাইন সঙ্গে রাখুন,
খাটাশ-ডাক্তার এড়িয়ে চলুন;
হাসাহাসিও করুন,
আমিন, আমিন।

(চলিতে পারে, ডাক্তারের ব্যামো ভাল হইলে)

মোট পড়েছেনঃ ১,০২৯জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

  1. ডাক্তার শয্যাশায়ী, তাও ডায়রিয়ায়,,,,,, :D)
    আমি এই বিষ ফোঁড়ার চিকিৎসা জানি। কইতাছি। ভিজিট দিয়েন পরে।
    পত্তমে একটা সোনামুখি( সোনেলার সোনারা) সুঁচ লইয়া, একটা মোমবাতির উপরে ধরেন। ধরছেন ? এইবার জোরে বিষ ফোঁড়ার উপরে খোঁচা মারেন। বিষ ফোঁড়া ফাইট্টা যাইব। এইবার পবিসেফ দেন। তুলা দিয়ে রাইখেন না। তুলা ফোঁড়ার সাথে আটকাইয়া গেলে ছাড়াইতে কষ্ট আছে কইলাম।
    এইবার একটা ভিটামিন ‘সি’ভিট খান। খাইছেন? গরম এক গালাস দুধ খাইয়া লন। মাথাডা আর ঘুরানি দিবনা তাইলে। এইবার হলুদের ভিতরে একটু পানি লইয়া ফোঁড়ার যায়গা ঠাইসা ধরেন।
    ট্রিটমেন্ট শেষ।
    অনেক ডাক্তারি করছি, ভিজিট দেন।

      1. আপনার বিজ্ঞ ননদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ফোঁড়াটির অবস্থান কোন ব্যাপার না,
        ফোঁড়াটি ফোঁড়া কীনা এবং প্রদাহ বিচ্ছুরণের ক্ষমতাই বা কতটুকু! শুধু তাহাই বিচার্য। অন্য কিছু না।

    1. ডাক্তারদেরও অসুখ হয় প্রমাণিত,
      খুবই উন্নত চিকিৎসা, তবে বড়ই পরিতাপের বিষয় সোনেলায় এমন ডাক্তার আছে
      তা আমাদের জানা ছিল না, পরবর্তীতে অবশ্যই স্মরণে থাকবে,
      তবে এ ডাক্তারের সাথে কিছু হিসাব নিকাশ আছে, দেখতে পাবেন,
      ফি এর ব্যাপারটিও তোলা থাকল।

  2. নিজের এহেম বেগতিক অবস্থায় জাতির জন্য সতর্কবাণী দিয়ে আপনি প্রমাণ করিলেন, এই জাতির তরে কতটুকু আপনি নিবেদিত। আপনাকেই আমরা খুঁজচ্ছিলাম তাতে আর কোনো সন্দেহ নেই।

    হুর-পরী সেবিকার সাক্ষাৎলাভে ইচ্ছা পোষণ করিতেছি, অবশ্যই তা আপনার উদিত বিষফোঁড়ার দেখার ছলেবলে!

    অবশেষে হাসি থামাইবার মোক্ষম অস্ত্র হিসেবে কুবিরা ফোঁড়ার শরণাপন্ন হলো কি’না তা ভেবে দেখার বিষয়? অভিশাপ যে আপনারে কুবিরা দিছে এইবার তা ফকফকে।

    দোয়া, প্রার্থনা জারি রাখলাম এ বেলায়।

    1. এতদিনে সত্যি সত্যি জাতির সেবায় নিয়োজিত হতে পারলাম দেখছি।
      বিষের ফোঁড়াটি মোক্ষম স্থানে গজাক তখন আর আমার জন্য অপেক্ষা করতে হবে না,
      নিজে নিজেই সব কিছু খুঁজে নিতে পারবেন।
      যা দিনকাল তাতে হাসি চেপে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, ভাবছি আপনার কথা অমান্য করে
      ‘কবিদের দেখলেই হেসে ফেলব’ শুরু করে দেব।
      দোয়া জারি রাখা খুব জরুরী।

      1. হা হা হা, ক্ষমা মহত্বের লক্ষণ। বেচারাদের আরো একবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন না’হয়। কলিকাল বলে কথা !

        শুনেছি ডাক্তারের ফি টি নিয়ে নাকি কি ঝেড়ে কাশবেন ? তাহলে আর দেরি কেন? মাঝনদীতে এনে ছেড়েছেন যখন উপায় না পেয়ে তাকিয়ে আছি। কেশে ফেলুনতো।

  3. আহারে রোগীর যে অবস্হা দেখতাছি ,ডাক্তার দিয়া কোন কাজ হপে বলে মনে হঁয় না।
    সুন্দরী হুরপরী সেবিকার সেবাই এই রোগের মহাওষুধ । :D)
    না মানে ইয়ে.. ফোঁড়াটার অবস্হান টা কোথায়?গোদের উপর? 😀

    1. দেখুন ফোঁড়াটি পায়ের তলায় হাতের মাথায় বা নাকের ডগায় হতেই পারে,
      সেবা যত্ন খুবই প্রয়োজন, আর এমন সেবিকা হলে কথায়ই আলাদা।
      তব ডাক্তারের সাথে কিছু নিকাশ বাকী রয়ে গেছে।

      1. পায়ের তলা,নাকের ডগা না হয় বুঝলাম
        কিন্তুক হাতের মাথা.. ^:^
        কি জানি?
        কবিদের হাতের মাথা থাকলেও থাকতে পারে
        এ বোঝা আমার কম্ম নয় :D)

  4. একটি টানটান উত্তেজনা অনুভব করছিলাম, কিভাবে বিষের ফোড়ার অপারেশন করেন ডাক্তার? দিলেন সব উত্তেজনা ভন্ডুল করে। সামান্য তো ফোড়াই, সেবিকা দিয়েই কি অপারেশন চলতো না? ভুবনমোহিনী মাথা ঘুরানো হাসি মুখের হুর-পরী সেবিকা বলে কথা 🙂 তাকে দিয়েই অপারেশন হোক।

    1. হুর-পরী সেবিকা কিন্তু সেবিকাই।
      ব্যাথা মুক্ত অপারেশন করা তাদের জন্য কোন ব্যাপার না, তবে এখানে ডাক্তারের সাথে অন্য হিসাব আছে।
      উত্তেজনা মিইয়ে না ফেলে অপেক্ষা জারি রাখুন।

  5. অতঃপর রুগি ভালো হইবার পূর্বেই ডাক্তার রোগী হইয়া শয্যাগত হইলো, এবং হুর পরী রুগী বদল করিয়া চক্ষের সামনেতন সরিয়া গেলো।

  6. এখন কি হবে
    ডাক্তার আসিবার পূর্বেই রোগি মারা গেল
    নাকি
    ডাক্তার আসিবার পূর্বে ডাক্তার মারা গেল।
    রিতু আপুর চিকিৎসা দারুন মনে থাকবে। -{@ (y)

  7. আসমানী বুয়ার চায়ের ফলাফল ইহা, নইলে দিব্যি দিলখোশ হাসি দিয়ে একটু পরেই ডাইরেক্ট লাইন?
    এতকিছুর পরেও যখন এই ডাক্তার তখন ডাক্তার-পেশেন্ট এর গোপন দফারফার কেসের আলামত পাইতেছি।
    ইদানিং হাসাহাসি কম করার কারন তাহলে এই টনটনে ব্যাথা? 😀
    অক্কা কর্ম বিষ নামাতে গিয়ে? যেমন ডাক্তারের তেমন রোগী। এ দফায় বেঁচেবর্তে থাকুন, নইলে কাউকে তো বলিতেও পারিবোনা। কেউ যদি জিজ্ঞেস করে, আহা বেচারা বড় ভালো মানুষ ছিলো, কী হইয়াছিলো? তখন?
    বুঝতে পারছিনা কার জন্য দোয়া করবো? ডাক্তারের ব্যামো ভালো না হইলে তো চলিতে পারে আর চলিবে না, অতএব ডাক্তার মহাশয়ের অতিসত্বর টয়লেটমুক্তি কামনা করছি। 🙂

    1. আমিও মানি উহা আসমানি বুয়ার কৃতিত্ব, লাইন পুড়াই ডাইরেক্ট।
      ডাক্তারের সাথে দফার রফাটি অচিরেই প্রকাশিত হবে জনাব।
      এত্ত কাক প্রাচুর্য যে হেসে কুল পাচ্ছি না, ভাগ্যিস আপনি কবি না।
      বেঁচে বর্তে থাকতেই হবে, সাধ আহ্লাদ বলে একটি কথা আছে না!
      আপনার দোয়া কাজে লেগেছে,
      এ দেখছি ধন্বন্তরির দোয়া, আমাদের দিকেই কিছু ছুঁড়ে দিয়েন প্লিজ লাগে।

  8. মাত্র ডায়রিয়ায় আক্রান্ত হয়ে টয়লেটে শয্যাশায়ী!!

    ভালই হল আর কি এই ভাঙ্গাচোরা ডাক্তারের হাত থেকে রেহাই পাওয়া গেল আপাতত।

  9. কিছুই বুঝলাম না। এ ফোঁড়া কি দৃশ্যমান না অদৃশ্যমান! দৃশ্যমান হলে কোন কথা নাই। তবে অদৃশ্যমান হলে একখান কথা। অপারেশানটা কোন জায়গায় করবে!!!

    1. এ ফোঁড়া দৃশ্যমান, অদৃশ্যমানতায়।
      এত্ত অস্থির হলে তো চিকিৎসা কর্ম হবে না, এ কোন যেমন তেমন ডাক্তার না।
      পড়তে হবে জানতে হলে।

  10. আপনার এই পোষ্ট তো মাথার উপর দিয়ে গেলো।
    যাওয়ারই কথা। কবিতার কবিরাজ বলে কথা!

    তা বিষফোঁড়াটা কোথায় হলো? জানেন বিষফোঁড়া কখন হয়?
    “মিথ্যা কথায় বড়ো দোষ
    নাকের আগায় বিষফোঁড়।।” :p 😀

    ডাক্তার বেচারার ডায়েরিয়া। রোগীর বিষফোঁড়ার বিষের জন্য নয় তো! ;?

    1. মাথা থাকলে তো! উপ্রে দিয়ে আবার যায় কীভাবে!
      খপ করে ধরে ফেলুন।
      এটি কিন্তু কান ফোঁড়ানোর বিষয় নয়, বিষফোঁড়া। বুঝতে হবে।
      এত্ত জানেন কীভাবে, আছে নাকি বিষের ফোড়া!!

মন্তব্য করুন