খুউব ইচ্ছে করে

ইচ্ছে হয় মেষপালক হই, দিনমান ঘুরিফিরি মেষদের সাথে সাথে
মাঠ বা উপত্যকার প্রান্ত থেকে প্রান্তরে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্তের
মেষশাবকদের কোলে তুলে রাখি;
ইচ্ছে করে তৃষিত কাক হতে, কলসে পাথর ফেলে জল পান।
কবি হতে ইচ্ছে করে, স্বভাব কবি, মায়া মায়া ভাব নিয়ে ছ্যাঁৎ করে
নামিয়ে নেব যখন-তখন মহামায়ার পরম প্রেম উপচানো জড়াজড়িময় কবিতা সমগ্র,
ভ্যান চালকের এসিস্টান্ট হতে খুব ইচ্ছে করে,
খলি ভ্যানে পিছন ফিরে পা ঝুলিয়ে বসে …আলাল ও দুলাল আলাল ও দুলাল গাইতে ইচ্ছে করে সি শার্পে।
ধুন্ধুমার উরুভুরু শরীরের কাঁপন দেখে, থমকে দাঁড়িয়ে সিটি বাজাতে ইচ্ছে করে।
রুটিনহীনতার ছংবং ভালোবাসা এবার প্রবাস নিয়েছে বিবাগীর বেশে,
ইচ্ছে করে হই এবার উশৃঙ্খল বিশৃঙ্খল।
পাঁজরের খাঁচায় চাক বেঁধে গুঞ্জন করছে হাজার বিজার মৌমাছি,
পতঙ্গের বেশুমার ডানা আজ গতি রহিত, রানী মৌমাছিটিকে খুউব দেখতে ইচ্ছে করে;
বিরিক্ষহীন নিজের অন্তঃকরণের গহীন আধারে স্পার্কের মত ক্রোধের ম্রিয়মাণ ফুলকি দেখতে পাই,
ফুঁ দিয়ে আগুন জ্বালাতে ইচ্ছে করে,  ইচ্ছে করে প্রজাপতি হই;

মোট পড়েছেনঃ ৭০৪জন আজ পড়েছেনঃ ০জন

৬৭টি মন্তব্য

  1. অনেক গুলো ইচ্ছে। সবই অস্থিরতার বহি:প্রকাশ। কবি মন আজ ভাল নেই। বোঝা যায় তার প্রকাশে। ইচ্ছেদের ডানা গজাক, উড়ে যাক ধূসর দিগন্তে। দিন শেষে ফিরে আসুক একরাশ প্রশান্তি সহকারে। ভাল থাকার শুভ কামনায়,,,,,,,,,, আমি,,,

      1. শুভ কামনায় আরো সুন্দর সুন্দর লেখাদের সৃষ্টি হবে :)।
        খুব খুব খুব ক্লান্ত লাগছে কেন জানি। কোন কাজেই মন নেই। নতুন একটা লেখা দিব তাতেও আলসেমি ভর করেছে। দিব দিব করেও দেয়া হচ্ছেনা।

  2. “মায়া মায়া ভাব নিয়ে স্যাৎ করে” – দারুন লাগল।
    ছাইরাছ ভাই, রাণী মৌমাছি কিন্তু খুব ডেঞ্জারাস! আকাশ বিহারে যে রাজা হয়েছে একবার সে আর নাকি ফেরেনি! 😀
    আপনার জন্য শুভেচ্ছা।

    1. ঘটনা হলো, আমার কবি হওয়ার খুউব ইচ্ছা। হতে পারিনি তাই চিৎকার চেঁচামেচি ই সার।
      তা হলে ভাই মৌমাছির লাইনে আর না যাই,
      আপনাকেও শুভেচ্ছা।

  3. তা শরত আর হেমন্তের কি হবে? মনে হয় তখন আমরা ঘুমিয়ে কাটাবো।
    “কবি হতে ইচ্ছে করে”
    আর কিছু নাহোক, কবির তকমাটা তো আছে।

    1. সব দিকে চোখ পাতা ঠিক না, তাই কিছু অন্যদের জন্য ও থাকল।
      তকমা জিনিষটি খারাপ না, বেশ ওজনদার একটা ভাবের ভান ধরা যায়।
      আপনার বুঝি সে দিকে চোখ! মন্দ কি হয়ে যাক এক হাত।
      মকশো করা শুরু করুন ভেতরে ও বাইরে।

  4. ভ্যান চালকের সহকারী হলে কি শুধু পা ঝুলিয়ে পেছনে বসে আলাল ও দুলাল গাইতে দিবে ? অনেক কাজ করাবে। তখন আর সে ইচ্ছে থাকবে না কিন্তু। ভাল লাগলো ইচ্ছেগুলো… -{@

  5. এত সহজ সরল সাধারণ ইচ্ছে গুলো পূর্ন করাই যায়
    একটা একটা ইচ্ছে পূরণ, আর ক্যামেরায় ক্লিক
    দারুণ একটা এপিসোড হয় কিন্তু 🙂

    অনেক ভাল্লাগছে।

  6. ভাগ্যিস ইচ্ছেতে ভ্যাট সিস্টেম নেই। তাই বলে কাক, প্রজাপতি, মৌমাছি সব, সব একসাথে? 🙂
    মেষপালক কিন্তু আপনি চাইলেই হতে পারেন, ইচ্ছে যখন করে।
    সিটিবাজ হিসাবে আপনাকে ভালোই মানাবে 🙂 (আড়ালের হাসি ভাগ্যিস দেখা যাচ্ছেনা)
    স্বভাব কবি? সে আবার কি? আপনাকে কবি বলেই জানি, স্বভাব সে আর এমন কি, অভ্যাস বদলালেই হয়ে যায়। মহামায়ার পরম প্রেমের কবিতা যখন তখন নামিয়ে নেয়াই যায়, ইচ্ছে অপূর্ন রাখা ঠিক না। ইচ্ছেদেরও মন বেজার হয়।
    ফুলকি টুলকি তে এমন ফুঁ দেয়া উচিৎ না ভাউ, ফায়ার ব্রিগেডের পিছনে আপনাকেই ছুটতে হবে। রানী মৌমাছির উদরে যাওয়ার ইচ্ছে, ভাইরে আত্মহত্যার উপায়ে কি শর্টকাট সিস্টেম চালু হইছে নাকি?
    সি সার্প, কন্ঠ বেশ চড়া মনে হচ্ছে। লেখার স্কেলের কথা আর কি বলবো? কাইত কুইত হয়ে লেজেগোবড়ে অবস্থা।
    আমারো খুউব ইচ্ছে করে এইরাম একটা প্রেমের কবিতা লিখি, কিন্তু মুশকিল হইলো আমার মধ্যে প্রেমই নাই 🙁
    এতো ভালো লেখা ভালো না।

    1. আপনার শেষ কথা দিয়েই শুরু করি, প্রেম-ফ্রেম নিয়ে লেখার দরকার কী!! আপনি ভালুবাসা নিয়ে
      লিখতে পারেন সহজেই, যেমন ধরুন এভাবে যেন শুরু করলেন…ঘোড়ায় চড়িয়া মর্দ ভালুবাসা খুঁজিতে বের
      হইলো, নদীর ঘাটে গিয়া ঘোড়া শুইয়া পড়িল…………… এবারে ঘোড়ার ঘুমাতে থাকুক, মর্দ বিড়ি ফুঁকিয়া অপেক্ষা
      চালু রাখুক, এই ফাঁকে আমরা অন্য কাব্জাব করি, ট্রাই করে দেখতে পারেন।
      ভ্যাটের ভয় দেখিয়ে ইচ্ছেদমন করাতে পারবেন বলে মনে হয় না, সামান্য ইচ্ছেফোঁটা দেখে ঘাবড়িফাইড হওয়া ঠিক
      না। ইচ্ছের গোবরগণেশ এসে পড়লে পালাবার পথ থাকবে না কিন্তু।
      ছ্যাঁত করে আপনি ও বুঝি নামাতে পারেন! ভয় পাওয়ার ইমো হবে। দেখুন কাছে-পিঠে ভিড়তে না পারলে
      সিটি ই ইচ্ছাপূরণ বটিকার কাজ করে।
      মৌমাছিদের রানী ভাবতেই ব্যাপারটি যেন বেশ খোলতাই মেজাজ নিয়ে আসে, বাহ্‌ রে ,আত্মহত্যা হতে যাবে কোন
      দুঃখে!!।

      1. পারার কথা দূর্দিগন্তে, আমার যখন তখন এমন নামানোর ইচ্ছে জাগেনা 🙂
        যে গল্পের কথা শুনাইলেন, উহাতে আমি ভালুবাসা ছাড়া বাকি সবকিছুই খুঁজিয়ে পাইলাম, লিখতে পারিনা বলে যা ইচ্ছে তাই শেখাচ্ছেন? 🙁 আপনি গুরু হিসাবে একদমই ভালুনা,
        উ কার বাদে চলতে পারে।
        রানী মৌমাছি ভক্ষনেই কর্ম সমাপ্ত করে বলিয়া জানিতাম, ইহাকে আত্মহত্যা ছাড়া আর কি ভাবিবো জনাব?
        আমি আপনার ইচ্ছে দমন করাবো কি বলছেন? আপনার ইচ্ছে সামান্য ভ্যাটে ভয় পাইলে কি চলিবে? উহা আরো পোক্ত করুন, গুনিয়া গুনিয়া এক একটা পূরন করুন। সিটি বাজালে কিলঘুষি উপহার পাইলে আমাদের জানাইতে ভুলিবেন না যেন।

        1. এ সব কথায় কাজ হবে না, লেখা চাই, যখন তখন না হয় না নামলো।
          লেখা নামবে অবশ্যই। এ ভাবে অপেক্ষায় রাখা ঠিক না।
          অবশ্যই ভালু গরু, সে তো লেখার হালহকিকত দেখেই বুঝতে পারছেন।
          ধুর, সিট্টি বাজামুই না।

  7. একটা ইচ্ছে মন টানলো। ভ্যানিচালকের এসিস্ট্যান্ট। ইস মনে পড়ে জীবনে প্রথম ভ্যানের পেছনে চড়ে পা ঝুলিয়ে দোলাতে দোলাতে গান গাইতে গাইতে কুষ্ঠিয়ার কুঠিবাড়ী
    । ও কবিভাই এ কি মনে করিয়ে দিলেন? ধুত্তোরী প্রেমের গুষ্ঠি কিলোই। ওই চিজের চেয়ে তো সকালে ব্রেড টোষ্টে মার্জারিন আর অরেঞ্জ জ্যাম মাখিয়ে কড়মড় শব্দ করে খাওয়াও ভালো।
    একটু সাবধান গো ভাই মৌমাছির হুল মারাত্মক। মনে আছে ক্লাশ এইটে হুল ফুঁটিয়েছিলো জ্বরও এসে গিয়েছিলো এমনকি অজ্ঞানও হয়ে পড়েছিলাম। যে বুড়ীর কাছে জ্বর আসতে ভয়ে কাঁপে। বুঝেছেন তো?

    যাক অনেকদিন পর আজ চুল পড়েনি। মাথা চুলকোতে হয়নি। ইচ্ছেগুলোকে পেন্নাম জানাই। কোবিতে কিন্তু মন ছুঁয়েছে। এজন্য অরুনি আপুর হাতের গোলাপ আপনাকে দিচ্ছি। -{@

        1. কি সব চালু হবে? মেঘে মেঘে বেলা তো কম হয়নি, বয়সও আপনার হাঁটুর ভাঁজে। তাই না? ভালো হয়ে যান, ভালু হইতে কিন্তু ডলার লাগেনা। বুঝলেন সম্রাট সাইরাস কবিভাই? 😀

          সুমনের গানটি শুনছিলাম, শুনতে থাকুন।

          https://www.youtube.com/watch?v=14Q5y5-15m0

        2. বোনডি রে সেলফোন থেকে তোমার হলুদ গোলাপ ট্রান্সফার( :p ) করতে পারিনি। আর মন্তব্যের খোপে(মুরগীর খোপ না) তো দেয়াও যায়না ছবিটা। তাই ইমো দিলাম। হলুদ গোলাপ হলো বন্ধুত্ত্বের এটা আমায় বলেছিলো আমার বান্ধবী লিজেল। তাই দিতে গেলাম। এখন কথা হলো নিজের প্রেমিক যে ছিলো তাকেও লাল গোলাপ দেইনি, এতোটাই অপছন্দ আমার গোলাপে। বুঝলেন গো আপুনি? কিন্তু উপায় নেই, এখানে ফুলের ইমো লাল গোলাপ। ^:^

          আর তোমাকে তো সব সময়ই দেই -{@ (3

        3. কি কইবার চাও তুমি নীলু? এইমাত্র বললে ফুলসহ আমাকে ছিনতাই করেছ। ফুল তো এখনো আমার হাতেই ধরা। তবে কি তুমজ ফুলের সাথে আমারেও কবি ভাইয়ের কাছে দিলে ? 😮
          এজন্যই তো উনি হলুদ আর লালে কমলা হয়ে গেছেন।
          এই যে আমার কিন্তু কোন দোষ নেই। আমি নিরীহ,,,,,,, 🙁

    1. ধন্য ভাবছি নিজেকে। চুল-ফুলের কাব্য কথন শুনতে হয়নি,
      ভ্যানের পেছনে পা ঝুলিয়ে বসার আনন্দই আলাদা, ভ্যান জগতে আপনি স্বাগত।
      হুলের ভয়ে ওধারে যাব না তা কি হয়! হয়না,
      জ্বর-ফর না হলে ঠিক মানায় না।

    1. “ধুন্ধুমার উরুভুরু শরীরের কাঁপন দেখে, থমকে দাঁড়িয়ে সিটি বাজাতে ইচ্ছে করে।”
      ব্যবস্থা কিন্তু আছে, একেবারে খারাপ না।

    1. আমি নিজেই শেখার জন্য হন্যে হচ্ছি সেখানে আমি আপনাকে!!!!!
      কবিতা লিখতেই হবে এমন নয় কিন্তু, লিখব এই প্রত্যয়টাই জরুরী।
      লিখুন না যা মন চায়,
      আমরা আপনার একান্ত পাঠক।

        1. শুধু কবিতা লিখলে তো হবে না,
          আরও আরও কত কী লিখতে হবে আপনার,
          আমরা তার অপেক্ষায় আছি।
          কেউ আপনার না হলেও, আপনি আমাদের!!

          মন্তব্যটি বেশ হয়েছে কিন্তু।

    1. হাসাহাসি করা ঠিক না,
      এত্তোগুলো ইচ্ছের ভার বহন চাট্টিখানি কথা না, এ আপনি বুগবেন না,
      মোম আসলে গলার জন্যই তৈরি হয়, সময় মত নিবির উত্তাপটুকু পেলেই হয়।
      আপনাকে এড়ানোর বৃথা চেষ্টা তাই।

মন্তব্য করুন