“শুধু তুমি জানলে না”

ভালবাসা জানে, আমি তোমাকে কত ভালবেসেছিলাম,
এক অশ্রুসিক্ত চোখ জানে,আমি তোমাকে কত দেখেছিলাম,
পাহাড়ি ঝর্ণা জানে, আমি তোমার উপর কেমন ঘেঁসে পরেছিলাম,
নিশ্বাস জানে, তোমায় ভেবে কয়টা প্রশ্বাস ফেলেছিলাম।
বৃক্ষ জানে, আমি কতটা ছায়া হয়ে ছিলাম,
আকাশ জানে, আমি তোমার কতটা বিশালতা ছিলাম।
গলা জানে, আমি তোমার জন্য কতটা তৃষ্ণার্ত ছিলাম,
হৃদয় জানে, সেখানে তোমার জন্য কতটা জায়গা রেখেছিলাম,
শুধু তুমি জানলে না, তুমি আমার কি ছিলে।

মোট পড়েছেনঃ ৮২৬জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. ১/ “দুঃস্বপ্ন”
    লিখেছেন হাবিব শুভ on আগস্ট ৪, ২০১৬ at ২:০১ অপরাহ্ন
    ২/ “শুধু তুমি জানলে না”
    লিখেছেন হাবিব শুভ on আগস্ট ৫, ২০১৬ at ১:৫৩ অপরাহ্ন

    আপনার প্রকাশিত ২য় লেখাটি আর ৯ মিনিট পরে দিলে কি আপনার খুব সমস্যা হতো?
    আপনাকে জানানো হয়েছে ২৪ ঘন্টা অতিক্রম না করলে দ্বিতীয় একটি পোষ্ট দেয়া যাবে না।
    নীতিমালার প্রতি আপনার কোন শ্রদ্ধা বোধ নেই, এবং এটি অমান্য করার একটি ঝোঁক আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে।
    সোনেলায় লিখতে হলে সোনেলার নীতিমালা আপনাকে মেনে চলতে হবে। ২৪ ঘন্টার এক সেকেন্ড পূর্বেও আপনি দ্বিতীয় পোষ্ট দিতে পারবেন না। এই নীতিমালা মেনে চলতে পারলে এখানে লিখবেন, নতুবা আপনার জন্য সোনেলা নয়।

    1. ভাই এত টাইম মেনে কেউ পোস্ট করে?? আপনার ব্লগের নিয়মের প্রতি শ্রদ্ধা রেখেই আমি প্রতিদিন একটি করে পোস্ট দেই। এভাবে পুরো সেকেন্ড, মিনিট মেপে হয়তো বসে থাকবো না পোস্ট করার জন্য। কয়েক মিনিট ত এদিকওদিক হবেই। আমি আর ও অনেক বড় বড় ব্লগ, গ্রুপে লেখালিখি করি কিন্তু এই রকম অদ্ভুত নিয়ম দেখি নি। যেখানে কয়েক মিনিট আগে পোস্ট দেয়ায় এই রকম রিএক্ট করা হয়।
      ধন্যবাদ। শুভ কামনা আপনার ব্লগের প্রতি।
      “বিদায়”

      1. যে দেশের যেমন আইন, তা মেনে চলতেই হবে।
        আপনার জন্য সোনেলার মত এত ছোট ব্লগ নয়, আপনি বড় মাপের ব্লগার, বড় বড় ব্লগেই লেখুন। আপনার লেখক জীবনের সাফল্য কামনা করি।

      2. এটি টাইমের কোন বিষয় নয়, এটি নিয়ম মানার বিষয়। আপনি কি আর কয় মিনিট পরে মৃত্যু বরণ করতেন যে মরার আগে শেষ পোষ্ট টি দিয়ে যাচ্ছেন? এখানে লিখলে এখানের নিয়ম মেনে চলতে হবে, আপনাকে কেহ বাধ্য করেনি এখানে লিখতে, এখানে এসে আপনি একটি পোষ্ট দেননি, কিভাবে এখানে এলেন, বিদায় বেলায় পোষ্ট দেন কেন? এইসব ফালতু লেখক এখানে না থাকাই ভালো। ফালতুদের জন্য অনেক সাইট আছে, আপনার জন্য সোনেলা নয়।

  2. কিছু নিয়ম সব জায়গাতেই থাকে। সেসবকে মেনে চললে ছোট হওয়া যায়না। আমিও এমন ভুল করেছিলাম, তারপর শুধরে নিয়েছি।
    লেখালেখি কোনো জায়গার উপর নির্ভর করেনা। কিন্তু লেখকদের নিরহঙ্কারী হতে হয়।

  3. আমি যে দিন প্রথম লিখি সোনেলাতে ৫ মিনিটের ব্যাবধানে দুটি লেখা দিয়েছিলাম, পরে যখন জানলাম কি যে লজ্জা লেগেছিল ……………।

মন্তব্য করুন