কবি ও কবিতা

pen_Fotor
– আমি কে?
: তুমি কবিতা
– আর আঁপনি!
: আমি তোমার জন্মদাতা-
যাকে বলে কবি।
– আমার জন্ম কিভাবে হলো?
: কাল্পনিক সঙ্গমে।
– সঙ্গম কি!
: আত্মাকতৃক একে-অপরের মিলন।
– মিলন কি?
: অন্তরের মিল।
– অন্তর কাকে বলে?
: হৃদয়।
– আমি কি তাহলে,
আঁপনার হৃদয়ে বাসা বেঁধেছি?
: একদম ঠিক।
শুধু তা নয়, জায়গা করে নিয়েছো খাতায়।
– কিভাবে?
: কলমের খোঁচায়।
– কলম!
: কলম বিবেকের অস্ত্র।
– বিবেক!
: বিবেক হলো তত্ত্বজ্ঞান।
– আর তত্ত্বজ্ঞান ?
: তা হলো প্রকৃত জ্ঞান।
– জ্ঞান? সেটা আবার কি!
: অনুভব শক্তি।
যে শক্তি দিয়ে তোমায় খুঁজে পেয়েছি।
– আচ্ছা আমার কাজ কি?
: এই সভ্যতার হৃদয় হরণ করা।
– কিভাবে করবো!
: যেমনটি আমায় করেছো।
– আমি পারবো তো!
: অবশ্যই পারবে। তোমাকে পারতেই হবে।।

মোট পড়েছেনঃ ১,৩৩৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কবি ও কবিতা দুটোই সংজ্ঞাহীন আমার কাছে। দুজনেই কখন কি করে কিছুই বুঝিনা। কোনো নিয়ন্ত্রণ নেই, কবিতা যখন তখন যা ইচ্ছে কবিকে দিয়ে করিয়ে নেয়। আবার কবিও কখনো কখনো কবিতাকে বস মানায়। যদিও দ্বিতীয় ঘটনা খুব কম হয়। কবি আসলে কবিতার দাস।

  2. প্রিয়তে নিলাম।
    তারপরে আসছি কিছু সংশোধনীতে। কয়েকটি বানানে একটু দৃষ্টি দিলেই ওরা নাচবে নিশ্চিত।

    “বিবেক হলো তত্ত্বজ্ঞান।” বিবেক বুঝি তত্ত্বজ্ঞান? জানলাম। মনে রাখবো। (y)

  3. কেমন করে লেখ কবি
    বানাও তোমার লেখা
    আমি অধম হলাম
    তোমার লেখার আশ্রিত পড়ুয়া।
    কবি ও কবির ব্যাখ্যা দারুন লাগলো কবি।

মন্তব্য করুন