কিংকর্তব্যবিমুঢ়=

শব দে বলে শব্দে চেঁচালে মর তে এসেছি মর্তে!

বলি এ জগতে বাঁচতে এসেছে কে কবে শুনি???? সবাই তো চেঁচিয়েই সেই একই কাজ করে তবে এই মর্তে এতো চেঁচানো কেন! সবাই ধী-স্থির হলেই তো পারে, নাকই?

 

ভর তা না বলে বানালে ভর্তা; কর তা বলে চেঁচালেন কর্তা!

মর্তে এসে শব্দে চেঁচালেন শব দে’বার নামেই কিন্তু নিজের কায়া ভরতে না ভরতেই ভর্তা বানানো শুরু করলে কর্তা কি ‘কর তা’ না বলে ‘যাহা এগারো তাহাই বারতা’র বার্তা দিবেন?

 

স্ব ভাবে স্বভাব নিলে বিভা হারিয়ে জনে দাঁড়ায় বিভাজনে!

এই যে! শব্দে চেঁচালেন, ভর্তা বানালেন-তা এসব যে স্ব ভাবের সাথে স্বভাবেই নিয়ে নিলেন এতে স্ব বিভা যে বিভাজনে দাঁড় করালো তাতে কি হলো শুনি? ‘আসবার কাল এ কালে একা, যাওয়ার তাল এ তাল একা’ ভুলেছো বুঝি? কি লাভ হলো তবে? সেই তো স্বভাব ছেড়ে স্বভাবেই এলে মর তে, নাকি?

 

ভোগ নয় বলে হলে ভগ্ন বিষ অন্ন ভেবে হয় বিষণ্ণ!

বাহারে বাহা! স্ব ভাবে স্বভাব নিয়ে ভোগে হলে সারা! যেই না এলো ভোগে বিষ অন্ন অমনি ভগ্ন মনে হলে বিষণ্ন!! কি যে হবে, শব নিয়ে এলেই তো মর্তে?

 

জীবন নয় তো জীবন্ত যদি লাগে দূরের গ্রহের দুর্গ্রহ!

বেহেস্ত জানো, নরক চেনো কিন্তু স্বভাবের ভোগে বিভাজনে মর্তেই লাগাও দুর্গ্রহ!

হচ্‌(পচ)ছে যা-তা দেখেছে ত্রাতা, বনেছে-

কিংকর্তব্যবিমুঢ়=রাজার বিচারবুদ্ধিহীন প্রতিশ্রুতি

মোট পড়েছেনঃ ১,৯৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৮২টি মন্তব্য

    1. লীলাপুর পোস্ট দেখেই মনে এলো আর সকাল হতেই আপনার ঠাঠা মুডে ‘শব দে’ বলার শব্দ এলো আপনার বন্দুকের গুল্লিতে মর্তে :D)

      1. যা-তা মানেই তো যাত্রা তাও আবার মর্তে কিন্তু ভুলেও নয় দলে যদিও নটিদের যাত্রাও এক প্রকারের যা-তা যাত্রা (মতভেদে) :p :D) \|/

        1. আমার সত্যিই মনে নাই 🙁 সমাস, কাল আর বিধান ভুলে গিয়েছি। আর ব্যকরণ বললেই এখনো গায়ে জ্বর আসে সে বাংলা কিংবা ইংলিশ যাই হোক…

          যা মনে এসেছে তাই করেছি এখানে শব্দ ভেঙ্গে 😀

  1. ভাইডি গো কুন ভাষায় কমু? সিলোডি কইন্যা আমি, বুজোইন্নি সিলোটি মাত?

    হাসিয়া-কাশিয়া আঁখি ভরাইয়া :D) 😀 ;( \|/
    মন তবে(্য)আসিলাম
    কি লিখিব, কি আমি কহিব
    ঈস-স্বর কোথা খোয়াইলাম!

      1. বালা বালা। বালাই বুজরা। 😀 :D)
        মারি লাইসো বা। অখন কিতা কইতাম। গাইল উইল দিলে বুঝি লাইবা।

        আফনে তো হাস্রা, আমি ত কান্দ্রামও পাররাম নায়। ;( ;(

    1. এ জগতের কেউই অমর নয়। সবাই মরণশীল। তবুও মানুষ অমর হতে চায়, আর স্বভাবগতভাবেই আমিত্ব’কে নিয়ে থাকতে গিয়ে বিভেদ আদ বিভাজনে জড়িয়ে শান্তি নষ্ট করে। স্বর্গ নরক চিনে ও জানে কিন্তু ভোগে মত্ত হয়ে জীবনটাকেই নরক বানিয়ে ছাড়ে আর বলে সবই স্রষ্টার দোষ, দেশের দোষ, সরকয়ারের দোষ।

      এটাই মূল কথা।

      ধন্যবাদ। -{@

  2. সুপার। শব দের যেভাবে বারোটা বাজালেন, জীবন তো এবার মরিয়া বাঁচিবে। আর যারা বাঁচিয়া মরিয়া রহিয়াছে তাদের ও ভর্তা করিয়া ছাড়িলেন।
    অদৃশ্যে আমাদের বড়ই বিশ্বাস। দূর গ্রহ না থকিলে কার কান্ধে কাঁদিতাম !!
    সত্যি বলছি দাদা ভাই, আপনি অন্য মাপের লেখক। একটু বেশি বেশি পড়তে চাই, কিছু যে শিখতে চাই।

    1. :@ ‘লেখক’ শব্দটার ভিত্তি অনেক বড়। আর আমি আন্দাজে লিখে ফেলা 🙁

      আরো বেশ কিছু শব্দ আছে যা ভাংলে অবাক হয়ে যেতে হয় যে কি লুকিয়ে আছে!

      কর্তব্য= কর তব
      মন্তব্য= মন তব
      ইত্যাদি, ইত্যাদি…

      আমি শিখি আপনাদের কাছ থেকে 😀

  3. মরণ বাদে অ-শীল (অশ্লীল)=অমরণশীল :p

    মাঝে মাঝে মজা লাগে হেলাল ভাইয়া। আমাদের বলা শব্দগুলোকে একটি এদিক সেদিক করে দিলেই কি মানে বেড়িয়ে আসে!

  4. আমার এন্টেনা অনেক ঘুড়িয়ে মুচড়িয়েও তথ্যের সঠিক বিন্যাস তৈরি করতে পারলাম না।
    অবশেষে অনুধাবন করিতে সক্ষম হইলাম যে “সিস্টেম অনেক পুরাতন, এইবার বদলাইতেই হইবে” :p

    যাই হোক, বেশ চিন্তা প্রসূত পোষ্ট বুঝতেই পারছি। পুরোপুরি না বুঝলেও নিজের মত একটা ধারণা করে নিলাম মনে মনে।

    শুভ কামনা -{@

      1. সিস্টেম পুরাতন হইলেও এন্টিভাইরাসের ডেটাবেজ পুরাতন নহে :v ভাইরাস কোডিং পাওয়া মাত্রই এন্টিভাইরাস তাহা সিস্টেমকে জানাইয়্যা দিতো। যেহেতু তেমন কিছু হয় নাই সেই হিসেবে আমি নিরাপদ রহিয়াছি 😀

        তবে ভাইরাস ঢুকিলেও মনে হয় সুবিধে হইত। এমন তথ্য সংযুক্ত চমৎকার কিছু হয়তো ভাইরাসের আক্রমনে লিখিতে সক্ষম হইতাম। কিন্তু আফসোস তেমন হবার কোন সম্ভাবনা নাই ;(

  5. দাদা কেমনে হল এত্ত।
    মাথায় যে ঘেলু নাই
    বুঝিবার!
    এত্ত কজঠিন শব্দ ভান্ডার মনে এত রাগ পাঠকের উপর
    ঝাল্লেন বিদ্ধ করলেন শব্দের জালে।!

    1. শব দে বলে মর্তে
      হচ্ছে বলা শব্দে,
      এসেছে তাই মর তে
      শব্দে আগমণী না এলে।

      (শিশুর কান্না শব্দে। কান্না বা ভূমিষ্টের পরে শব্দে নিজের আগমণী না জানালে শিশু হতে শব বা লাশে পরিণত। আজ অব্দি মর্তেই আসে প্রাণ শব্দের সাথে আবার দেয় প্রাণ শব্দে। তাই শব্দে আসে মর তে, শব দে বলে মর্তে)

      :p :p :p

  6. নতুন লেখা দিন ভাইয়া।আপনার লেখা নিজে একা একা পড়বেন তা হবেনা।প্রমান করে দিন যে প্রত্যেকে আমরা সকলের তরে।জাতি দেখুক নীতেশ ভাইয়া তার লেখা সবার মাঝে বিলিয়ে দেয় 🙂 -{@

    1. আমার লেখা কোথাও নেই যদি এখানে না আসে।

      লেখা হয় না… কিছুই ঠিকঠাক নেই। এদিকে এলে ধরার আগেই ওদিকে ফুড়ুৎ করে চলে যায় কিচ্ছুটি বুঝার আগেই ;(

মন্তব্য করুন