শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধা নিবেদন
===============================
এখনো যার জন্মিছে ধরায়-
স্বাধীনতা জন্মেই তারা চায়।
মোদের পিতারাও চেয়েছিল তা-
তাই মোরা পেয়েছি স্বাধীনতা।

কত মাতা পুত্র হারা, কত বোন ভাই হারা-
হয়েছিল সেই সংকটময় ক্ষনে।
স্বাধীনতার বাহক তারা, স্বাধীনতার ধারক তারা-
স্বাধীনতা পাওয়াও কেবল তাদের গুণে।

আজ এই ডিসেম্বরের ষোল-য়-
স্বাধীন ভাবে নাচ্ছি, খেলছি, গাইছি গান।
শত আনন্দের মাঝেও তাদের মনে হয়-
স্বাধীন করিতে মোদের, দিল যারা প্রাণ।

একাত্তরের এই দিনে শত্রু নিধন করে-
মুক্ত মনে জীবন-বিলিয়ে স্বাধীন করল যারা।
মোদের করে গেল ঋণী রক্তদান করে-
কি-ই বা দিব ওদের, ভালবেসে ফুল ছাড়া।

আজিকের শুরু হয় তাদের স্বরন করে-
দুঃখ হয় মোরা হতে পারিনি মুক্তি যোদ্ধা।
তাই করছি মিছিল, গাইছি গান, পথের প্রান্তরে-
তাদের নিয়ে, আর করছি নিবেদন অন্তরের শ্রদ্ধা।

মোট পড়েছেনঃ ১,২৬৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. দেশের প্রতি আবেগ ভাল লাগল।এই আবেগই একদিন দেশ পাল্টাবে। কবি, কবিতা লিখতে গেলে যে একটু শব্দ চয়নেও সৃজনশীল হওয়া চাই।

    শুভ কামনা রইল, ভাল থাকবেন

  2. শুভ আপনাকে সোনেলায় স্বাগতম।
    বিভাগ নির্বাচনে একটু খেয়াল রাখবেন। যেই বিষয়ে লিখছেন শুধু সেটা ক্লিক করতে হবে, যেমন এটা কবিতা এবং মুক্তিযুদ্ধ বিভাগে দেবেন শুধু। এদেশও দিতে পারে। বাকিগুলো বাদ দিয়ে দেবেন। অন্যের লেখায় বিভাগ নির্বাচন গুলো খেয়াল করলে বুঝতে পারবেন।
    ভালো লেগেছে কবিতা, আরো লিখতে থাকুন।
    -{@

  3. স্বাগতম সোনেলায়
    ৭১ এ যারা শহীদ হয়েছেন,নির্যাতন ভোগ করেছেন সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি -{@

    সোনেলায় লিখুন, অন্যর লেখা পড়ুন।

  4. সোনেলায় স্বাগতম।
    বিষয় নির্বাচন দারুণ। তবে এ পরিবারের সদস্য আপনি, সেই হিসেবেই বলছি ছন্দের দিকে একটু খেয়াল নেবেন। আর শব্দচয়নে যত্নবান হলে আরোও অনেক বেশী ভালো লাগবে।

    লিখুন। (y)

  5. দেশের সেইসব সন্তান ও পিতা,মাতার প্রতি শ্রদ্ধা।

    স্বাগতম সোনেলায়, সোনেলায় নিয়মিত লিখুন, অন্যদের পোস্টেও নিয়মিত অংশগ্রহণ করুন। শুভেচ্ছা। -{@

মন্তব্য করুন