আবাহন

রাত্রি আমার সাজবে তো?
রাত্রি আমার সাজবে তো?

যদি শান্ত নদী হই
ভাসবে আমার জলে ?
আজ আসবে কথা দাও
ভালোবাসবে ?

মেঘের ডালি সাজিয়ে রেখেছি
রূপালী বৃষ্টি হয়ে ঝরবে তো?

পুনঃশ্চ :- আসবে তো ? হিম পাহাড়ী উপত্যকায় রাত্রিতে থাকবো আমি । আসবে তো ?

ল্যুভেন – লা – ন্যুউভ, বেলজিয়াম
৩১ মার্চ,  ২০১০ ইং।

**ছবিটি তুলেছিলাম বেলজিয়ামের নামুর শহরে, মেঘ-মাখা আকাশের গায় বৃক্ষ ঘুমায়।

মোট পড়েছেনঃ ১,৬৩৮জন আজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

  1. যদি অশান্ত নদীও হও
    ডুবে যাব তোমার অতল জলে,
    আজ না এলেও, আসবো
    ভালোও বাসবো;

    মেঘের ডালি রেখেছ সাজিয়ে
    তোমাতেই আসবো ঝড় হয়ে।

    ♥ পুনশ্চ……আসবো, গনগনে কাঠ কয়লার আগুন নিয়ে হিম পাহাড়ি উপত্যকায়।
    আসবো না মানে, আলবাৎ আসবো। এমন করে ডাকলে কেউ না এসে পারে?

    1. এমন করে ডাকলে না এসেও পারে। ২০১০ সালে লিখেছিলাম,
      ২০১৫ এসে চলেও যাচ্ছে, আসেনি। ;(

      “মন যদি ভেঙ্গে যায়, যাক কিছু বলবোনা।” এর পরের লাইন জানিনা।

      তবে এভাবে নকল করিলে হাজতবাস করাইবো বলিয়া রাখিলাম আগেই। :p

  2. ইশশশশশশশশশশ্ কেউ যদি আমায় এভাবে বলতো একবার ;(

    বাই দ্যা ওয়ে এই কবিতা আমার অনেকককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককক ভালো লেগেছে -{@

  3. যদি কেউ এই প্রশ্ন করতো আমায় তবে আমি আগুন হলেও ঝাপ দিতাম। আপি আবারো আপনার অসাধারণ কবিতা দিয়ে পাঠকের মন জয় করলেন। সবার মন্তব্যই বলে দিচ্ছে কবিতা কেমন হয়েছে।

  4. ক্লান্ত হয়ে ঘরে ফিরলাম কিছুক্ষন আগে, এসে যখন সোনেলায় লগিন করলাম এবং আপনার ছোট্ট ছবিতা পোষ্টটা পড়ে কেমন জানি একটা হাহাকার তৈরি হল আমার মনে, সকালের সূর্য ফাগুনদিন ফিরিয়ে আনবে জীবনে এই প্রশ্ন বাজছে তো বাজছেই।

    ভাললাগা রেখে গেলাম। শুভকামনা নিরন্তর জানিবেন আপু।

    1. আমাদের উন্মাদ ভাইয়া তো আমার মনকে উচ্ছ্বল ঝর্ণা করে দিলেন।
      এখন থেকে আবার ফাগুণ দিন ফিরে আসার দিন গুণতে শুরু করলাম।
      কিন্তু যদি ফিরে না আসে, তাহলে কিন্তু শাস্তি আছে। :p

    1. নীল রঙ তো মেরেছে আমায়।
      এমনই মেরেছে, এ চোখ আর কোনো রঙ দেখেনা।

      ছবিটার জন্যেই তো লিখতে পেরেছিলাম সেদিন। ছবিটা তুলেই লিখেছিলাম। 🙂

      1. উফফফফ…
        গুগুল মামা বড্ডো পাজি!
        জানতে চাইলেই গররাজী,
        দিলেই দেয় রাশি রাশি ঠিকুজি!
        হতে হয় আমাকেই কাজী। :p

        ছবি দিয়ে সার্চ করে পেলামঃ https://www.google.com.bd/search?tbs=simg:CAESiwEaiAELEKjU2AQaBAgACAMMCxCwjKcIGl8KXQgDEifIFcMV7QqCHvwdwhVq5RXFFZ4ExyjKKMgo5DfeKKYq2CGjN9UhoyoaMPFskjuiQDM75LaPQLHl7VO-UimjfuAjN0JY9SFVoj6-l-u2DBQ5WPwOiCiDBS5lWQwLEI6u_1ggaCgoICAESBIL87LgM&q=birch+tree+&tbm=isch&sa=X&ved=0CCsQsw5qFQoTCPu4_tOqn8cCFciilAodSV8P9w&biw=1366&bih=623

        আর এইগাছের কয়েক প্রকার আবারঃ http://bhort.bh.cornell.edu/tree/list.htm

        ১। Black Birch
        (Betula lenta)

        ২। Gray Birch
        (Betula populifolia)

        আপনার জানাটাই ঠিক…

        ৩।Paper Birch
        (Betula papyrifera)

        ৪। Yellow Birch
        (Betula alleghaniensis)

        আপনিই ঠিক…

        মজার ব্যাপার হচ্ছে আপনার কবিতার মতই এই গাছ হিম পাহাড়ী উপত্যকায়, লেকের পাড়ে, নদীর পাশে জন্মে… গুগলের সব ছবি যেন আপনার এই কবিতায় উঠে এসেছে (ছবিগুলো দেখে তাই মনে হলো 😀 )

  5. না আসলে যদি সে ক্ষমা পায়, সে সেদিন আসবে না।
    ডাকায় যদি শংকা থাকে, সে ভালোবাসবে না।

    পড়েছি অনেক আগেই। মন্তব্য করিনি। আজ মনে হলো মন্তব্যে শরিক হই। 🙂 খুব মিষ্টি লেখা। (y)

মন্তব্য করুন