অবসর নেই

আহারে কতদিন এপথে হাটিনি,
সোনালী আলোর আভা দেখিনি,
রাঙা ধুলো গায়ে মাখিনি,
মাটির সোঁদা গন্ধ শুকিনি,
আহারে কতদিন প্রানের সাথে
প্রানের মিলনে বাদ্য বাজেনি।
কারন কিছু না অবসর নেই
বন্দী সবাই নগর কারাগার।
মনতো অন্ধ বধির বোবা,
কিছুই বলেনা আগলও ভাঙে না,
আহারে যদি এমনই হতো!
মন শুনতো কেবলি আমার
মনের আকুতি,
সত্যিই যদি সত্যিই হতো,
আঁধার ঘরে ফিরে আসতো
জোনাক বাতি।

মোট পড়েছেনঃ ৭২০জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. আমাদের প্রান দমবদ্ধ হয়ে থাকে নগরে।ফিরে যেতে চাই মাটি আর সবুজের কাছে। কিন্তু যাওয়া হওয়া বাস্তবতার কারনে।আপনার লেখাটি সবার মনের কথা বলে আপু।

  2. হারিয়ে যাওয়া দিন যে আর ফিরে আসেনা আপু। তবে চেষ্টায় হয়ত খানিক ধরে রাখা যায়।
    তবুও চাই আপনার মনের সকল ইচ্ছে গুলো পূর্ণতা পাক 🙂

    1. অরু আপু সবাই কি আর পারে শুন্যাপুর মতো বারান্দাতেই পুরো প্রকৃতিটাকে তুলে আনতে? আর হারিয়ে যাওয়া দিন তাও নীলা আপু বলে দিলেন প্রবেশ নিষেধ।

      1. এক কাজ করা যায় শুন্যাপুরে নিয়ে বারান্দায় সাজিয়ে রাখুন সবুজের ছোঁয়া পাবেন। আর নীলা আপুর কাছে বন্ধ দুয়ারের চাবি আছে, ওটা লুকিয়ে নিয়ে আসুন 🙂

  3. আহারে যদি এমনই হতো!
    মন শুনতো কেবলি আমার
    মনের আকুতি,
    সত্যিই যদি সত্যিই হতো,
    আঁধার ঘরে ফিরে আসতো
    জোনাক বাতি। (y) (y) (y) (y) (y) (y)

    চমৎকার।

মন্তব্য করুন