তুমি যেদিন

 

তুমি যেদিন হাত ধরেছিলে আমার
ধরেছিলে গ্রীবা উচু করে,
বলিনি কোন কথা লাজ শরম
পেয়ে বসেছিল আমায়।

তুমি যেদিন প্রথম বলেছিলে ভালবাসি
আকাশের তারাগুলো নেমে যেন এলো,
ভাবিনি কখনো এমন হবে
হৃদয় জয়ের পরে হৃদয় ভেংগে দেবে।

আমিতো চাইনি তোমার মনের আকাশে
সাত রংয়ের রং মাখাতে,
তুমি টেনে নিজেই ধরেছিলে হাত
জেনেই তুমি ভরেছিলে আমার কাল শুন্য আকাশ।

আমিতো চাইনি হতে সোনা বউ
চাইনি জড়াতে হৃদয়ের পাকে,
সর্বনাশের কুল আমার গেল ভেংগে
তবুও ভালবাসি,ভালবাসি
তোমার মুখের ওই মিষ্টি হাসি,
তবুও ভালবাসি, ভালবাসি বলেই
বারে বারে তোমার কাছে
ছুটে ছুটে আসি।

মোট পড়েছেনঃ ৭১৯জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. অনেকে মনে করে বিয়ে হলে দুটি শরিরের মিলন,দায়বদ্ধতা আসে,তাই সমঝোতাই হয় বিয়ে করলে। কিন্তু প্রেম হয় না। আমি ভাবি অন্য দিকে প্রেম তো সব চেয়ে সুন্দর এক অনুভুতি। যা দুজন মানুষ এক সাথে থাকতে থাকতে তাদের মাঝে গড়ে উঠে।

মন্তব্য করুন