জন্মের জন্মান্তর

জন্মের যেমন দিন থাকে, দিনেরও জন্ম থাকে, হাসিকান্নার খুনসুটি ভালোলাগার প্রচণ্ড ভালোবাসাও থাকে,
পাওয়াদেরও না পাওয়া থাকে, পাই পাই পাইনা তাও থাকে। সব থাকা নাথাকাদের নিয়ে আমরাও থাকি।
থাকাথাকিও করি নিরুপায়ের উপায়কে নিয়ে;
দীঘল দেহমনের আদিখ্যেতার কাঙ্গালপনা নিয়ে ইনিয়েবিনিয়েও বাঁচি।

তির তির করে বয়ে যাওয়া স্রোতধারা বিপুল প্রতাপে শতধারায় তেজস্বিনী না হোক দিকহারা যে না হয়।
কে কোথায় কখন কবে জন্মেছিল তাঁর হিসাব কে রাখে! আসলেই কী জন্মেছিলাম সময়ের ফেলে যাওয়া পথের প্রান্তরে!
গুটিগুটি পায়ে হাচড়ে-পাছড়ে চলতে গিয়ে সত্যিই চলছি তো!

স্বর্ণবিন্দুশীর্ষ কাশফুল হাসবেই কাজল দীঘির আয়না জলে,
অলক্ষিত অগোচরে,
মালা গাঁথে নক্ষত্রেরা এক-আকাশ আকাশে;
গোলাপি সরোবরে
গন্ধ শুকে জ্যোৎস্নাজোনাকীরা আসে,
অগাধ অসমান সাম্যতার রাত্তিরে
এক ফোঁটা জোনাকি নক্ষত্র হয়ে হাসে;
জন্ম বেঁচে থাকুক জন্ম জন্মান্তরে।

বিদ্রঃ মন্তব্য কন্যার স্বকীয় অনুপস্থিতির কারণে তাঁর দ্বিশততম জন্মদিন উপলক্ষে লিখিত লেখাটি
এইক্ষণে উন্মুক্ত করা হলো।

মোট পড়েছেনঃ ৭৩৭জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

    1. আরে এটা কোন ব্যাপার, পাঁচশততমও হতে পারত,
      আপনি কবি মানুষ, আপনার জানা উচিৎ উহা একটি সংখ্যা বৈ অন্য কিছু না। নিতান্তই সংখ্যা যা অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র।
      আশায় আশায় দিনতো গেল সন্ধ্যা এলে অবস্থা, আর শেখতারবেনন্না,
      হে কম্মকাবার দেছেন এরই মধ্যে।

      1. এই সংখ্যার কিন্তু বেশ বাজার। আমরা সংখ্যা দিয়েও সম্পর্ক মাফি। কত অজানাই থাকলো, ইহো জীবনে গোল্লা মেরেই যাচ্ছি। শেখা হলোনা কিছুই যা আমার অক্ষমতাই বটে।।।

      2. দেখুন আপনার সংখ্যা আর এই মারেফতি সংখ্যা এক না কিন্তু।
        শুধু ইহ জীবন ই না পরজীবনেও ব্যাপক গোল্লা অপেক্ষমাণ।
        অক্ষমতা বুঝতে এত কষ্ট লাগে ক্যা!

  1. হায় আল্লাহ আমার জন্মদিনের পোস্ট এটা। আজ তো আমার কেন আমার চৌদ্দগুষ্টিরও কারো জন্মদিন নয়। তার উপর বয়স নিয়ে এ কি কেলেংকারি। আরেকটু কমিয়ে দিলে কি এমন ক্ষতি হত। এভাবে সবার সামনে আমারে বুড়ি না বানালেও পারতেন।
    যেমন অবস্থা আপনার কখন না আবার গোলাপি সরোবরে ডুবে প্রাণ ত্যাগ না করেন।

    1. দেখুন বয়স কমিয়ে বায়ো বা তেয় দেয়াই যায়, তাতে সামান্য ইয়ে মত হয়ে যায় আর কী!!
      তাছাড়া প্রতিদিনই আমারা একটু একটু করে জন্মাচ্ছি, মরেও যাচ্ছি একই নিয়মে, তাই যাহা বাহান্ন তাহাই তিপান্ন,
      চৌদ্দগুষ্টি ব্যাপার খানা এড়িয়ে দেলাম।
      ওহ, বয়স আপনাদের জন্য একটি ব্যাপার ভুলেই গিয়েছিলাম।

  2. কারো অনুপস্থিতে তার জন্মদিন নিয়ে লেখা ব্লগে প্রকাশ করা যাবেনা এরকম কোন অলিখিত নিয়ম ব্লগে আছে নাকি! অন্তত লাগাতার অভিযোগ থেকে কিছুটা হলেও আমরা মুক্ত থাকতে পারতাম।
    লেখা সুন্দর হয়েছে যা আপনি বরাবরই লেখেন।
    মন্তব্য কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা।

    1. দেখুন ভাইয়া, দ্বীধাহীন ভাবেই আপনার সাথে সহমত অনুপস্থিতিতে লেখা নিয়ে………
      তবে কথা হলো, ধরুন আপ্নি/আপনারা নীলাকাশে পাখিময় দিন গুজরান করছেন মহানন্দের
      অতিশয্য নিয়ে আমাদের ভুলে-টুলে, তখন এই পঙ্কিল ধরাধামে বসে প্যাও প্যাও করলে ‘কে শোনে কার কথা’ ব্যাপারটি এমন হয়ে যায় না!! আপনি বলুন, তাই অধ্মদের ক্রমাগত তক্কে তক্কে থাকতেই হয়,
      এখন যেমন আপনার জন্য লিখে তক্কে তক্কে আছি!! (মূলে কিচ্ছু না)
      শুস্কং কাস্টং ধন্যবাদ আপনি নিজেকে নিজে দিতেই পারেন্না, এ এক কঠিন যন্ত্রুণা!!
      আপনার অতি মূল্যবান আদর-শুভেচ্ছা জায়গামত পৌঁছে যাবে,

      1. আমিতো আপনাকে পাগল কবি-মবিই জানি, যে একা একাই বকবক করবে, একা একাই লিখবে। আমি/আমরা তো বর্তমান, যে আজ আছে, কাল হয়তো নেই।
        আমি বা কেউ সত্যিই হয়তো জন্মাইনি, সবই স্বপ্ন, ঘুম ভাঙ্গার অপেক্ষায়।
        আমিতো অনেক আগেই বলেছি, লেখার সাথে নীচে ফ্রি মন্তব্য আমাদের জন্য বরাদ্দ করা হউক, বিশেষ করে এমন এমন লেখায়। 🙁

      2. আপনার ভাবনার উপাধি মাথা পেতেই নিচ্ছি, তবে হাসাহাসি করা কি ঠিক হবে জনাব!!
        আমিতো একাএকাই খাই(গিলি), তয় মাঝে-সাঝে জনারণ্য একটু লাগেও।
        এই যেমন আপনাকে নিয়ে হাসিহাসি(পচানি) পোস্ট দিতেই পারলাম না, আপনি যে কই কই থাহেন!!
        দেখুন ল্যাহা কোন ব্যাপার না, মন্তব্য করা খুব কঠিন, জবাব আর কঠিন!!
        আপনি ফ্রি সিস্টেম শেখালে সেই লাইনে যামু,
        এক্তেদাতুল বে হাজাল ইমাম,
        দুনিয়া দু’দিনের, আসুন আখেরাতের সঞ্চয় নামি।
        আমিন না বলে যাবেন্না।

  3. হুম, মন্তব্য কন্যা কে ? তার উপলক্ষ্যে এতো সুন্দর কবিতা !
    প্রতিটা জন্মের আগেই থাকে কষ্ট। জন্মের পরেই সভ্যতার তৈরি।
    তাই তো অতো জন্মের হিসেব কি রাখা যায় নাকি !

    1. আমিও হিসাব রাখিনি, তা দু’শতম দেখেই বুঝতে পেরেছেন,
      আমিও এই মন্তব্য কন্যার ব্যাপারটি নিয়ে চিন্তিত, কিছুই বুঝতেছি না।
      অবশ্যই যন্ত্রণা থেকেই সব সৃষ্টির শুরু।

  4. এত সুন্দর লেখাটি এতদিন লুকিয়ে রেখেছিলেন?
    লেখা থেকে দুই এক লাইন চুরি করে আমরা যারা লিখতে পারিনা তারা দু একজনকে জন্মদিনে শুভেচ্ছা হিসেবে নিজের বলে চালিয়ে দিতে পারতাম।
    আপনি লুক না……

    1. লুকোইনিতো, এ সব মহা মূল্যবান লেখা তো হাওয়ায় হাওয়া করা যায় না, তাও অপেক্ষা,
      দেখুন আমিও টুকে-ফুকেই চালাই, ব্যাপার না, চালিয়ে দিন অনেক জনের জন্ম-মৃত্যুর দিনে,
      অবশ্যই লুক ভালু না।
      ভালু লুকেরা লেখে-ফেকে না।

  5. শব্দের খেলা দেখলাম। একেবারে টি২০। বাংলা অভিধান একবারের জন্য চেয়ে দেখিনা। আপনার খেলা( লেখা পড়বেন) বুঝতে অভিধানটাও একটু নাড়াচাড়া করা হয়ে যায়।
    এমন খেলা আরো দেখার অপেক্ষায়…….

  6. শুভ জন্ম দিন আপু -{@ কোন মতে পাশ কেটে জীবন অতিবাহিত জীবনে এই টুকুই আমাদের শান্তনা।ধন্যবাদ হেলাল ভাইয়া -{@

  7. উনার পোষ্ট ডিলেট করে দেওয়ার আচরণটা মোটেও ভালো লাগেনি আমার কাছে। সোনেলা পরিবারের কাছে অরুনি মায়া আপু যেমন প্রিয় ছিলো ঠিক ততটাই কষ্ট পেয়েছে উনার এমন আচরণে। যাইহোক উনি যদি বুঝতে না পারে তবে কে বুঝাতে পারবে উনাকে।

  8. লেখা লিখে জমিয়ে রাখা হয়? এটা কি ঠিক?
    মন্তব্য কন্নার আগমনে চমর খুশি।
    কিন্তু আমি যদ্দুর জানি তেনার জন্মদিন মে এর কোন এক তারিখে……

মন্তব্য করুন