তিনি- সোনালী সেই মুখ -৪

শুরুটা হয়েছিলো সন্দেহ,অবিশ্বাস দিয়েই। অনলাইনের সেই অমাবস্যার দিনগুলোতে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছি। কত হায়েনার চিৎকার চতুর্দিকে। ডাইনিদের কালো মুখগুলো হেঁটে চলে দিন রাত। আইডি খেয়ে ফেলার, রিপোর্টের মহোৎসব। ফ্রেন্ড রিকোয়েষ্ট এলো তখনই। একজন মাত্র মিউচ্যুয়াল ফ্রেন্ড। ধরেই নিয়েছিলাম আর একজন শত্রু, ছাইয়া নিক। দেখা যাক কি হয় ভেবে এক্সেপ্ট করে ফেলি।

এ্যাড করার পর আরো নিশ্চিত হলাম ‘চল ছাইয়া ছাইয়া ‘ গ্রুপ এর একজন হবে সে। আমি সহ দুইজন মাত্র তার বন্ধু তালিকায়। ‘ধরা পইরা গেলা তুমি রঙ্গিলা জালে’ এমন ভাবটা ছিল প্রায় তিন মাস। তিনিও আর বন্ধু সংখ্যা বৃদ্ধি করেন না। মনু তোমারে বুক মার্কস কইর‍্যা রাখছি, ক্লোজ ফ্রেন্ড সব বাদ দিয়ে তোমারে একা করেছি। কোথায় যাবা কি করবা ফেইসবুকে সব ফকফকা, চোখের সামনে।

কোন ব্লগ থেকে আসলেন? বন্ধু মাত্র দুইজন কেন? ঘটনা কি? এমন সব তির্যক প্রশ্ন করেছি মাঝে মাঝে। তিনিও হয়ত বুঝেছিলেন যে তাঁকে সন্দেহের তালিকায় রেখেছি। যে প্রশ্নটি কয়েকবার করেছি, আপনার আর বন্ধু নেই কেন? আমাকে কিভাবে আবিস্কার করলেন? উত্তরে ‘আমার বন্ধুর ওয়ালে আপনার কমেন্ট দেখেছি, আপনার লেখা গুলো সব পাবলিক করা, পড়ি আমি প্রতিটি লেখা, উচ্ছল উজ্জ্বল একজন মানুষ মনে হয় আপনাকে।’
এসব উত্তর আমার সন্দেহ আরো তীব্রতর করেছিল।
ক্লোজ ফ্রেন্ড একা হওয়ায় তার সমস্ত ফেইসবুকের কার্যকলাপ দেখতাম। তেমন উল্টা পাল্টা কিছু দেখিনি। আমার ফেইসবুকের সিকিউরিটি আরো মজবুত করি তখন 🙂 ধীরে ধীরে কখন জানি সন্দেহটা চলে গেলো। সোনেলা তখন হ্যাক হয় দুইবার। প্রায় সব লেখা ডিলেট করে দেয় হ্যাকাররা। হঠাৎ করেই বলি সোনেলায় লিখতে পারেন ইচ্ছে করলে।

এরপর?
সোনেলাকে যেন নিজের সন্তানের মত দেখতে আরম্ভ করলেন তিনি। যতটা লেখেন তার চেয়ে বেশী উৎসাহ দেন অন্য ব্লগারদের লেখা পাঠ করে মন্তব্য করে। তিনি সোনেলায় আসার পরে এমন কোন পোষ্ট কি সোনেলায় আছে, যাতে তিনি মন্তব্য করেননি?

প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও সোনেলার সমস্ত পোষ্ট গুলো তিনি পড়েন। নিজে লেখেন, সমাজের অন্যায়ের দিকটি তুলে আনেন তার লেখায়, কবিতা, ফান, মুভি রিভিউ, সমসাময়িক বিষয়, ফটোগ্রাফি এসব বিষয়ে তিনি তার যোগ্যতার সাক্ষর রেখেছেন। ব্লগকে জমিয়ে রাখতে তার সমকক্ষ কেউ আছেন কিনা জানা নেই আমার।
অত্যন্ত রুচিবান, হাসি দিয়ে সবাইকে আপন করে নেয়ার অসাধারন গুন তার আছে।

আজ তার জন্মদিন।
শুভ জন্মদিন শুন্য শুন্যালয়  -{@
birthday_cakes_01k

জন্মদিনে আমার এই ১৫০ তম পোষ্ট আপনার জন্য।

মোট পড়েছেনঃ ১,২৪২জন আজ পড়েছেনঃ ০জন

৫৯টি মন্তব্য

  1. শুভ জন্মদিন শূন্য শূন্যালয়। -{@ (3

    ইস কেকটা দেখে তো :p

    এবার গান গেয়ে নেই…………

    Happy Birthday to You
    Happy Birthday to You
    Happy Birthday dear শূন্য শূন্যালয়
    Happy Birthday to You. :c :c \|/

    https://www.youtube.com/watch?v=OvcXypDhH_w

    1. নীল নীল নীলাপু, এত্তো এত্তো ধন্যবাদ। আপনার গান আবার কবে শুনবো? সেই যে শুনেছিলাম ভুলে যেতে বসেছি। ভালো থাকুন সবসময় -{@

  2. অফিসিয়াল ঝামেলার কারনে আজ আসতে একটু দেরি হল সোনেলায় এসেই পেলাম, প্রিয় বন্ধুর জন্মদিনের খবরের পোষ্ট। তাও আবার পোষ্টটি করেছেন আরেকজন প্রিয় মানুষ।

    হঠাৎ করে নতুন কোন জন্মদিন নিয়ে কবিতা আসছেনা মাথায় তাই, মাইলসের জন্মদিন গানটা থেকে ধার করে বলছি, বন্ধু শুন্যকেঃ
    আজকের আকাশে অনেক তারা
    দিন ছিল সূর্যে ভরা
    আলোকিত হয়ে নিজে তুমি
    আলোকিত কর পৃথীবিকে
    আজ জন্মদিন তোমার।

    শুভ জন্মদিন শুন্যশুন্যালয়। আমার প্রানের বন্ধু-সজন, যে জন তুমি।

    মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি ভালবাসা মাখা পোষ্টের জন্য।

  3. আজ এবং আগামী, সবসময় রঙধনুর সাতরং, প্রজাপতি ডানা, অশোক-পলাশের পৃথিবী শুন্য শুন্যালয়ের জীবন রঙিন হয়ে উঠুক। শুভ জন্মদিন।

  4. শুভ জন্মদিনের শুভেচ্ছা রইলো শুন্য শূন্যালয়! -{@ (3

    বৃষ্টিভেজা বকুলের মাতালগন্ধ মাখা ভালোবাসা জানাচ্ছি, নেবে তো?

  5. আপন ভেবে গোপন কথা বলেছিলাম, ভাইয়া এটা কি করলেন? এই বুড়ো বয়সে জন্মদিনের শুভেচ্ছা নিতে লজ্জা করছে তো!! কি যে বলি, মিথ্যে বলবোনা খুশি হয়েছি খুব। ধন্যবাদ দিতে ইচ্ছে করছেনা, পাওনা থাকুক।
    আপনি যে এমন ডিটেকটিভের মতো আমার পেছনে লেগেছিলেন তাতো একদমই বুঝতে পারিনি। এই “চল ছাইয়া ছাইয়া গ্রুপ” টা আবার কি? 🙂
    মনে পরে গেলো আপনার একটা লেখা পড়ে চোখে পানি এসেছিল, লেখাটা পাব্লিক হলেও কিছুতেই কমেন্ট করতে পারছিলাম না, তাই রিকুয়েস্ট না পাঠিয়ে পারিনি। এটা সেই লেখা ..
    https://sonelablog.com/archives/2739
    আপনি আমাকে সোনেলায় না নিয়ে এলে আমার একটা জগৎ অসম্পূর্ণ থাকতো, ঋনী আমি আপনার কাছে। যতোটা প্রশংসা করেছেন তার জন্য আমি দাবী রাখিনা তবে চেস্টা থাকবে। ভালো থাকুন প্রিয় মানুষ।
    অভিনন্দন 150 বার 150 তম পোস্টের জন্য। এতো লেখেন কেমন করে? আমাকে শিখিয়ে দিতে পারেন না 🙂
    শুভকামনা অফুরন্ত -{@ -{@

    1. শ্যাডো > ছায়া > ছাইয়া,ছাইয়া আইডির সবাইকে গানের মাধ্যমে প্রকাশ করা,আর কিছু না।
      ডিটেকটিভের মত না লেগে উপায় আছে? মাত্র দুজন বন্ধু ওয়ালা কেউ থাকে নাকি?আপনি ছিলেন।

      আপনি যেভাবে মনে মনে কিছু চাচ্ছিলেন,সোনেলাকে সেভাবে পেয়েছেন,এটিই শান্তি আমার।
      পোষ্টের ছবি গুলো নেই! দেখি ফিরিয়ে আনা যায় কিনা।

      আমার লেখা সব আউল ফাউল
      এমন লেখা রোজ ৫ টি করেও লেখা যায়, শিখানো লাগে নাকি?
      ধন্যবাদ অভিনন্দনের জন্য -{@

      প্রবাসে ভাল থাকুন সারাক্ষন।

  6. জিসান ভাইকে অভিনন্দন ১৫০ তম পোস্টের জন্য। -{@

    শুন্য শুন্যালয়ের জন্য অনেক অনেক শুভ কামনা।
    আমার যখন কিছুই দেবার থাকেনা তখন এ সুর শেয়ারিংকেই আমি সহজতম পথ হিসাবে বেছে নেই। 🙂
    https://www.youtube.com/watch?v=62iBHFqWw88
    শুভ জন্মদিন। -{@

  7. শুন্য আপুর জন্মদিন!! আনন্দ কিভাবে প্রকাশ করবো বুঝতেছি না।একটি নাচা গানের অনুষ্ঠানের আয়োজন করা যেতো। শুন্য আপুকে সন্দেহ করতেন? :D) :D) :D) তাহলে আমিও সন্দেহ করা আরম্ভ করলাম।কিন্তু কি নিয়ে সন্দেহ করবো?
    শুভ জন্মদিন শুন্য আপু।জগতের সমস্ত সুখ আপনার হোক।যতদিন বেঁচে আছি প্রতিবছর যেন আপনাকে উইশ করতে পারি -{@ আজকের এই দিনে এত্তগুলা (3 (3 (3 (3

    1. হা হা হা , তা করতে পারেন সন্দেহ, তাঁকেই জিজ্ঞেস করুন, কি নিয়ে সন্দেহ করবেন।
      নাচা গানের অনুষ্টানের আয়োজন করে ভিডিও করে আপলোড দিলে,আমরাও দেখতে পেতাম।

  8. শুন্য -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ শুভেচ্ছা।

      1. সত্যি বলতে কি শুন্যআপুর জন্ম দিনের শুভেচ্ছা জানাতে চার পাচ বার লিখেও আমার ফায়ার ফক্সের সমস্যার কারনে কমেন্টস সাকসেসফুল হয়নি শেষে জিদ্দে এই কমেন্টস দিতে হল।কখনোই না ইমো দিয়ে উত্তর দিলেও মনের ভাব পরিপূর্ণ হয় না।
        প্রিয় শুন্য আপু মাথায় যত চুল আছে ততগুন বছর যুগ পৃথিবীতে সুখে বিচরন করুক এই কামনা। (3

        1. প্রায়ই শুনি ফায়ার ফক্সের সমস্যার কারনে এটা ওটা করতে পারেন না।
          আমিও তো ফায়ারফক্স ইউজ করি, আপনার সমস্যাটা কি বলুন তো।
          আমার ধারনা আপনার অন্য কোন সমস্যা। ব্রাউজারে কোন সমস্যা না।

  9. আমি কেন আগে জানলাম না? 🙁 আমিও তাহলে শুন্য আপুকে নিয়ে জন্মদিনের পোষ্ট দিতাম।আমার লেখার যা কিছু উদ্যম তার সিংহ ভাগ পেয়েছি শুন্য আপুর মন্তব্যে।আমার যত্ত সব পচা পচা লেখাকেও আপু ভালো লেখা বলে যে উৎসাহ দিয়েছেন,তার তুলনা নেই।এখন তো শুন্য আপু ব্যতীত সোনেলাকে ভাবতেই পারিনা।
    আপু আজকের এই দিনে অনেক অনেক শুভেচ্ছা -{@ (3

  10. -{@ জন্মদিনে অনেক অনেক শুভকামনা শুন্য শুন্যালয়। অনেক ভালো থাকুন।

    জিসান ভাইকেও অভিনন্দন ১৫০তম পোষ্টের জন্য। কবে আমার ৫০ হবে তাই ভাবছি।

  11. ১৫০ তম পোষ্টের জন্য ধন্যবাদ।
    আর তাঁকে অবশ্যই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
    হাটি হাটি পা পা করে প্রায় অ-লেখক চোখের সামনে নিজ যোগ্যতায় যোগ্যতম স্থানে স্থান করে নিয়েছে
    দূর থেকে দেখে ভালই লাগে। সোনেলাকে সে নিজের করে নিয়েছে। এ অব্যাহত অগ্রযাত্রা শেষের শেষ দিন পর্যন্ত জারি থাকুক তা চাই।
    শত পুত্রের মা হয়ে বেঁচে-বর্তে থাকুন এ যাত্রা।

    1. ধন্যবাদ -{@

      শত পুত্রের মা কেন? শত কন্যার জন্য প্রার্থনা করি না কেন?
      পুরুষ বাদি সমাজের ধ্যান ধারনা বহনের তীব্র প্রতিবাদ 😀

  12. জিসান ভাইয়া অনেক অভিনন্দন ১৫০তম পোস্টের জন্য…
    আরো বেশি বেশি লিখুন আমাদের জন্য…. -{@

    ঐদিন অরণ্য ভাইয়ের আমার জুলাই কবিতাতে শুন্য আপু যখন লিখলো যে, “আমি সিংহ রাশির ছেলেমেয়েদের ভয় পাই” আপনার মতো আমারও সেদিন শুন্য আপুকে একটু করে সন্দেহ হয়েছিলো…যাক আপনার পোস্ট পড়ে জানলাম যাহা সন্দেহতে ছিলো তাহাই সত্যি 🙂

    শুন্য আপু জন্মদিনে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা -{@
    শুভ জন্মদিন আপু -{@
    আমি বলেছিলাম, সিংহ রাশির জাতিকারা খুব সুইট হয়, তুমিই আমার সেই কথার প্রমাণ (3

      1. হুম ২০ শে জুলাই পর্যন্ত কর্কট। 🙂 সিংহ রাশির মেয়েরা কিউট তো বটেই যেমন তুমি, তবে বদ রাগিও। আমার একমাত্র বোন, আমার রুমমেট সহ সবগুলা রাগি ছিলো 😀

        1. হুমমম সিংহ জাতিকারা অনেক সুইট হয়, আর রাগ জিনিসটা বোধ হয় তাদের আরো সুন্দর করে তোলে–তুমি সিংহই হবা–রাশিবিদদের বোধ হয় রাশি গবেষনায় কোথাও কোন ভুল আছে :@

    1. ধন্যবাদ -{@

      ব্লগার অরণ্য এর পোষ্টের মন্তব্য থেকেই আমার ধারনা হয়েছিল শুন্যের জন্মদিন কাছাকাছি সময়ে হবে 🙂
      ৫ জুলাই কর্কট রাশি।

  13. সব্ববাইকে আমার অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। সবার এতো ভালোবাসার জন্যেই সোনেলা তে আমার বসতবাড়ি বানিয়েছি। এ ভালোবাসা শেষ পর্যন্ত চাই। সবার জন্য কৃতজ্ঞতা -{@ -{@

  14. আহা রে ! আমেরিকা থেকে আসতে আসতে দেরি হয়ে গেলো উইশ করতে। সব সুন্দর সুন্দর কথা সবাই বলে ফেলেছে। আমার জন্য কিচ্ছু রাখে নাই। আমার কেবলই দেরি হয়ে যায়। তবুও বলি, প্রিয় মুখ, প্রিয় মানুষ অদেখার মাঝে কেমন করে এতো প্রিয় হয়ে উঠলেন আমাদের সকলের ? শুভকামনা। শুভ জন্মদিন। শুভ তিনশো পঁয়ষট্টি দিন। -{@ (3

মন্তব্য করুন