সাজানো থালা

প্রিয় দুপুর,
কি খাবে বলো?
কয়েকটা লাইন কবিতা
আর এক গ্লাস ক্লান্ত গল্প
সাথে থাকছে সাগরের অভিমান
আর অর্ধেক কাঁচা দেহ
ভাবতেই লাগছে ভাল তাইনা?
আসো আজ একসাথে করি খেলা
গলে যাই স্বইচ্ছায়
পঁচে যাব আকাশের মত
মাটি থেকে উঠে আসি হাত ধরে
আমাদেরও ভোজন প্রয়োজন
একে অপরের জন্যে…

মোট পড়েছেনঃ ৬৭৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. কি মন্তব্য করবো ভেবে পাচ্ছিনা।

    হে কবিতা বলে দাও কি আমার বলা উচিৎ!
    —“আমি কি জানি!”
    তাহলে জানে কে?
    —“যে লিখেছে আমাকে, মানে ওই কবি।”
    কবি যদি অহঙ্কারী হয়, কার কাছে জানতে চাইবো?
    —“বোকা তুমি জানোনা কবি নয়, আমি অহঙ্কারী।” 🙂

মন্তব্য করুন