মিলিলো না তবু তোমার মনেরই খবর

sufi

 

যতো খুঁজিলাম তোমারে
এতো খোঁজাখুঁজির পরে
জানি আমি যথাযথ মিলিতো ঈশ্বর
মিলিলো না তবু তোমার মনেরই খবর

যেনতেন বাউলা গানে
আঁখিজল অভিমানে
সহিলাম সকল ব্যাথা সকল অনাদর
মিলিলো না তবু তোমার মনেরই খবর

দোতারার সরল তারে
বাঁধিলাম জীবনটারে
খালি পায়ে দিলাম পাড়ি অচিন তেপান্তর
মিলিলো না তবু তোমার মনেরই খবর

পায়ে পায়ে জড়ায় ধুলা
কাটায় দিলাম প্রহরগুলা
মেঘে মেঘে হইলো বেলা, রাত্রি অতঃপর
মিলিলো না তবু তোমার মনেরই খবর

যতো খুঁজিলাম তোমারে
এতো খোঁজাখুঁজির পরে
জানি আমি যথাযথ মিলিতো ঈশ্বর
মিলিলো না তবু তোমার মনেরই খবর

ছবি: সংগৃহীত

মোট পড়েছেনঃ ৭৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

    1. //কত নিষ্ঠুর সে//

      হা হা হা হা

      ‘সে’-রা সচরাচর নিষ্ঠুরই হয়!! মন খারাপ করার কিছু নাই!!

      কৃতজ্ঞতা উপস্থিতিতে।

      এবং শুভকামনা। অনিঃশেষ।

      অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

    1. //মানুষের মাঝেই বসবাস মানবিক ঈশ্বরের।//

      অনেক গুরুত্বপূর্ণ উচ্চারণ!

      শ্রদ্ধা এবং শ্রদ্ধা।

      এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।

      অনিঃশেষ শুভকামনা সুলেখক।

      ভালো থাকবেন। সবসময়।

    1. //মনের খবর পাওয়া খুবই কঠিন।//

      সম্ভবত!! বড়ো বিচিত্র মানুষের মন!!

      সুন্দর মন্তব্যে শ্রদ্ধা।

      কৃতজ্ঞতা উপস্থিতিতে।

      শুভকামনা। অনেক।

      ভালো থাকবেন। সবসময়।

  1. মনের খবর তো দেখি ডুমুরের ফুল হয়ে গেছে কিছুতেই তার দেখা পাওয়া যায় না….!!!
    বাদ দিয়ে দেন ভাইয়া, মনের খবরই পাইতে হবে কে বলছে! আরো কত কত কত কি আছে সে সবের খবর রাখবো আমরা আজ থেকে! ঠিক আছে?

    1. //মনের খবরই পাইতে হবে কে বলছে! আরো কত কত কত কি আছে সে সবের খবর রাখবো আমরা আজ থেকে! ঠিক আছে?//

      কথা তো ঠিকই!!

      জাদুঘরের খবর রাখা যেতে পারে!! জাদুঘরের খবর রাখার একফাঁকে ধরেন জাদুটাও শিখে নিলাম!! কিছুই তো শিখলাম না জীবনে!!

      হা হা হা হা

      অনেক সুন্দর মনখোলা মন্তব্যে অনেক ভালো লাগা।

      অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

      অনেক শুভকামনা।

      অনেক ভালো থাকবেন। সবসময়।

    1. //পায়ের ঐ ধূলা শুকাবে আসিবে সে ফিরে//

      এমন কাব্যিক মন্তব্য ভালো হয়ে যায় মন!

      শ্রদ্ধা জানবেন।

      কৃতজ্ঞতাও।

      এবং শুভকামনা। অনিঃশেষ।

      ভালো থাকবেন। সবসময়। অনেক।

  2. ছন্দে ছন্দে ঢের ভালোলাগা পেলেও মনের খবর পাননি জেনে ব্যথিতা হলুম। 🙁
    তারপরেও খুঁজতে থাকুন। নিরাশ হবেননা।
    অফটপিক: গুরুচণ্ডালী দোষ অবশ্যপরিত্যাজ্য।

    1. ব্যথিত হবার কিছু নেই অনিকেত নন্দিনী। জীবনটাই এমন!! ছন্দ আর আনন্দ বেশিরভাগ ক্ষেত্রে একসাথে থাকে না!!

      উপস্থিতিতে কৃতজ্ঞতা।

      আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

      ভালো থাকবেন। অনেক।

      আর হ্যাঁ, //অফটপিক: গুরুচণ্ডালী দোষ অবশ্যপরিত্যাজ্য।//

      ভাষাতা্ত্বিকদের প্রতি শ্রদ্ধা রেখেই সবিনয়ে ”দ্বিমত” পোষণ করছি।(বিশেষ কিছু ব্যতিক্রম ব্যতীত)

      ”বরং দ্বিমত হও,আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
      বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।…”

      শুভকামনা পুনরায়।

  3. ইস মনের খবর পেলেন না? কিন্তু এ তো সত্যি কারোও মনের খবর কেউই পেতে পারেনা।
    আমরা নিজেরাই নিজেদের মনকে কি বুঝি? জানি?
    তাও খুঁজুন, পেয়ে যাবেন যদি বিশ্বাস থাকে।

    নন্দিনীদির সাথে সহমত – “অফটপিক: গুরুচণ্ডালী দোষ অবশ্যপরিত্যাজ্য।”

    1. //কিন্তু এ তো সত্যি কারোও মনের খবর কেউই পেতে পারেনা।
      আমরা নিজেরাই নিজেদের মনকে কি বুঝি? জানি?//

      অসম্ভব গভীর কথা!!

      শ্রদ্ধা থাকছে।

      এবং //নন্দিনীদির সাথে সহমত – “অফটপিক: গুরুচণ্ডালী দোষ অবশ্যপরিত্যাজ্য।”//

      দ্বিমত এবং দ্বিমত।

      একই কথা আপনার জন্যও, “”বরং দ্বিমত হও,আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
      বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।…”

      আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

      ভালো থাকবেন। অনেক। সবসময়।

    1. অনেক অনেক ধন্যবাদ ভাই।

      অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

      আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

      অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

মন্তব্য করুন