আমি সুখের দোকানদার


আমার কাছে সুখ আছে কাঁচা হলুদের সুখ, বৃষ্টির দিনে নীল রং এর সুখ, কদম ফুলের পাপড়ির সুখ, বর্ষার পানির নিচে কচি শাপলার আপন মনে নিত্যের সুখ, নৌকার মাথায় বসে মুক্ত হাওয়া খাওয়ার সুখ, পরন্ত বিকেলে হলুদ পাঞ্জাবি পরে লাল সূর্য দেখার সুখ, লুকিয়ে লুকিয়ে পাশের বাড়ির ভাবীর মিষ্টি হাসি দেখার সুখ, সকালে কয়লা দিয়ে দাঁত মাঝতে মাঝতে পাতি হাঁসের মিলন দেখার সুখ, ঢাকা থেকে আশা ছোট চাচার মেয়ের রোমান্টিক কথা শুনার সুখ, সকালে চোখ ডলতে ডলতে মেজো ভাবীর চুলের পানি দেখার সুখ, আব্বাকে আরেকটা বিয়ের কথা বলে আম্মার হাতে বকা খাওয়ার সুখ।

 

 

আমার কাছে সুখ আছে রক্ত জবা লাল রং এর সুখ, বরদুপুরে ইস্কুল ফাঁকি দিয়ে বড় আপুদের হাতের লাল চুড়ি দেখার সুখ, খলিল স্যারের মেয়েকে আই লাভ ইউ বলে লাল শাপলা ফুল দিয়ে ছোটলোক শুনার সুখ, টিফিনের টাকা বাঁচিয়ে বড়লোক হওয়ার সুখ, সূর্যবানু মেডামের কপালের লাল টিপ আর শাড়ী পড়া দেখার সুখ, মনে মনে ইস্কুলের বড় আপুর সাথে প্রেম করার সুখ , ইস্কুল থেকে আশার পর নৌকা ডুবিয়ে সবাইকে ভিজিয়ে দেবার সুখ।

মোট পড়েছেনঃ ১,০৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. আমরা কতোভাবেই না সুখ খুঁজি। অথচ সুখ তো শীতের দুপুরে পর্দার ফাঁক গলে একটুকরো রোদ, তপ্ত গ্রীষ্মে অল্প শীতল হাওয়ায় শ্বাস নেয়া এসব কতো কিছুর মধ্যে আছে। আমরা হা-পিত্যেশ করি মরিচীকার জন্য। আপনার সুখের তালিকা দেখে খুব ভালো লাগলো। আমিও এসব ছোট-ছোট অথচ দূর্লভ আবেগের মধ্যেই সুখ খুঁজে নেই। তাই সবাইকে অবাক করে দিয়ে বলতে পারি আমার মধ্যে দুঃখ বলে কিছু নেই।

    ভালো লাগা রেখে গেলাম লেখায়।

  2. পজিটিভ লেখা আমি সবসময় পছন্দ করি, সিনেমার শেষে ন্যাকা ন্যাকা মিলন দেখলেও আমার অনেক আনন্দ হয়।
    যেভাবে সবাই খুঁড়ে খুঁড়ে দুঃখ খোঁজে (আমি সহ), সত্যিই মাঝে মাঝে মনেহয়, আমরা সুখ চিনিই না আসলে
    আপনার লেখাটি অসম্ভব ভালো লেগেছে। আম্মা শুধু বকাই দিয়েছে, মার দেয়নি? 🙂
    মনে মনে সুখের কি আর শেষ আছে? তবে বড় আপুর ব্যাপারটি আবার ভেবে দেখবেন 🙂 দারুন। (y)

    1. আপু আপনার হাতথেকে লাঠি কেড়ে নিলাম যাতে খুঁড়ে খুঁড়ে দুঃখ না নিতে হয়, আপনি’ত সুখের রানী সুখ’ই আপনার রাজ্য। :v

      আম্মাকে কতবার বললাম প্রতিদিন সকালবেলা থানকুনি পাতার রস খাইতে, সাপ্তাহ একদিন চিরতার রসখাইতে সাদাভাত আর করলার ভাজি খাইতে, এই গুলি খাইলে কি আমি আর দৌড়াইয়া পারতাম ;(

      বড় আপুরা আজ মা হয়েছে, হাতের সাখা আর কপালে লাল সংসারের ছাপ লেগেছে। কর্তাবাবুর মেরুদন্ডে ধনুকের ছুঁয়া লেগেছে । তাই বড় আপুরা আমাকে নিয়ে চিন্তায় পরেছে, কেনো সোনেলার হিরোটাকে পোষে রাখেনি আগে থেকে \|/

      ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য

  3. বাহ! সব জায়গাতেই সুখ খুজেঁন দেখি। প্রকৃতি যখন বিরুপ আচরণ শুরু করে তখন যদি তা প্রতিরোধ না করতে পারলে তার মাঝেও কি সুখ খুজেঁন? আমি কিন্তু খুজিঁ। ভালো লাগলো লেখা।

    1. ভাই প্রকৃতির বিরুপ আচরণ আমাকে শক্তি দেয় , মানুষের বিরুদ্ধে হাত মোট করে লরাই করার জন্য। আমরা মানুষরা প্রকৃতিকে উঁসকে দেই তাই প্রকৃতি আমাদের সাথে এমন আচরণ করে। ধন্যবাদ ভাই অসাধারণ মন্তব্য করার জন্য

মন্তব্য করুন