নীল সমুদ্রে ধবল জ্যোৎস্না

691f467c976e2d67ca30111a581c9e3e0cff15c522869e299e88b334179fbfed
আকাশের সাথে গল্প হবে আজ

7d328236a6de0c8b51c3c4b1dcedd0431c17b68e572170b7d5aefc6a6136b766
মেঘ পেতে দিয়েছে চাদর,
বেশ একটা আসর বসেছে।
ওখানেই আজ নয় বিকেলটা কাটুক চা কিংবা কফিতে চুমুক দিয়ে!
চিঠি দিয়ে খবর পাঠালো নীল পাহাড়
আর টেলিফোন করলো মেঘের বিদ্যুৎ।
ভেবেই নিলাম,
যদি বৃষ্টি হয় হোক, ভিঁজলামই নয় অঝোরে
অথবা হাল্কা টুপটাপ।
d004fe6bda2b1436facd732358585fd15f42dff41f9713f53074df60cf5261cf
তারপর ফিনফিনে সন্ধ্যের সময় সূর্য যখন বিশ্রাম নিতে আসবে
ওকে এই চাদরটায় বসতে দিয়ে ভেবেছি
নীল পাহাড়ে যাবো।
তারপর ওখানে গিয়ে জ্যোৎস্না কুড়িয়ে নিয়ে মাখবো চোখে-মুখে-গালে
সবশেষে প্রাহরিক ধারাপা্ত গুণবো পাহাড়ের গায়ে হেলান দিয়ে।

ff32fc7ebee98ce9ae7fb73ac2ac60fd1fd90475daef360663870dd8f14c12d1 [320x200]
আমাকে ছুঁয়ে ঝর্ণা্র জল গড়িয়ে যাবে পাশের নীল সমুদ্রে
আমি তাই নীল পাহাড়ের পাদদেশের একটা নাম রেখেছি
সামুদ্রিক ধবল জ্যোৎস্না।
ঝর্ণার জলকে আদরে আদরে জড়িয়ে নেবে চাঁদের ওই আলো।
আজ ওই মেঘ আর নীল পাহাড়ের সাথেই সময় কাটাবো
কোনো রাজহংস ছাড়াই,
ঝর্ণা-সমুদ্র আর জ্যোৎস্নাকে ছুঁয়ে।

হ্যামিল্টন, কানাডা
১৩ আগষ্ট, ২০১৫ ইং।

 

মোট পড়েছেনঃ ১,৩৭৮জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

      1. ্ঠিক জানি না কেন তবে

        ১) মানুষ খুব ভাল লাগার কিছু হলে হঠাৎ বিষাদে আক্রান্ত হয়
        ২) হয়তো আপনার সমস্ত লাইন কোন না কোন কিছুর সাথে বা কোন ইচ্ছে সাথে মিলেছে তাই বিষাদে!

        -{@

    1. হায় হায় আপনি আমার লেখা বুঝতে পারলেন না!!! 😮
      বেশ মজা পাচ্ছি। \|/
      এখানে বিষাদের “বি”ও তো নেই। রাজহংস থাকলেই আনন্দ কে বললো?
      ঝগড়াও তো হতে পারে। তাই না? 😀

  1. কোন রাজহংস ছাড়াই মেঘ আর নীল পাহাড়ের সাথেই সময় কাটানোর প্ল্যান, দারুনতো—আমারও যে যেতে ইচ্ছে করছে 🙂

    সবগুলো ছবিই সুন্দর (y) তবে ২য় এবং শেষ ছবিটা একটু বেশি সুন্দর (y) (y)

  2. একে তো পাহাড় সাথে আবার নীল মেঘ। রাজহংস না থাক আমি যাবো।
    সারা বিকেল বৃষ্টি শেষে চা নয় এক কাপ কড়া কফি খাবো।
    চা তো আমি রোজ খাই, আজ না হয় কফির বেশ
    ঝর্না – সমুদ্র – জোৎস্না ছুঁয়েই রাতের শেষ। 😀

    দাওয়াত পত্র কই??? :p

  3. লেখার সাথে ছবিগুলো দেখার সময় মনের ভেতরে অন্য এক আবহ তৈরি করে।
    আজ ওই মেঘ আর নীল পাহাড়ের সাথেই সময় কাটাবো
    কোনো রাজহংস ছাড়াই,
    ঝর্ণা-সমুদ্র আর জ্যোৎস্নাকে ছুঁয়ে__ ছুঁয়ে গেলো আমাকেও। -{@

    1. লীলাবতী দিদি চেষ্টা করিনি লেখাটায়। এতো সুন্দর নান্দনিক আবহাওয়ায় সেদিন বাসে বসে লিখিয়েই নিলো।

      ভালোবাসা দিদি। -{@ (3

  4. দুঃখের সঙ্গে আমার একটা সন্ধি আছে, তাই নীলের প্রতি আছে একটা নিরেট টান। আপনার নীল রঙ্গের ছবি আর লিখা কথা মালায় যে বিষন্নতা আছে তা তাই ছুঁয়ে গেছে আমায়।

    শুভকামনা নিরন্তর আপু পরিশেষে।

  5. কি কপাল আপনার!! নীল পাহাড় আপনাকে চিঠি দেয়!! মেঘের বিদ্যুৎ টেলিফোন করে!! আবার শুনেছিলাম বিধাতাও আপনাকে অবতার বানিয়েছিল। আসুন কপালে কপাল ঘষি। রাজহংস ছাড়াও এমন একটি জ্যোৎস্না উপভোগ করা যেতে পারে। না কোন বিষাদ নয়, নিজের জন্য নিজের আনন্দ কে পেখম মেলতে দেখলাম। 2 নাম্বার ছবিটাতেই মজা পেলাম, এ যেন নিজেরই দুভাগ।

    1. শুন্য আপু নীল(গরমে সূর্য এমনভাবে ওঠে, নীল আকাশ দেখতেই পারিনা 🙁 ) আমার খবরই নেয়না। আর চিঠি! 🙁

      তবে মেঘ টেলিফোন করে এটা ঠিক, কি যে জ্বালা যখন সে টেলিফোন করে। রেইনকোট-ছাতা নিয়েও বাঁচা যায়না।
      আপনি কতো লেখা যে নিয়ে এলেন! কিভাবে মনে রাখেন এতো। আপনি জিনিয়াস (y)

      “আনন্দ-ধারা বহিছে ভুবনে…” \|/

      ভালো থাকুন। ভালোবাসা -{@ (3

    1. কবিতা হাসে!!!

      সজীব ভাইয়া আমি কিন্তু সবসময় হাসি। দুঃখ একটাই মডেল হতে পারলাম না দাঁতের। সত্যিকারের হাসি পেতো, অভিনয়ের হাসি নয়। 😀

      কি শান্ত আটলান্টিক দেখতে, তাই না? টাইটানিককে গিললো তার এই অভিনয়ের রূপটাই। সূর্যটা অস্ত যাচ্ছিলো তখন।

      ভালোবাসা অফুরান ভাইয়া -{@

  6. একা স্বর্গেও মজা নেই। তবুও মাঝে মাঝে একা হতে চায় মানুষ। আসলে সে ঠিক তখন একাও থাকে না; একটি হোমোসাপিয়েন সখ্যতা গড়ে প্রকৃতির অন্য আয়োজনের সাথে হোমোসাপিয়েনদের দূরে রেখে – পরে ফিরবে হোমোসাপিয়েনদের মাঝেই জেনেই। 🙂

  7. পাহাড় আপনাকে চিঠি দেয় 😀
    বিদ্যুৎ টেলিফোন করে 😀 সব গুলা দেখার ইচ্ছা জেগেছে মনে। এখন আপনার উচিত ছোটো ভাইয়ের ইচ্ছা পূরণ করা :p \|/

মন্তব্য করুন